আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >এ সপ্তাহে আপনার একটি কাজ খানিকটা পিছিয়ে গেলেও তাতে উৎসাহ হারাবার কোনো কারণ দেখা যায় না। এ থেকে বরঞ্চ আপনার পরোক্ষ কিছু লাভ ঘটতে পারে। ফাঁকতালে সামান্য বিশ্রাম-বিনোদনের মওকা গ্রহণ করে নিন। ওটা কাজে লাগবে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >যাঁকে বরাবরই সবাই একগুঁয়ে স্বভাবের বলে ধরে রাখে এবং সেই নারী কিংবা পুরুষ আচমকা যখন সম্পূর্ণ উদার কিংবা নমনীয় আচরণ করেন—প্রতিপক্ষ তখন কিছুটা বেকায়দায় পড়ে যায়। এ সপ্তাহে উপযুক্ত ক্ষেত্রে আপনার প্রতিপক্ষকে একটা ছাড় দিয়ে দিন। শেষতক এতে আপনিই জয়ী হবেন।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >‘পাখি’ শিরোনামে আমার চার লাইনের একটা কবিতা আছে, ১৯৯৪ সালে লেখা: ‘পাখি?—এ শহরে পাখি কোথায়?/ আছে শুধু কাক!/ যদিয়ো কাকেরাও পাখিই, তবু তারা শুধুই কাক।’... প্রিয় মিথুন, কোথাও একটা কাক মারা পড়লে ‘দুনিয়ার কাক এক হও!’ বলে স্লোগান হাঁকাহাঁকির কোনো দরকার পড়ে না। আকাশ কালো করে দিয়ে ভয়ংকর বিচলিত কাকেরা উড়ে এসে কা-কা করতে থাকে। মানুষ একসময়ে এরই কাছাকাছি ছিল। আজকের মনুষ্যজগতের দিকে তাকালে সেটা সত্যি ভাবার কারণ খুঁজে পাওয়া যায় না। এ কি কোনো হরমোন বিপর্যয়ের ঘটনা? মানুষের সকল মমত্ববোধ-সহমর্মিতা-ভালোবাসার স্থান দখল করে নিচ্ছে স্বার্থপরতা আর হিংস্রতা। হ্যাঁ, আমি নিজেও তো আজ কত বদলে গেছি!... মধ্যরাত্রির এসব মহৎ ভাবনা বাদ দিয়ে প্রিয় মিথুন, আপনাকে জানাই: এ সপ্তাহে আপনি জয় করবেন অন্তত একটি কঠিন হূদয়। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >আপনার খোপের ঠিক আগেই মিথুনের রাশিফলে অনেক লম্বা একখানা বিলাপগাথা ঝেড়েছি। ওটা মিথ্যে নয়। আবার পাশাপাশি এও আমার মনে হয় যে নির্মমতা-হিংস্রতার মহড়া দিতে দিতে আমরা কিছুটা বোধহয় ক্লান্তও হয়ে পড়ছি। বিশেষত, বিভিন্ন শ্রেণীর তরুণদের মধ্যে বিরাট কিছু দলকে দেখি—এরা ঘৃণার আবহ ত্যাগ করে সুস্থ পথে আলো-আনন্দ-আত্মবিকাশের রাজপথ ধরেই হাঁটতে বেশি আগ্রহী। এরা ছুটে বেড়ায় একটুখানি গাইডেন্স বা দিকনির্দেশনার সন্ধানে। তাহলে এরাই কি আমাদের বাদবাকিদের জন্য নির্মাণ করবে সেই সুন্দর পৃথিবী?... যাকগে, আমার ভুলে যাওয়া উচিত নয়—জ্যোতিষীকে কেউ সামাজিক দর্শন ফলানোর দায়িত্ব দেয়নি। কাজেই নিজ ভূমিকায় ফিরে এসে কর্কট জাতককে বলি—তার সামনে দেখা যাচ্ছে আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>মানসিক মন্দা ভাবখানা কাটবে। নিন্দা ও সমালোচনার ঝড়ঝাপটা থেকে রেহাই পাবেন। সপ্তাহের শেষ ভাগটাই বেশি শুভ দেখা যায়। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >হঠাৎ করে কোনো জরুরি কাজ আধখানা রেখে চলে আসবেন না। যেটা শুরু করেছেন, সেটা শেষ করুন। আরেকটু কষ্ট করলেই ম্যালা সাফল্য চলে আসবে হাতে। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >সুবর্ণ সুযোগ সময়মতো আইডেনটিফাই করতে না পারলে ওটা হাতছাড়া হয়ে যাবে। আপনার পরিকল্পনা যতই নিখুঁত হোক, সময়মতো তা বাস্তবায়ন করার সাহস না থাকলে সাফল্য পিছিয়ে যেতে পারে। এ সপ্তাহে ব্যক্তিগত একটি সুসংবাদ আপনাকে অনেকখানি অনুপ্রাণিত করে তুলবে। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >মনের মধ্যে ভিত্তিহীন ভয়কে জমতে দেবেন না। স্থির চিন্তা দিয়ে সকল দুশ্চিন্তাকে হঠিয়ে দিন। নিজের চিন্তার ভঙ্গিতে আচমকা কোনো পরিবর্তন ডেকে আনবেন না। আপনার আসনটি বিজয়ীদের সারিতেই সংরক্ষিত আছে। কাজেই ক্রমাগত জপ করতে থাকুন—‘যাহা হইতেছে, ভালোই হইতেছে।’ আর, কাছের লোকজনের ভালোবাসার ওপর পূর্ণ আস্থা রেখে সামনে পা ফেলুন। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >এমন নয় যে জ্যোতিষী হতে পেরে আমার জীবনটা পরম আহ্লাদের মধ্য দিয়ে কাটছে। কে জানত, ছেলেবেলা থেকে শেখা একটি বিষয় শেষপর্যন্ত আমার নিয়তি হয়ে দাঁড়াবে! কবে আমি আমার মূল গন্তব্যের পথে ফিরে যাব—এটাই আমার প্রতিটি দিন শেষের একমাত্র ভাবনা। প্রধান লক্ষ্যের একজন অপ্রধান যাত্রী হতে পারলেও আমার কর্মজীবনের তৃপ্তি তাতে জড়িয়ে থাকবে।...প্রিয় ধনু, চলতি সপ্তাহে কিছু আবেগের ধূলিঝড় বয়ে যাবে আপনার ওপর দিয়ে। এতে স্থিরতা হারাবেন না যেন। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >চলতি সপ্তাহে আপনার চরিত্রের মহৎ কিছু দিক খুব উজ্জ্বল হয়ে উঠবে লোকের সামনে। শ্রদ্ধা ও ভালোবাসায় ভরে উঠবে আপনার হূদয়ের উঠোন। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >বদলোকের হাজার উসকানিতেও কিছুতেই আপনি আপনার মাইন্ড ব্যাড (মন খারাপ) করবেন না। এখানেই ঘটবে আপনার সাপ্তাহিক জয় এবং মহা বদ অ্যান্ড কোং-এর আনলিমিটেড পরাজয়। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >এ সপ্তাহে কেউ আপনার প্রতি ঘোরতর কিছু অন্যায় করে বসতে পারে। এর প্রতিকারস্বরূপ ওই আসামিটিকে পুরোপুরি ছেড়ে দেবেন না। মাঝারি মাত্রার একখানা ঝাঁকুনি হলেও দিয়ে দেবেন। পরে যা হয় হবে।