আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > প্রিয় ‘১-গুঁয়ে’ মেষ, অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া এবং সিদ্ধান্ত নেওয়ার পর অটল অবস্থান গ্রহণ করা—এই হচ্ছে আপনার রাশিগত চারিত্রিক বৈশিষ্ট্যের একটি প্রধান দিক। ...চলতি সপ্তাহে শক্তিশালী সংখ্যা ৯-এর প্রভাবে থেকেও আপনি আচানক বুদ্ধি খাটাবেন, বিশেষ কোনো ব্যাপারে নিজের জেদ ত্যাগ করবেন, এবং...এবং...গ্র্যান্ড সাফল্য কুড়িয়ে নেবেন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > এ সপ্তাহে আপনি মাল কামাবেন এবং হারানো মর্যাদা ফিরে পাওয়ার পথে এগিয়ে যাবেন।—ইস মে সন্দেহ কা কোই বাত নেহি হ্যায়, মেরে পেয়ারে ‘বইন’ (বোন) অ্যান্ড পেয়ারা ‘বাঁই’ (ভাই)।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > এ সপ্তাহে আপনি বেশির ভাগ কাজে সফল হবেন এবং বলাবাহুল্য, কমের ভাগ কাজে ব্যর্থ হয়ে সবাইকে ‘দুহাত’ দেখিয়ে দেবেন। ...প্রাণ-ঠাসা অভিনন্দন অভিনন্দন নিন প্রিং মিং—প্রিয় মিথুন!কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > আ—মেরা কর্কটিয়া, সপ্তাহের শুরুটা দেখে ডরাও মাত্। চলতি সপ্তাহের দ্বিতীয় কিংবা তৃতীয় দিন থেকে আপনি ‘লস’ কাটিয়ে উঠে মোটামুটি লাভের সুগন্ধি বাগান দেখবেন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> গত সপ্তাহের বহুবিধ সাফল্য উপভোগ করার পর এ সপ্তাহে আপনি কিছুটা ক্লান্ত বোধ করতে পারেন। বিশ্রামটা কাজের ফাঁকেই নিয়ে নিন। চলতি সপ্তাহখানা আপনার তেমন ভালো না গেলেও বিশাল ক্ষতি কিছু হবে না।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > ঘরের বাইরে এখন গরম-প্লাস থাকলেও মনের অন্দরমহলে শীতল-প্লাস অবস্থা বিরাজ করবে। (একটু মুচকি হাসি মেরে নিন। তবে লোকজনের সামনে নয়।)তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > তুলা রাশির ভর হচ্ছে ২ (ওপরে দেখুন)। এর সঙ্গে যোগ করুন চলতি সপ্তাহের মান—৩। তাহলে ২+৩= হলো গিয়ে—৫। মহা সৌভাগ্যের একটি সংখ্যা, পিথাগোরাসের মতে।...এ সপ্তাহে তুলা বিশাল কিছু একটা অর্জন করবেন। (...অভিনন্দন!) ...তবে এ সপ্তাহে তুলাকে প্রতারণা সম্পর্কে একটুখানি সজাগ থাকতে হবে।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > এ সপ্তাহে কেউ আপনাকে ‘চোখে ধুলো’ দিতে পারে, কাজেই সারা সপ্তাহ চোখে ঠান্ডা পানির ঝাপটা মারতে থাকবেন। ...ইনশাআল্লাহ, কোনো ক্ষতি আপনার হবে না।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > আপেক্ষিক স্বস্তিতেই কাটবে আপনার চলতি সাত দিন। ...স্বস্তি! ...আহ্! মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > এ সপ্তাহটি যে আপনার শতভাগ সাফল্যের মধ্য দিয়ে কাটবে, এমন গ্যারান্টি দেওয়া যায় না। তবে আপনি এখন সংখ্যা ৬-এর প্রভাবে আছেন। কাজেই সমঝোতার মাধ্যমে কামকাজ করে যান...অ্যান্ড ভালো থাকুন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > এ সপ্তাহে আপনি কিছুটা অন্যায় সমালোচনার মুখে পড়তে পারেন। তবে, বাড়তি কিছু টাকা এসে আপনার মন খুব ভালো করে দিতে পারে। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > ...মীন-এর হোক জয়!—ইনশাআল্লাহ, হবে। আত্মবিশ্বাস বজায় রাখুন।