আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >মাননীয় মেষ, আপনার মাধ্যমে এই মহান রাশি সংসদের সব সদস্যকে জানাচ্ছি যে, বাংলাদেশে আমরা আজ পার হচ্ছি এক ঐতিহাসিক সময়ের মধ্য দিয়ে। সমগ্র বিশ্বেও আজ ওই একই দৃশ্য। জীবন্ত ঘটনাপ্রবাহের মাঝখানে থেকে আমরা সবাই হয়তো বুঝতে পারছি না—একদিন এসবই হবে আমাদের পরবর্তী প্রজন্মকে বলার মতো গল্প। ... এমতাবস্থায় মেষ, আপনার ব্যক্তিগত জীবনও এ সপ্তাহে ভরে উঠবে নানা নাটকীয়তায়। তাতে কিছু থাকবে ব্যর্থতা এবং বেশির ভাগটাই সাফল্য। দাঁড়ান না, সপ্তাহটাকে আগে শেষ হতে দিন; তখন পরিষ্কার হবে সব।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >গত শনিবার বাইশে শ্রাবণ আমরা পেরিয়ে এলাম বৃষ রাশির বিশ্বকবি রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী। এটা আগস্ট মাস। আপনি জানেন, ইংরেজিতে ‘অগাস্ট’ শব্দের অর্থ হচ্ছে ‘মহিমান্বিত’, ‘শ্রদ্ধাস্পদ’ ইত্যাদি। ...এ সবকিছু মনে করিয়ে দেয় কাল বাদ পরশুই ১৫ আগস্ট, আর এক মহান বাঙালি পুরুষের মৃত্যুবার্ষিকী। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ...এবারে বলি প্রিয় বৃষ, এ সপ্তাহে একটি স্থির সিদ্ধান্ত এসে শুয়ে থাকবে আপনার মনে। এই সিদ্ধান্তটিই হবে আপনার আগামী দীর্ঘকালের স্বস্তি ও সাফল্যের ‘অন্যতম’ কারণ।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >এই রাশির ভর #৬। রাশি শাস্ত্রে মিথুন রাশিকে বিপ্লব-বিদ্রোহ-পরিবর্তনের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। আমরাও নজরুল, চে গুয়েভারা প্রমুখ ইতিহাসখ্যাত মিথুন জাতককে দেখে সেটা কিছুটা অনুমান করতে পারি। ...তবে প্রিয় মিথুন, এ সপ্তাহে জীবনের কোনো ক্ষেত্রে কোনো পরিবর্তন আনার চেষ্টা করাটা বোধ হয় আপনার ঠিক হবে না। তারচেয়ে দেহ-মনকে বিশ্রাম দিন, সেও ভালো।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >সাধারণত আপনার বিষণ্নতাকে ‘ক্লিনিক্যাল ডিপ্রেশন’-এর তালিকায় ফেলা যায় না। অর্থাৎ আপনি বিষাদ, বিষণ্নতা কিংবা অবসাদের রোগী নন। কর্কট মাঝে মাঝে একটু যে চুপচাপ থাকেন—সেটা তার ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার লক্ষণ। ...এখনকার এই বর্ষা মৌসুমে কর্কট কিছু নতুন চিন্তা ও পরিকল্পনার জন্ম দেবেন এবং এরপরই নামবেন মাঠে। তখন বুঝিবে সকলে বটে!সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>নতুন চিন্তায় অভিষিক্ত হোন, কেননা, এখন আপনার যাত্রা শুরু হবে এক নতুন পথে। অনেকের তো হয়েই গেছে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >ধড়িবাজদের প্যাঁচ বাঁধানোর দড়ি চিনতে পারাটাই আপনার এ সপ্তাহের সবচেয়ে প্রধান কাজ। ...অর্থাৎ, আকস্মিক প্রতারণার ব্যাপারে সাবধান থাকুন, তাহলেই নির্বিঘ্নে পার হয়ে যাবেন এই সাতটি দিন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >১৯৯৫ সালে লেখা আমার একটি কবিতা আছে—‘৯ মাসে ১ বছর’। কবিতাটির শেষটা ছিল এ রকম—‘ছুটে-ছুটে আসতে থাকা সাঁই সাঁই সবগুলো বাতাস আমার প্রশ্ন ও উত্তর, আমার ভালোবাসা ও গৌরবের ৯ মাসে বর্ষ—উনিশ-শো একাত্তর।’ ... প্রিয় তুলা, চলতি সপ্তাহটি আপনার আগামী দীর্ঘ শুভ কালের ভিত্তি স্থাপন করতে পারে। কাজেই, বুঝে পা ফেলুন। ‘আশা’ নয়, ‘বিশ্বাস’ নিয়ে পথ চলুন। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >ভবিষ্যদ্বাণী করাটা কি শুধু জ্যোতিষীরই কাজ?—আমি তো দেখি, শিক্ষক, অভিভাবক, বাবা-মা, বন্ধু—সবাই প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সর্বক্ষণই ভবিষ্যদ্বাণী করে যাচ্ছেন। প্রায়শ এগুলো সঠিক হতেও তো দেখি।... প্রিয় বৃশ্চিক, এ সপ্তাহে এমনকি বয়সে যারা ছোট—তাদের সুপরামর্শগুলোও গুরুত্বের সঙ্গে ওজন করে দেখবেন। তা না হলে সপ্তাহ শেষে আফসোস করতে হতে পারে।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >কথাটা আপনি ‘শিক্ষা’ ‘শিক্ষণ’ কিংবা ‘প্রশিক্ষণ’—যেটাই বলুন—এর মূল্যের সীমা নেই। শিক্ষা নিতে হবে, দিতেও হবে। নেওয়াতে হবে, দেওয়াতেও হবে। ওদিকে দেখুন, সার্কাসের বাঘকে ঠিকমতো শিক্ষাদান করতে পারলে সেও তার লোভনীয় খাদ্য ছাগলের গালখানা জনসমক্ষেই চেটে দেবে। প্রশিক্ষণপ্রাপ্ত ছাগলটিও দেখবেন তখন ভয় পেয়ে মোটেও ‘ব্যা’ করে উঠবে না। গোটা ব্যাপারটাই হচ্ছে একটা শিক্ষার আদান-প্রদানের মামলা। ...তাহলে আমরা কী বুঝলাম?—চলতি সপ্তাহে ধনুকে মূল কাজে হাত দেওয়ার আগে কিছুটা শিক্ষা এবং অভিজ্ঞতা নিয়ে নিতে হবে।... একাজে সফল হলে তিনি ওকাজেও যে সফল হবেন—সে তো বলাই বাহুল্য।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >গ্রিক রাশি শাস্ত্র মকর রাশির ওপর কিছুটা চারিত্রিক নিষ্ঠুরতা আরোপ করেছে। আমি এর সঙ্গে একেবারেই একমত নই। ‘নিষ্ঠুরতা’ ব্যাপারটি কি অন্যান্য রাশির মানুষের মধ্যেও নেই? ...চলতি সপ্তাহে মকর একটু অসহায় অবস্থার মধ্যে পড়তে পারেন। পূর্বপ্রস্তুতি থাকা চাই। অর্থাৎ মনটাকে সামান্য কঠিন করার দরকার হবে।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >এ সপ্তাহে তিনজন মানুষ আপনাকে ভুল বুঝলেও অন্তত চতুর্থজন তা করবে না। এবং এর থেকেই বুঝতে হবে—সপ্তাহটা আপনার ভালো কাটল।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >সপ্তাহ গড়পড়তায় ভালোই যাবে, তবে কিছু লোকের যুক্তিহীন আচরণ আপনাকে আহত করতে পারে। এ অবস্থা হলে নিজের প্রতিক্রিয়াটা অতিরিক্ত গোপন না রাখাটাই উচিত। কেননা, ওটা আপনার দুর্বলতার লক্ষণ হিসেবে দেখা হতে পারে।