আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > মানুষ তার আয়ুষ্কালে নিজের জীবনের একটি করে বৃত্ত এঁকে যায়। এর মধ্যে কিছু বৃত্তে থাকে দুঃখ-বেদনা-ব্যর্থতার গাঢ় কালো দাগ, আর তার জীবনের কিছু কিছু বৃত্ত তো অবশ্যই ছড়ায় উজ্জ্বল সোনালি আলোর দীপ্তি।...প্রিয় মেষ, জেনে রাখুন, চলতি সপ্তাহটির অবস্থানগত মান হচ্ছে: ৫। অর্থাৎ এ সপ্তাহে আমরা সবাই আছি সংখ্যা ৫-এর প্রভাবাধীন। আজ থেকে আগামী শুক্রবার ১৬ ডিসেম্বরের মধ্যে আপনি আপনার চারপাশটা আলোয় আলোকিত করে তুলবেন—এই হচ্ছে আমার হিসাব।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > সর্ব রাশির নারী-পুরুষ, বয়স তাদের যা-ই হোক, এ সপ্তাহে আছেন সংখ্যা ৫-এর ঘরে। পিথাগোরাস এই সংখ্যাটিকে একটি মহিমান্বিত সংখ্যা হিসেবে চিহ্নিত করেছেন।...এ সপ্তাহে বৃষ মিথ্যা গুজব দ্বারা বিভ্রান্ত অ্যান্ড নাস্তানাবুদ হতে পারেন। তবে, সাবধান থাকলে পরিস্থিতি অবশ্যই এড়াতে পারবেন। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > যাহাদের জন্য প্রযোজ্য: বিবাহযোগ দেখা যায়। কাচ্চি বিরিয়ানি, বোরহানি অ্যান্ড সালাদ-টালাদের সুগন্ধ নাকে আসছে। আহ্, আলহামদুলিল্লাহ্!কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > এ সপ্তাহে আমরা সবাই সংখ্যা ৫-এর আওতায় আছি (আপনি দয়া করে ওপরের তিনটি রাশির খোপগুলো পড়ে আসুন)...সপ্তাহ শুভ।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> গ্রিক রাশিশাস্ত্র বলে, সিংহ জাতকের চারিত্রিক বৈশিষ্ট্য পশুরাজ সিংহের মতোই। সিংহ হিসেবে আপনি এ সপ্তাহে জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন। ছোটখাটো ব্যর্থতা নিয়ে মাথা ঘামাবেন না। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > Trans বা একটা ঘোরের মধ্য দিয়ে পার হয়ে যাবে আপনার চলতি সাতটি দিন। Trans হচ্ছে নিদ্রা ও জাগরণের মধ্যবর্তী অবস্থা। এ সময়টায় আপনার ‘যাহা হইবে, ভালোই হইবে।’...শুভ হোক!তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > আপনাদের মধ্যে যাঁদের কিছুটা বিশ্রাম নেওয়া হয়েছে, এ সপ্তাহে তাঁদের পারফরম্যান্স অনেক অনেক ভালো হবে। আপনার এ সপ্তাহের সাফল্য—কা কোই সীমা নেহি হ্যায়। আগামী শুক্রবার সপ্তাহ শেষ হলেই আমার কথাটা বুঝতে পারবেন। জয় হোক আপনার!বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > আপনার দ্বিধার ভাব কেটে গেলেও এ সপ্তাহে আপনাকে অনেক ছোটাছুটি করতে হবে। এতে আপনার ক্লান্তি আসবে না। বরঞ্চ আনন্দে ভরে যাবে সারা মন। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > বলতে লজ্জা-মিশ্রিত গর্ববোধ করছি যে, আমি একজন মুক্তিযোদ্ধা। আগামী শুক্রবার ১৬ ডিসেম্বর আমার জন্মদিন। এক বছর বয়স হওয়ার চার দিন আগে এক মহররমের দিনে আমার মা জননী ধরাধাম ত্যাগ করেন।...যা-ই হোক, সংখ্যা ৫-এর প্রভাবে চলতি সপ্তাহটি আপনার মোটামুটি আনন্দেই কাটবে বলে মোর মনে লয়।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > মকর এ সপ্তাহে বকর বকর খানিকটা বেশি করলেও ক্ষতি নেই। আনন্দে থাকুন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > ক্লাস ওয়ান টু বয়স থেকে নেতাজি সুভাষ চন্দ্র বসু আমার নায়ক। কুম্ভ রাশি সম্পর্কে লিখতে গেলেই তাঁর কথা আমার মনে পড়ে।...কুম্ভর চলতি সপ্তাহের সাফল্য হবে প্রায় আকাশের সমান। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > মীন রাশির কথা বলতে গেলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা মনে পড়ে। ওদিকে সংখ্যা ‘৫’ বলতে গেলেও তাঁরই নাম মনে আসে। বঙ্গবন্ধুর জন্মসংখ্যা ‘৫’। চলতি সপ্তাহের অবস্থানগত মান ও আমরা হিসাব করে পেয়েছি ‘৫’। কাজেই, চলতি সপ্তাহটি আমরা নিবেদন করতে পারি মীন শিশু ও নারী-পুরুষদের উদ্দেশে। এ সপ্তাহে তারা সাফল্য পাওয়ার ক্ষেত্রে পূর্ণতার প্রায় কাছাকাছি পৌঁছে যাবে। ...ভালো থাকুন, মীনসহ অন্য সকল রাশির জাতক-জাতিকা। শুভ হোক আপনাদের সবার জীবন!