আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > লোকাল অ্যান্ড/ অথবা বৈদেশিক ভ্রমণ হচ্ছে আপনার চলতি সপ্তাহের প্রধান ফিচার। ব্যস, আর কি, রেডি হো যাও মেরে পেয়ারে দোস্ত...কানে কানে বলে দি—আমার লেখা লাকি আখন্দের সুরে ফ্লোরিডাপ্রবাসী ব্যবসায়ী-কাম কণ্ঠশিল্পী ‘ফ্লোরিডা কামাল’-এর একটা গান আছে : ‘গামছা ফালাও কান্ধে, গাও রে...’বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > আজ ভোরে আপনার ঘরের পুব দিকের জানালা খুলে বাইরে তাকান। চেয়ে দেখুন, ঘন কুয়াশার মসলিন-মশারি ভেদ করে ছড়িয়ে পড়ছে প্রথম আলোর বর্ণালি সূক্ষ্ম রেখাগুলো। এই জাদুর আলোয় ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠুক আপনার চোখমুখ—শুভ হোক আপনার সাতটি দিন! শুভ হোক আপনার বাঙালিজীবন।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > নতুন কারও সঙ্গে পরিচয়ের মাধ্যমে সূচিত হবে আপনার আর্থিক এবং আত্মিক উন্নতি।...শুভ হোক।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > বিশেষত কর্কট-শিল্পী, শিল্পপতি, ব্যবসায়ী ও খেলোয়াড়—‘খিলাড়ি’দের জন্য সপ্তাহটি বিশেষ শুভ।...আনাড়ি কর্কটরাও যে সৌভাগ্য থেকে বঞ্চিত হবেন—অ্যাইসি কই বাত নেহি হায়।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> সাবধান! মাদাম অ্যান্ড মহোদয়গণ। থোরাসা আর্থিক অ্যান্ড মানসিক ক্ষতির ইয়ে দেকা যাতা হ্যায়।...তবে বেশি নয়, অল্প।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > তুলনামূলক ঘন ব্যস্ততা ও আনন্দ—এই হচ্ছে আপনার চলতি সপ্তাহের ভাগ্যসংক্রান্ত আগাম শুভ বার্তা।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > ভ্রমণ, কর্ম, ঘর্ম, অশ্রু-আনন্দ-হাসি—এ ছাড়া আবার কী—প্রিয় তুলা?!বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > সাপ্তাহিক কাজকর্মের মধ্যে ‘ছোটিসি’ একটা ব্রেক নিয়ে নিন। ব্যস, আর কিছু ‘লাইগপি-নি’! সপ্তাহ শুভ।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > আবার সেই সিরাজগঞ্জ পল্লী বিদ্যুতের অতি চেনা সেই গাছ-পাখি-ফুল, রঙের জলপ্রপাত—ছড়ানো শীতের কাপড়-চোপড় পরা ছোট্ট শিশুদের দৌড়-ঝাঁপ-হাসি।...আচ্ছা, নিজের সেই স্বর্ণালি দিনগুলো মনে পড়ে যায়।—‘দিনগুলি মোর সোনার খাচায় রইল না...’মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > আরে মেরে পেয়ার মকর ভাইয়া অ্যান্ড সিস্টার—‘তোমার আমার কারও মুখে কথা নেই, বাতাসেও নাই সাড়া...প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি অমর গানের প্রথম দুটি লাইন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > সপ্তাহটি শুরু থেকেই আপনার জন্য এক্সট্রা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এর ৭০% অসুবিধাজনক হলেও অবশিষ্ট ৩০% সুবিধাজনক শুভ বাতাসের ঝাপটায় সবকিছু বিলকুল ঠিক হো জায়েগা।—অক্কে।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > সপ্তাহ ব্যস্ততা অ্যান্ড আনন্দ-আহ্লাদের মধ্য দিয়ে কাটবে বলেই মোর মনে লয়।—ওই যে...মীন!