আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > আপনার সপ্তাহটা শুরু হবে বেশ একটা—ইয়ে, মানে, জোর আওয়াজ দিয়ে।... তবে, কোনো-কোনো মেষ নারী-পুরুষ হয়তো তাঁদের আওয়াজের সমান বড় কোনো কাজ করতে পারবেন না। ...‘আপনি’ মেষ হলেও আপনার ক্ষেত্রে ব্যাপারটা পজিটিভ হবে। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > একসময়ে কলকাতা আর্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন বিখ্যাত চিত্রকর শ্রী চিন্তামণি কর। তাঁর বিরুদ্ধে ওই কলেজের ছাত্রদের আন্দোলন-ধর্মঘট হয়েছিল। তখন ছেলেমেয়েরা দেয়ালে পোস্টার লাগিয়েছিল (অধ্যক্ষের কার্টুনসহ)—‘চিন্তা করে আর লাভ নেই, চিন্তামণি!’ ...প্রিয় বৃষ, এ সপ্তাহে আপনার অযথা দুশ্চিন্তা করার দরকার হবে না। আপনি ভালোই থাকবেন। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > চলতি সপ্তাহে আপনি থাকবেন সংখ্যা ৭-র ঘরে। আপনি জানেন, নিউমারোলজির জনক পিথাগোরাস ৭ এবং ৩-কে বিশেষভাবে আধাত্মিকতার প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন।... চলতি সপ্তাহটি আপনার কাটবে কিছুটা মানসিক ঘোরের মধ্য দিয়ে। এই মানসিক অবস্থার প্রধান দিকটি প্রধানত উদাসীনতা ও প্রশান্তি। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > সংখ্যা ৯-এর প্রভাবে থেকে এ সপ্তাহে আপনি মানসিকভাবে খুবই শক্তিশালী হয়ে উঠবেন। ...একটু শুধু যোগাযোগ রেখে চলবেন ‘রাগ নিয়ন্ত্রণ অধিদপ্তর’-এর সঙ্গে। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> আপনি আছেন এখন ৮-এর ঘরে। কাজেকর্মে একটু ধীর হোন। তা না হলে বিপর্যয় ঘটতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে উপযুক্ত ব্যক্তির পরামর্শ নিয়ে নেবেন। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > এ সপ্তাহে আপনার দেহ এবং মন দারুণ সক্রিয় হয়ে উঠবে। ‘গতি নিয়ন্ত্রণ অধিদপ্তর’-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলবেন। ভয় নেই। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > বিজয়, পুনর্বার!... তাহলেও যথারীতি ধীর এবং সতর্ক পা ফেলে সামনে অগ্রসর হবেন। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > চেনা বিশ্বাসঘাতকের হাত থেকে সতেরো হস্ত দূরে থাকিবেন।...ভয়ের কিছু নেই। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > এ সপ্তাহে আপনি থাকবেন সংখ্যা ৭-এর ঘরে। সপ্তাহ শেষের দিনগুলো কিছুটা স্বস্তি এবং আনন্দে কাটবে বলে মোর মনে লয়। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > বুম!... অর্থাৎ বিংসাং, অর্থাৎ বিশাল সাফল্য! ... হইল তো?কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > এ সপ্তাহে আপনি আছেন সংখ্যা ৭-এর ঘরে। দয়া করে একবার একটু কষ্ট করে এই পাতায় ‘ছাপায়িত’ বৃষ, মিথুন ও ধনু রাশির খোপগুলো পড়ে আসুন, তাহলেই চলবে। ...ভাং খং, অর্থাৎ ভালো খবর তৈরি হচ্ছে আপনার। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > চলতি সপ্তাহটি আমি নিবেদন করতে চাই মীন নাং-পুং, অর্থাৎ মীন নারী-পুরুষের উদ্দেশ্যে। ...সপ্তাহের বিশেষ ‘ফোকাসড্ গ্রুপ’ হচ্ছে মীন ‘শিংকিং তংতং গং’—মানে, শিশু-কিশোর, তরুণ-তরুণীগণ। ...আপনার, তোমার ও তোমাদের জন্য রইল এই শুভ আনন্দ ভং বং... অর্থাৎ—ভবিষ্যদ্বাণী