আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। —কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > সংবাদপত্র-টিভি-রেডিওর আওতার প্রায় বাইরেই বলা চলে—অসাধারণ একটি হাসপাতাল রয়েছে—সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে। আমি প্রশিক্ষণের কাজে যে ১০-১২টা দেশ ঘুরেছি—তার কোথাও এই ‘খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল’-এর সমান বিশালাকার, আধুনিক সরঞ্জামসমৃদ্ধ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা চিকিৎসাকেন্দ্র আর একটিও দেখিনি। ...প্রিয় মেষ, আপনার স্বাস্থ্য পুনরুদ্ধারের প্রয়োজন থাক বা না থাক—যমুনা সেতু পেরিয়ে এনায়েতপুরের ‘কেইউএএমসিএইচে’ এসে একবার ঘুরে যান... সপ্তাহ শুভ।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > নদী শুকিয়ে যায়, সেই সঙ্গে সাময়িক শেষ হয় একটি গোটা সভ্যতার ইতিহাস। দীর্ঘকাল ধরে চলে এক মন্থর পরিবর্তনের পালা।—এটা শুধুই একটা ক্রান্তিকাল। ...আপনার আপাত থেমে যাওয়া জীবন আজ আবার নতুন করে শুরু হবে।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > এই শীত শীত নয়, আরও শীত আছে—উরিব্বাউরে, আঁই মরি যামু।...আপনার জীবনের বর্তমান জড়তা খুব শিগগির কেটে যাবে। —এবারে শুকনো হলেও একটা হাসি দিন, মেরে পেয়ারে মিথুন বোন অ্যান্ড ভাইয়াগণ।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > সংখ্যা ৩-এর প্রভাবে থেকে চলতি সপ্তাহে আপনি মানসিক প্রশান্তি লাভ করবেন।—এ রকম শুভ সময়ে পকেটের দারিদ্র্য সম্পর্কে একটুও ভাববেন না, প্লিজ।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> জবরদস্ত সাতটি দিন সামনে শুয়ে আছে। এর চেয়ে বেশি কেয়া আর বলেনগা।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > ‘আমার সাদা রংটা নাও, তোমার কালো রংটা দাও।’... কলকাতার এক বিখ্যাত নারীকণ্ঠের এই গানটি অনেকেই হয়তো শুনেছেন। এই গানটিরই পোঁ ধরে আপনাকে বলতে চাই—‘আমার কালো মনটা নাও, তোমার সাদা মনটা দাও।’—শুভ হোক জীবন তোমার, প্রিয় কন্যা নারী ও পুরুষ।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > ‘মধুর আমার মায়ের হাসি চাঁদের বুকে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে।’—স্বর্গীয় কণ্ঠশিল্পী সুধীরলাল চক্রবর্তী এই গানটিকে অমর করেছেন। পরবর্তী সময়ে অন্য অনেক শিল্পীর কণ্ঠে গানটি তুলা জাতক-জাতিকাসহ অনেক মানুষকেই কাঁদিয়েছে। প্রিয় তুলা, এ সপ্তাহে আপনার প্রবাসী জীবিত অথবা মৃত মাকে খুব মনে পড়বে।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর— ২২ নভেম্বর। ভর # ৭ > সুকর্মের জন্য পুরস্কার এবং দুষ্কর্মের জন্য মৃদু তিরস্কার—এই হচ্ছে আপনার চলতি সপ্তাহের ঘন আইটেম।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > ‘জীবনের হাট থেকে প্রাণের বাসরঘর—বহুদূর, বহুদূর।’ এ সপ্তাহে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটি আপনার মনে না পড়লেই আমি অবাক হব।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > ধ্বংস খুব সহজ একটা কাজ। তাই ধ্বংস নয় প্রিয় মকর, সৃষ্টি করুন। ...সপ্তাহ শুভ।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > এখন সামনে চলার দিন। পেছনের কথা পরে ভাবলেও চলবে। সামনে আছে বড় বড় কাজ ও সাফল্য।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > চলতি সপ্তাহের অবস্থানগত মান হচ্ছে ৩। এই সংখ্যাটির প্রভাবে আপনি একদিকে যেমন বড় সাফল্যের দিকে এগিয়ে যাবেন, তেমনি বড় কিছু সমস্যা-সংকটও আপনার জন্য ঘাপটি মেরে বসে থাকতে পারে। শুভ হোক সকলের।