আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >আজ ২৪ ডিসেম্বর শনিবার পূর্ব দিগন্তে যে প্রথম আলো উঁকি দিচ্ছে, কিংবা আজ সন্ধ্যায় সেই একই ‘ধরনের’ আলোর আভাস ছড়িয়ে পশ্চিমে যে সূর্যটা অস্ত যাবে—উঃ, দারুণ! ...বুঝতেই পারছেন, আজকের সূর্যোদয় এবং সূর্যাস্ত—দুয়ে মিলে ডেকে আনবে আগামীকাল রোববারের এক উজ্জ্বল উৎসবের দিন—২৫ ডিসেম্বর—বড়দিন! —এই আনন্দের সঙ্গে যোগ করে নিন গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আলো-আনন্দ-গৌরব-ভালোবাসা আর যা-কিছু সুন্দর। ...প্রিয় মেষ, আপনার একান্ত নিজস্ব সাপ্তাহিক রাশিফলের বর্ণনা আজ না-ই বললাম। আমি জানি, আপনার মন সে জন্য একফোঁটাও খারাপ হবে না। —হবে?...বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >একনজর ওপরে তাকান—মেষ রাশির খোপে লেখা কথাগুলো একবার পড়ে আসুন। দেখুন তো, দরিদ্র ‘জইতিশি’র ওপর আজ রাগ করা যায় কি না। —যায়?... সংখ্যা চার (৪)-এর প্রভাবে এ সপ্তাহ আপনার জন্য খুবই শুভ হবে—বিশেষত আর্থিক দিক থেকে। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >শুভ নতুন বর্ষ ২০১২ খ্রিষ্টাব্দ একেবারে সামনে এসেছে! চলতি সপ্তাহটি রয়েছে সংখ্যা চার (৪)-এর ঘরে। এটি হচ্ছে সম্পদ সমৃদ্ধি নেতৃত্ব শান্তি স্বস্তি—ইত্যাদির প্রতীক। মহান গ্রিক দার্শনিক পিথাগোরস আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে ‘১ থেকে ৯’ পর্যন্ত প্রতিটি সংখ্যার বৈশিষ্ট্য ও প্রভাব সম্পর্কে যে নতুন তত্ত্বটির জন্ম দিয়েছেন—সেই ‘নিউমারোলজি’-র কথা স্মরণ করুন। ... শুভ হবে চলতি সপ্তাহ আপনার। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >আদর করে আচমকা আস্তে চড় মারলেও শিশুরা ভয়ে কেঁদে উঠতে পারে! ...সপ্তাহের প্রথম বা দ্বিতীয় দিনে কারও ঠাট্টা শুনে আপনিও খুশি হওয়ার বদলে চটে উঠতে পারেন। তবে, না চটলেই বুদ্ধিমানের কাজ হবে।... সপ্তাহ দুর্দান্ত রকমের আনন্দে কাটবে। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>এ সপ্তাহ থেকেই শুরু হতে যাচ্ছে আপনার এক নতুন জীবন।... কারও জন্য বেশি শুভ, কারও জন্য এক চিমটি কম—এই যা তফাত। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >সংখ্যা চার (৪) হচ্ছে চলতি সপ্তাহটির অবস্থানগত মান। আপনি জানেন, এই সংখ্যাটি শুনলেই প্রথমে মালকড়ি অ্যান্ড তৎপর অন্যান্য ভালো-ভালো বস্তুর আগমনীবার্তা শোনা যায়। তার মানে?—মানে তো পরিষ্কার, ডিয়ার ইভ অ্যান্ড অ্যাডাম। ... মাল অ্যান্ড কড়ি আসিতেছে, কন্যা।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >কুয়াশা ভেদ করে সূর্যের আলো ছড়াবে, এই তো আপনার প্রশ্ন?—ডিয়ার তুংমংমং, অর্থাৎ তুলা মহোদয়া অ্যান্ড মহোদয়, সূর্য তো রোজই ওঠে; আজও উঠবে।কখন উঠবে ‘সে আমি নাহি জানি...’ সপ্তাহ শুভ।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > সাফল্য টু বি কনটিনিউ! —উরি বাউরে, শীতের সঙ্গে প্রচণ্ড সাফল্যও এসে পড়বি তো বৃশ্চিকের মজবুত ঘাড়ের ওপরই পড়েছে। ... এর বেশি আর ক্যায়া বলেগা?!ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > বাংলাদেশে সবাই বলে ‘বসেন, বসেন’! কিন্তু কাজটা আর করে দেয় না। আপনি উপবাসী রয়েছেন কি না তা নিয়ে অন্যদের মাথাব্যথা না থাকলেও গর্জন করে বলে—‘আপনের “ছা” (চা) ঠান্ডা হয়া গ্যালো! —জলদি শ্যাষ করেন।’ —লে হালুয়া! —আমার চা ঠান্ডা হয়ে গেল—তাতে তোর কী? —সপ্তাহ শুভ!মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >পা পিছলে পড়ে যেতে পারেন। দেয়ারফোর সাবধানে হাঁটবেন। —এমনিতে, এবং অমনিতেও সপ্তাহ ভালোই যাবে। শুভ হোক আপনার এ সপ্তাহ, ও-সপ্তাহ অ্যান্ড আগামী সপ্তাহগুলো! [‘মেষ’-এর রাশিফলটায় একবার চোখ বুলিয়ে নিন।]কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >ঘুম কাতুরে হয়ে উঠবেন। ঘুম পেলে এক সিংগল ঘুমিয়ে নেবেন। ঘুম পেলে ক্ষতি নেই। ঘুম তো পাওয়ারই জিনিস, তাই না?মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >জবরদস্ত যাবে সপ্তাহখানা! —তবে পাঃ পাঃ হতে সাবধান। অর্থাৎ, হজমতন্ত্রের যত্ন নিন।