আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। —কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > সংখ্যা ৪-এর প্রভাবে থেকে এ সপ্তাহে আপনার আর্থিক অবস্থা মজবুত হবে; অতীতের এলোমেলো কাজগুলোও এখন আপনি অনেকখানি গুছিয়ে আনতে পারেন। এই সাতটি দিনের মধ্যে অন্তত দুই দিন যতটা সম্ভব বিশ্রাম নিয়ে নেবেন। আগামী সপ্তাহ থেকে আপনার কর্ম এবং ঘর্ম (ঘাম) বেশি হবে; কাজেই এ সপ্তাহে দেহ-মনের ব্যাটারি রিচার্জ করে অগ্রিম ঝরঝরে অবস্থায় বিরাজ করুন!বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > এ সপ্তাহে বৃষ জাতক-জাতিকার হাত শূন্য থেকে ক্রমশ ভরে উঠবে। অর্থাৎ, টাকা আসবে। টেনশন কমবে। তাহলেও তার ব্যস্ততা কিন্তু কমবে না, বরং আগের সপ্তাহের চেয়ে ওটা একটু বেশি-ই বেড়ে যাবে বলে মোর মনে লয়। কথা কম, কাজ বেশি— এই ভবিষ্যদ্বাণী শুনে কোনো কোনো বৃষ নারী-পুরুষের মন খারাপ হলেও আমার কিছু করার নেই।...অক্কে?মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > এ সপ্তাহে মিথুন ছ্যাং-ম্যাং মানে, ছেলেমেয়েরা আছে মানে আছেন সংখ্যা ৪-এর ঘরে। ‘সংখ্যা ৪-এর ঘরে’— এই বাক্যটা শুনেই সব মিথুনকে যে আহ্লাদে আটখানা হয়ে দাঁত বের করে দিতে হবে অ্যাইসি কোই বাত নেহি হ্যায়। তবে কেউ কেউ তো নিশ্চয় টাকা-পয়সার হাত-পা-চোখ-মুখ দেখবেন।...চলতি মৌসুমে প্রচুর মিথুন তরুণী নিজ বাড়ি থেকে বের হয়ে যাবেন। ওদিকে, প্রচুর মিথুন তরুণ যেকোনো রাশির মেয়ের সঙ্গে ঘন বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলবেন। (মিথুন তরুণীর ঘর থেকে বের হয়ে যাওয়া বলতে আমি বুঝিয়েছি বিয়ে হয়ে যাওয়াকে)।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > প্রিয় কর্কটিয়া, গত সপ্তাহের ‘ছুটির দিনে’ ম্যাগাজিনের কপিটা খুঁজে পেতে বের করুন। এবারে আপনার চলতি সপ্তাহের ভাগ্যটা যে মোটামুটি ওই রকমই থাকবে—এটুকু জেনে নিয়ে হাসি মুখে সপ্তাহটি কাটিয়ে দিন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> চলতি সাতটি দিনে আপনার পারফরম্যান্স হবে রীতিমতো ‘চেমেৎকার’!...হোম সেক্টরে আপনি এক ঢিলে তিনটি মুরগি মারবেন। তার মানে সপ্তাহটা আপনার সত্যিকার অর্থেই উজ্জ্বল হয়ে উঠবে। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > রাশির বৈশিষ্ট্য অনুসরণ করে এ সপ্তাহে আপনি আপনার কর্মক্ষমতা, খ্যাতি ও আর্থিক অবস্থার তুঙ্গে দিন কাটাবেন। —এর বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে আমি তো মনে করি না। আপনি কী বলেন? তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > তুলা রাশির ভর ২। ওদিকে চলতি সপ্তাহটির অবস্থানগত মান হচ্ছে ৭। তাহলে, তুলা হিসেবে আপনি এ সপ্তাহে ২+৭=৯-এর ঘরে অবস্থান করছেন। মহাশক্তিশালী সংখ্যা ৯ আপনাকে এখন নিয়ে এসেছে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য ও সৌভাগ্যের এক চূড়ান্ত শিখরে। নিউমারোলজির জনক গ্রিক দার্শনিক পিথাগোরাসের অঙ্ক এবং গ্রিক রাশি শাস্ত্র অনুযায়ী এ সপ্তাহে আপনি সব বাধা জয় করবেন, সাফল্য ছিনিয়ে আনবেন এবং আপনার ঠোঁটে জেগে থাকবে বিজয়ীর পরম বিনীত হাসি।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > বৃশ্চিক রাশির জাতক হিসেবে এ সপ্তাহে আপনি আছেন সংখ্যা ৫-এর ঘরে। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও আপনার প্রতারিত হওয়ার সামান্য সম্ভাবনা দেখা যায়। কামনা করি, আপনার যেন মঙ্গল হয়।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > ধনু রাশির ভর-৯। এদিকে চলতি সপ্তাহটির অবস্থানগত মান আমরা হিসাব করে পাচ্ছি ৭। কাজেই এখন আপনি আছেন ৯+৭ = ১৬ (=১+৬)=৭-এর ঘরে।...শুভ হোক, শুভ হবে— কপালপোড়া ধনু-রে আমার! ঊর্ধ্বে দৃষ্টি রেখে শুরু হোক নতুন এক যাত্রা তোমার।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > শেষ থেকে শুরু করে সবগুলো রাশিফল পড়ে দেখুন। এখন আপনি আছেন সংখ্যা ১-এর ঘরে। এ সপ্তাহে আপনি হয় জিতবেন, আর নয়তো গো-হারা হারবেন। মাঝামাঝি কিছু হওয়ার সম্ভাবনা কম।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > এ সপ্তাহে আপনি আছেন ৭-এর ঘরে। ব্যবসায়ী হয়ে থাকলে এখন আপনি নতুন ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগের জন্য তৈরি হতে পারেন, এর শেষ ফলাফল ভালোই হবে। অন্যান্য পেশায় নিয়োজিত কুম্ভদের জন্যও চলতি সপ্তাহটি মন্দ হবে না।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > পূর্ণ বয়স্ক মীন নর-নারীকে বলছি, শুধু স্বাস্থ্য ভালো থাকার ওপর নির্ভরশীল আপনার সাপ্তাহিক সৌভাগ্য।