আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > কামকম্ম অর্থা ৎ কাজকর্ম আগামী শুক্রবার পর্যন্ত যে খুব একটা তরতর-সরসর-ফরফর করে এগিয়ে যাবে—তা কিন্তু না-ও হতে পারে। তথাপি আপনার সার্বিক সাফল্য-অগ্রগতি ‘মোট্টামুট্টি’ কম সন্তোষজনক হবে না কিন্তু বইলে দিসিস।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >প্রায় কাউকেই আমি বোঝাতে পারি না যে জন্মতারিখ সঠিক জানা না থাকলে রাশি নির্ধারণ করাটা একটা অসম্ভব ব্যাপার। আরেকটা জরুরি কথা হসেস গিয়ে, ‘আমার রাশিখানা খুঁজে পাসিস না!’ এই বলে কান্নাকাটি করারও কোনো অর্থ নেই। ‘রাশি’ ছাড়াও জ্যোতিষীর ঝুলিতে আপনার ‘অং বং ভং’ বা অতীত-বর্তমান-ভবিষ্য ৎ বর্ণনা করার অন্য বহু রকমের পদ্ধতি রয়েছে।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >এ সপ্তাহে আর্জেন্টিনার ‘ফুটবলাকাশের’ ২নং নক্ষত্র (ম্যারাডোনা গ্রহের পাশেই জ্বলজ্বল করছে) লিওনেল মেসির মতোই (গত শনিবারের ‘ছুটির দিনে’ দেখুন) হবে আপনার অবস্থা। কর্মজগতের মাঠে (চাকরি, ব্যবসা, খেলাধুলা ইত্যাদি) আপনি, মিথুন রাশির মেয়ে বা ছেলে, এ সপ্তাহে দমাদম গোল করতে থাকবেন (রেফারির ঘন ঘন বাঁশি, গ্যালারিতে...!)।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > মেরে পেয়ারে ‘মেহবুব’ (বা মাহাবুব=আদরের ধনজাতীয় সামথিং), মোর আদরের ধন কর্কটিয়া, কর্কট রাশির বিশেষত তরুণ ভাই কিংবা বোন আমার, চলতি সপ্তাহে জীবনের যেকোনো ক্ষেত্রে আপনি পেতে পারেন...। বলব? নাহ, আগামী শুক্রবার রাত ১২টা পর্যন্ত... দেখুন না আগে, ক্যায়সা ‘ব্রাট’ (বিরাট) সাফল্য আসে—প্রেম, শিক্ষা, বাণিজ্য, চাকরি, শিল্প কিংবা ক্রীড়াচর্চা ইত্যাদি ক্ষেত্রে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>এ সপ্তাহে আপনি সংখ্যা ৭-এর ঘরে আছেন (চলতি সপ্তাহের অবস্থানগত মান ৬ + সিংহ রাশির ভর ১ = ৭)। নিউমারলজির জনক পিথাগোরাস আজ থেকে আড়াই হাজার বছর আগে সংখ্যা ৭ (এবং ৩)-কে আধ্যাত্মিক সংখ্যা হিসেবে চিহ্নিত করেছেন। তাহলে শুনুন সিংহী মহাশয়া অ্যান্ড সিংহ মশাই, আজসহ আগামী সাত দিন আপনার কাটবে কিছুটা ঘোরের মধ্য দিয়ে। কাজেই, এই সাত দিন আপনি চট করে কোনো কঠিন সিদ্ধান্ত নিয়ে নিলে বোধ হয় ভুলই করবেন। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >আপনার সামনে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কাজ। এসব কাজে আপনার কমপক্ষে ৬০ শতাংশ সফল হওয়া উচিত। তো, নিয়ে নিন এই ৬০% সাফল্যের মোটামুটি বড় পুরস্কারটি।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >আপনি দয়া করে গত শনিবারের ‘ছুটির দিনে’র সংখ্যাটি খুঁজে পেতে বের করুন। যতদূর মনে হয়, আপনার এ সপ্তাহের রাশিফলটা প্রায় ওই রকমই থাকবে। তার পরও উপরি পাওনা হিসেবে আপনাকে দিচ্ছি একখানা বোনাস: এ সপ্তাহে আছে আপনার প্রচণ্ড রকম ঘোরাঘুরি অ্যান্ড তা থেকে ঘন ঘন বিশ্রামের প্রয়োজন।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >গত সপ্তাহে শোনা আপনার টাকাপয়সার সেই ঝনঝন শব্দটা এ সপ্তাহেও বোধ হয় বাতিল করে দেওয়া যায় না। তাহলে প্রিয় বৃশ্চিক, আপনি বলতে পারেন—টাকাপয়সাই কি জীবনের সব?—সেটা যার যার দৃষ্টিভঙ্গির ব্যাপার। তবুও মনে হয়, ওই ঝনঝন শব্দটা শুনতে আপনার খুব একটা খারাপ লাগবে না।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > রাশি হিসেবে রাশিফল যে দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক ইত্যাদি ভাগে ভাগ করা হয়—এটা সবার জন্য কিনা জানি না—আমার জন্য তো একটা ভয়ংকর মুশকিলের ব্যাপার। তার মানে, ভাগ্য যে ঘণ্টায় ঘণ্টায় বদলাবে, অ্যায়সি কোই বাত নেহি হ্যায়। বাত হ্যায় এই যে, জ্যোতিষীকে, পত্রপত্রিকায় ওইভাবেই রাশিফল লিখতে হয়। ...চলতি সপ্তাহে ধনু সংখ্যা-৬-এর ঘরে অবস্থান করবেন। এর একটা অর্থ হচ্ছে এই যে সপ্তাহটা তার ৫০-৫০ ভালো-মন্দ অবস্থার মধ্য দিয়ে কাটবে।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >আপনি দয়া করে একটু সিংহের গুহা থেকে ঘুরে আসুন, অর্থা ৎ সিংহ রাশির খোপটা পড়ে আসুন। এ সপ্তাহে আপনি আছেন সংখ্যা ৩-এর ঘরে। এর সঙ্গে যোগ দিন চলতি সপ্তাহের অবস্থানগত মান ৬। তাহলে আপনি এখন ৩ + ৬ = ৯-এর ঘরে। ৯ হচ্ছে প্রবল শক্তিশালী একটি সংখ্যা। এর প্রভাবে আপনি সামনে একটা বড়সড় সাফল্যের আশা করতে পারেনকুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >এ সপ্তাহে আপনি আছেন সংখ্যা ৬-এর ঘরে। কিছুতেই কারও সঙ্গে এই সাত দিনের মধ্যে তুফানি তর্কে লিপ্ত হবেন না। তাহলেই সাপ্তাহিক সংকটগুলো আপনি মোটামুটি পার হয়ে যাবেন। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >চলতি সাত দিনে সংখ্যা ৯-এর প্রভাবে আপনি সার্বিক জয়ের মুখ দেখলেও দেখতে পারেন। তবে যেহেতু আমার হাতে কোনো কথা বলা লোহার শিকল নেই—অতএব ওপরের ভবিষ্যদ্বাণীর বিষয়ে আমি কোনো গ্যারান্টি দিতে পারি না।