আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। —কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > আবার সেই উল্লাপাড়া। সেই সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ প্রাঙ্গণ। ভোরে সেই পাখির কিচিরমিচির। কুয়াশা পড়ছে, বেশ শীত শীত...প্রিয় মেষ। যেখানেই থাকুন—উল্লাপাড়া বা অন্য কোনো পাড়া, পাড়াগাঁও হতে পারে, অর্থাৎ ভোরের প্রথম আলো যত দূর যায়। চমৎকার কাটবে আজ থেকে আগামী সাত দিন, মেষ নারী ও পুরুষদের বলছি, বলাই বাহুল্য। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > একটু অপেক্ষা করুন, একটু ডায়েটিং করুন, আর একটু কৃশ হোন। এইসব আত্মউন্নয়নচর্চার সুযোগ আপনার চলতি এই সাতটি দিন।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > মিথুন সম্পর্কে পরিবর্তনের কথা প্রায়ই বলা হচ্ছে। এ সপ্তাহে মিথুন হয় নিজের পরিবর্তন আনবে, আর নয়তো অন্যের। দুটোই শুভ পরিবর্তন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > কর্কটের সামনে এ সপ্তাহে আচমকা কিছু আর্থিক সমস্যা গজিয়ে উঠতে পারে। তবে, আমরা বিশ্বাস করি, কর্কট এ যাত্রাও পার পেয়ে যাবে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> সংখ্যা ৯-এর ঘরে থেকে সিংহ/সিংহীগণ চলতি সাত দিনে বিরাট রকম কিছু দেখিয়েই ছাড়বে (এদের গৃহসঙ্গীগণকে অবশ্য কিঞ্চিত সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কেননা এই সাতটি দিন সিংহ জাতক-জাতিকা যেদিকে যাবে, পথের বাধা সব উড়িয়ে...)।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > প্রিয় কন্যা, উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জ, সেখান থেকে একটি অভিজাত রেস্তোরাঁয় উৎকৃষ্ট এক মগ কফি পান করে আপনি ভোঁ-ভোঁ করে যেদিকে ইচ্ছে সেদিকে চলে যেতে পারেন। বঙ্গবন্ধু সেতু পার হলেই রাজধানী ঢাকা, ওদিকেও যেতে পারেন। কাজ থাক বা না থাক, একবার করে রাজধানী সফর করা সবার জন্য উপকারী। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > প্রিয় তুলা, আশা করি ইতিমধ্যে আপনার কিছুটা বিশ্রাম লাভ সম্ভব হয়েছে। এবার প্রস্তুত হোন পরবর্তী আর্থিক ও যাবতীয় সাংসারিক কাজ নতুন করে শুরু করার জন্য। বেশির ভাগটাই সফল হবেন—এ মত বিশ্বাস করা ‘যাইছুনতি’। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > প্রিয় বৃশ্চিক, গত শনিবারের ছুটি-ছাটার দিনের রাশিফল আরেকবার পড়ে নিন। না, আপনার ক্ষতি কেউ করতে পারেনি, পারবে না। ভালো থাকুন। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > আগামী বুধবার এমন একটি দিন হতে যাচ্ছে, যে দিনটি হবে আপনার বর্তমান জীবনের অন্যতম একটি মোড় ঘোরানো দিন। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > প্রিয় মকর...ভাববেন না যে, আবার আপনাকে বকর-বকর না করার পরামর্শ দিতে যাচ্ছি। তবে, এই আশ্বাসবাণী শুনেই আপনি বকর-বকর করা শুরু করে দেবেন না, প্লিজ। সাবধানে থাকবেন। প্রাপ্ত সাফল্য ধরে রাখা চাই।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > গত সপ্তাহের রাশিফল মোতাবেক আপনার এক বা একাধিক ভাং খং অর্থাৎ ভালো খবর তৈরি হয়েছিল তো?—না হয়ে থাকলেও ভদ্রতার খাতিরে বলুন,—‘হ্যাঁ’। এ সপ্তাহ আপনার ভালোই যাবে।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > মীন হচ্ছে রাশি পার্লামেন্টের ১২ নম্বর সদস্য। আমি মনে করি, এ এক বিরল সম্মান...এ সপ্তাহে আপনার যশ এবং সম্মান বৃদ্ধির যোগ রয়েছে, তবে ভদ্রমহোদয়াগণের আঁচল এবং মহাশয়দের পকেট কিঞ্চিত হালকা অনুভব করার আশঙ্কা দেখা যায়। শুভ হোক।