আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছিং—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >প্রিয় মেষ, চলতি ৭টি দিন সংখ্যা ৫-এর প্রভাবে থেকে আপনি হবেন একাধিক নাটকীয় ঘটনার প্রত্যক্ষ সাক্ষী।...আপনাকে অভিনন্দন!বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >চলতি সপ্তাহে সংখ্যা ৯-এর প্রভাবাধীন থেকে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে আপনার শক্তি। স্রষ্টা সহায় থাকলে এখন আপনি তীব্রগতিতে এগিয়ে যাবেন এক উল্লেখযোগ্য সাফল্যের দিকে। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >মেষ জাতকের মতোই আপনিও এখন সংখ্যা ৫-এর ঘরে অবস্থান করছেন। তবে, রাশির ভিন্নতার কারণে আপনার সাপ্তাহিক জীবনে নাটকীয়তা কিছুটা কম দেখা যেতে পারে বলে মালুম হোতা হ্যায়।...সপ্তাহ শুভ। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >রাশিগতভাবেই আপনার চরিত্রে রয়েছে গভীর কল্পনাশক্তি ও বাস্তবতাবোধের এক অপূর্ব সংমিশ্রণ।...চলতি সপ্তাহটি শিল্পী, শিল্পপতি, সাংবাদিক, ক্রীড়াবিদসহ অন্যান্য পেশায় নিয়োজিত কর্কট নারী-পুরুষের জন্য বিশেষ শুভ হবে বলে আমার মন বলতা হ্যায়। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>ইকটু স্লো, ব্রাদার্স অ্যান্ড সিসটার্স!—হারি করার দরকারটা কী?—সাপ্তাহিক সাফল্যগুলো তো সামনেই সাজানো রয়েছে আপনার। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >কারও সঙ্গে মতবিরোধ ঘটলে তা প্রকাশ অবশ্যই করবেন, তবে জারাসা নরম ভাষায়!—অক্কে?তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >এ সপ্তাহেও আপনার কানে ক্রমাগত বাজবে সেই গানটি—‘ছুটি নেই, ছুটি নেই; ছুটোছুটি আছে শুধু জীবনে।’...সামনেই বিশাল সাফল্যের পায়ের আওয়াজ পাওয়া যায়।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >এ সপ্তাহে আপনার পারফরমেন্স ভালো হবে এবং, ...অতএব, অ্যাচিভমেন্টও নিশ্চয়ই ভালো হবে। জয় হোক!ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > ...আহ্, ছোটিসি ব্রেক!...একটুখানি ঘুম-বিশ্রাম-আনন্দ-বিনোদনের পর আসবে নতুন কাজ, নতুন সাফল্য। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >মেরে পেয়ারে কষ্টসহিষ্ণু মকর বোন অ্যান্ড ভাই, কথা একটু কম বলুন। কাজও করুন কম। অর্থাৎ বিশ্রাম প্রয়োজন। ঠিক হ্যায়, দোস্ত?কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >কুম্ভ জাতকের সাপ্তাহিক মিশন/স্বপ্ন বাস্তবায়নের পথে সামান্য এক চিমটি চিন্তা ও বিশ্রামের প্রয়োজন রয়েছে। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >ভ্রমণ হবে। টাকা হবে। ভালো ‘বাসা’ কিন্তু আর হবে না। তবে ভালোবাসা—হ্যাঁ, ইয়েস্, অবশ্যই হবে।