আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >১৯৭১-কে আজ আর কাউকে ‘গোলমালের বছর’ বলতে শুনি না। ব্যাপারটা আমার কাছে আমাদের একটা ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বিজয় বলে মনে হয়। আপনি জানেন, ইংরেজ রাজকবি মেষ জাতক উইলিয়াম ওয়র্ডসওয়র্থ (জন্ম ৭ এপ্রিল ১৭৭০) তাঁর সময়েই সংঘটিত ফরাসি বিপ্লবকে একটি ধ্বংসলীলা বলে নিন্দা করেছিলেন। তাহলে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ফরাসি বিপ্লবের কালটাকে যে কবি গণ্ডগোলের সময় বলে নিন্দা জানান—তাঁর সুন্দর সুন্দর কবিতা পড়ে অন্তত আমার মুগ্ধ হওয়ার দরকার নেই। ...চলতি সপ্তাহে মেষ ৮০% প্রশংসিত এবং ২০% নিন্দিত হবেন। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >এ সপ্তাহে আপনি আছেন সংখ্যা ৩-এর ঘরে। পিথাগোরাসের মতে, এটি একটি আধ্যাত্মিক বৈশিষ্ট্যমণ্ডিত সংখ্যা। কাজেই, আগামী শুক্রবারের মধ্যে আপনি ব্যবসা, শিল্পচর্চা, রাজনীতি ইত্যাদি ক্ষেত্রে একটা দার্শনিক মনোভাব নিয়ে অগ্রসর হবেন। আপনার এই সাপ্তাহিক অগ্রযাত্রায় ভুল ঘটলেও তা খুব সামান্যই হবে। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >আপনি আছেন মিথুন রাশির ভর ৬+চলতি সপ্তাহের অবস্থানগত মান ২=৮ এর ঘরে। তাহলে মিথুন, এই সাত দিনে আপনি নিজের মেজাজ-মর্জির ভারসাম্য চম ৎ কারভাবে বজায় রেখে পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে... ক্যায়া আর বলেগা মেরে পেয়ারে ভাই অ্যান্ড বোন, মেসির মতো মাপা শট-এ বল উড়িয়ে-উড়িয়ে প্রতিপক্ষের পা ও মাথার নাগাল এড়িয়ে-এড়িয়ে... যাকগে, বুঝেই তো গেছেন!কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >সংখ্যা ৪-এর ঘরে থেকে চলতি সপ্তাহে আপনি আর্থিক বিষয়ে মোটামুটি আরামেই থাকবেন বলে আমার মনে লয়। এর ফলে জীবনের অন্যান্য ঝামেলা সামাল দেওয়া আপনার পক্ষে অনেকটা সহজ হবে। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>এ সপ্তাহে... দাঁড়ান, দাঁড়ান, আগেই চুলে আঙুল দিয়ে ব্যাক ব্রাশ করতে শুরু করবেন না সিংহ নারী কিংবা পুরুষ হলেই প্রতি সপ্তাহে আপনি যে সেঞ্চুরি হাঁকাবেন—অ্যায়সি কোই কথা নেহি হ্যায়। আবার, কোনো কোনো সিংহ এক শত রান পূর্ণ করে দ্বিতীয় শতকের দিকে যে এগিয়ে যেতে পারবেন না—অ্যায়সি কোই বাত যে আছে—তাও কিন্তু মুই বলতেছি না। তাইলে মুই আপনেরে কী বলতে চাই তা যদি বুঝতে না পারেন—তাইলে মোর আর কিছুই বলার নাই গো সিংহ মশাই অ্যান্ড মহাশয়া! কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >আজ শনিবার ১০ সেপ্টেম্বর যেসব কন্যা জাতক-জাতিকার জন্মদিন— তাঁদের প্রতি জানায়—‘শুভ হোক তব জন্মের এই পরম লগ্ন!’ তাহলে সেই সঙ্গে এও বলি, ‘জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়’ এবং আমার ভাষায়, ‘রাশি হোক যাহা তাহা, “ভাগ্য” হোক “সৌ”।’ ...ইয়েস, আপামর কন্যার জন্য চলতি সপ্তাহটি সৌভাগ্যই বয়ে আনবে বটে। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >তুলা রাশির ভর এবং এ সপ্তাহের অবস্থানগত মান ২-দুয়ে মিলে ৪। শাস্ত্র অনুযায়ী এই সংখ্যাটি ধন-দৌলত, নেতৃত্ব ইত্যাদির প্রতীক। আজ শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত সময়টা তুলা নারী-পুরুষকে আমরা শেষ পর্যন্ত ধনে মানে সাফল্যে গৌরবে মোটামুটি একটা ভালো অবস্থানে দেখব বলেই বিশ্বাস করি। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >পয়সার আওয়াজ পাওয়া যায়। কে যেন হাঁকে—আসিতেছে, আসিতেছে! অর্থা ৎ চলতি সাত দিনে আপনার হাত, পকেট, পার্স, মানিব্যাগ, আঁচল ইত্যাদিকে ঝনঝন-ফরফর শব্দে মাঝারি থেকে ভারী টাকা-পয়সা বর্ষিত হতে পারে। এর বেশি কিছু আর বলার প্রয়োজন দেখি না। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >রাশি হিসেবে ধনুকে খানিকটা কিম্ভূত... সরি, অদ্ভুত... সরি, খানিকটা অন্য রকম বলেই মনে হয়। হ্যাঁ, এক রাশি থেকে আরেক রাশি অন্য রকম তো হতেই হবে। ওটা কোনো ব্যাপার নয়। তবে, ধনু মিয়া-বিবিরা এ সপ্তাহে আজব ধরনের ‘ব্রাট’ (বিরাট) সাফল্য এবং ঠিক ব্যর্থতা না হলেও ‘ব্যর্থ-গন্ধি’ কিছু একটা পাবেন। ভেরি ইনটারেস্টিং সপ্তাহ।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >সপ্তাহটি নিবেদন করা যেতে পারে প্রধানত শিং কিং-কিং অ্যান্ড তং-তং অর্থা ৎ শিশু, কিশোর-কিশোরী এবং তরুণ-তরুণীদের প্রতি। তুমুল আনন্দের সাতটি বিমল সন্ধ্যা-রাত্রি-দিবস! কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >২০ শতাংশ ভয়, ৩০ শতাংশ মনোকষ্ট এবং ৫০ শতাংশ জয়—এই হচ্ছে আপনার চলতি সপ্তাহের রাশিফল, নিশ্চয়ই! মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >চারদিকে তাকান দাদা-দিদিগণ। সাড়ে তিন দিক জুড়ে আলো। এখন বাকি ইট্টুখানি যদি আন্ধার হয়েই থাকে, তাতে মুখ কেন হবে কালো?!