আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > বহু যুগ পর নিজ জন্মশহর সিলেটে এবার বকরি ঈদ করলাম। অতঃপর জানাই, আমার বাবা ছিলেন খুব কড়া মেষ রাশির পুরুষ। ...চলতি সপ্তাহে মেষ নারী-পুরুষের দিনগুলো আপেক্ষিক শান্তভাবে কাটবারই কথা।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > অশান্ত পরিবেশে থেকেও এ সপ্তাহে আপনার মন যে অনেকটাই শান্ত থাকবে—এটাই অবাক হওয়ার মতো ব্যাপার। (ছোটদের কানে কানে বলি, বৃষ মানে হচ্ছে ‘বলদ’।)...আশা করি, ২০১১ সালের ৭ নভেম্বরের ঈদুল আজহা আপনাদের ভালোই কেটেছিল।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > চলতি সপ্তাহে মিথুন টং টং অর্থাৎ তরুণ-তরুণীর প্রেমদৃষ্টি অপেক্ষাকৃত ঘন হয়ে ওঠার সমূহ সম্ভাবনা পরিদৃষ্ট হয়। ...ভালোই চলবে। চলুক।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > ওরে মেরে কর্কটিয়া, এ সপ্তাহেই করবি বিয়া? কর, আপত্তি নেই মোর। (যাহার জন্য প্রযোজ্য)।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> funটাস্টিক সপ্তাহ। ফান-টা শুরু হয়েছিল ঈদের আরও আগে থেকে। ...এবার জমবে মজা (ফান)...কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > ঈদে ছিল অর্থকরী, ঈদ শেষে...। এতে কন্যা জাতক-জাতিকার ব্যথা পাওয়ার কিছু নেই। টাকা-পয়সা তো খরচ করবার জন্যই টাঁকশালে তৈরি হয়। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > ডিয়ার কটনরাশির জাং জাং, অর্থাৎ জাতক-জাতিকা: ঈদ মোবারক! এ সপ্তাহে না হলেও আগামী সপ্তাহগুলোতে ঘন ঘন যাং আং, যাওয়া-আসা, অর্থাৎ ভ্রমণ চলতে থাকবে। ভালোই কাটিবে দিন মোর মনে লয়, তবে দিনগুলি মোর নয়, তোর মনে হয়। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > বিশ্বে বৃহদাকার বৃশ্চিক প্রচুর আছেন। এই ‘বৃহৎ’ মানেই কিন্তু দেহের বিরাটত্ব নয়। মানে, দেহের বিরাটত্ব না-ও হতে পারে। আবার, হতেও পারে। সে যাহাই হোক, চলতি সপ্তাহে বৃশ্চিক ঘুম ও বিনোদনের মধ্য দিয়ে সময় কাটাবেন, মোটামুটি বলা যায়।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > ধনু হচ্ছে রাশি সংসদের সদস্য নং ৯। মহামতি পিথাগোরাসের আড়াই হাজার বছরের প্রাচীন নিউমারলজি অনুযায়ী, ৯ হচ্ছে একটি মহা শক্তিশালী সংখ্যা। এ সপ্তাহে ধনুর কার্যকলাপে এই শক্তির একটা মহড়া দেখা যেতেও পারে।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > আনন্দেই কাটবে চলতি সাত দিন। ভালোই চলবে বললাম?—তাহলে তো হয়েই গেল। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > আড়াই হাজার বছরের গ্রিক বৃদ্ধ-দার্শনিক পিথাগোরাসের অঙ্ক অনুযায়ী বর্তমান সপ্তাহটা...বলব? কুম্ভের চমৎকার কাটবে। না কাটলে আমি তো আছিই। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > তামাশা না করে স্মরণ করিয়ে দিই, গত কালকের দিনটি তারিখের দিক থেকে ছিল ১১-১১-২০১১। অনেকে তারিখটা ১১-১১-১১—এভাবে লিখতেই ভালোবাসেন। তা বাসুন। মীনের জন্য সপ্তাহটা হবে ভালোবাসাবাসির চাইতেও কিছু বেশি।