আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

—কাওসার আহমেদ চৌধুরী:†:আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছিমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >মেষ নারী-পুরুষ সাধারণত জীবনে কখনো অবসর গ্রহণ করেন না। এ সপ্তাহে এই কথাটাই আপনি সবার কাছে প্রমাণ করে দিতে যাচ্ছেন—নতুন করে। এই কথাটা আপনি শুধু কাজে নয়, কথা দিয়েও প্রমাণ করবেন। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >সপ্তাহ তো হবায় শুরু!—দেখে যান এই সাতটি দিনে লাফিয়ে-লাফিয়ে কত দূরে আপনি এগিয়ে যান। ইয়েস্-ইয়েস্-ইয়েস্স্...মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >খুব কাছের লোকেরও বেশি কাছে যাবেন না। তাহলেই যথেষ্ট ভালো থাকবেন আপনি—কমপক্ষে আজ শনি থেকে আগামী শুক্রবার পর্যন্ত।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >এ সপ্তাহে কর্কট কবি-শিল্পী-সাহিত্যিক- ক্রীড়াবিদ এবং ব্যবসায়ী কিংবা শিল্পপতি নাং-পুং (নারী-পুরুষ) প্রাথমিক সমস্যাগুলো কাটিয়ে উঠে প্রবল সাফল্য অর্জনের পথে ধাওয়া করবেন বলে মোর মনে লয়। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>সাপ্তাহিক রাশিফলগুলো মিষ্টি হলে তো খুবই মিষ্টি। দেখতে পেতে খেতে জবরদস্ত মজা।... তবে ক্ষেত্রবিশেষে তেতো হলেও রাশিফল কিন্তু যথেষ্ট উপকারী।... সে ক্ষেত্রে রাশিফল মন্দ ভবিতব্য এড়িয়ে চলার ফন্দি বা বুদ্ধি শিখিয়ে দেয়।... চলতি সপ্তাহে সিংহ নারী ও পুরুষ যেকোনো বিপর্যয় কাটিয়ে উঠতে পারবেন বলেই তো মনে হয়। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >এক কণ্ঠশিল্পী একটি জনপ্রিয় বাংলা গান খাতায় টুকতে গিয়ে লিখে বসেন—‘প্রেমের না-আম/বদনা,/ সে কথা বুইজ্জি-নি (আমনে?) (প্রেমের নাম বেদনা... সে কথা বুঝিনি আগে)... কন্যার প্রেম এ সপ্তাহে ‘ছাকেসস্পুল’ হইতে বাধ্য থাকিবে।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >বাংলাদেশের এক মহান গীতিকারের লেখা একটি গান বাজত এক চমৎকার শিল্পীর কণ্ঠে: ‘ছুটি নেই, ছুটি নেই, ছুটোছুটি আছে শুধু জীবনে...?’ চলতি সপ্তাহে তুলা নারী ও পুরুষের শ্রম হবে প্রচণ্ড, আর সেই শ্রমের দাম তিনি পাবেন প্রচুর অর্থ এবং সম্মানের মাধ্যমে। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >চলার গতি খানিকটা কমান, এত দ্রুত হাঁটার বিশেষ দরকার বোধহয় নেই, প্রিয় ম্যাডাম অ্যান্ড মহাশয় বৃশ্চিক। সাপ্তাহিক সাফল্য এমনিতেই আসেংগা। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > উঁচু মাথাও একটু নোয়াতে হয়, যখন প্রশ্ন আসে আপনার ওপর নির্ভরশীল মানুষগুলোর ভাত এবং আশ্রয় জোগানোর।... থোড়া নিচু কর ভাই তোর উচ্চ শির, চলতি সাতটি দিনের ঝামেলাগুলো তো আগে মিটে যাক। ঠিক হ্যায় না?মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >চলতি সাত দিন বকর-বকরটা একটু কমান।... টাকা-পয়সা এই কটি দিনে ভালোই কামায়েংগা আপনি। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >পরিবার, সমাজ কিংবা বিশ্বসংসার নিয়ে আপনার যে স্বপ্ন—এ সপ্তাহে আপনি তা বাস্তব করে তোলার দিকেই এগিয়ে যাবেন, ইনশা আল্লাহ। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > মীন নারী-পুরুষ এ সপ্তাহে পার করবেন অসাধারণ সাতটি দিন।—শুধু স্বাস্থ্যখানার থোড়া যত্ন নিন।