আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। —কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > আমাদের কাজ থাকে। কাজের ফল থাকে। আমরা শুধু থাকি না। মহান মেষকে এই দর্শন শিক্ষা দেওয়ার কোনো দরকারই পড়ে না। তবুও আজ কথাটা আবার তাঁকে মনে করিয়ে দিলাম। এ সপ্তাহে মেষ নারী কিংবা পুরুষ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ আপনি করবেন—সবার কাছেই যা স্মরণযোগ্য হবে বলে আমি বিশ্বাস করি...চলতি সপ্তাহের অবস্থানগত মান হচ্ছে ৭।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > চলতি সপ্তাহের অবস্থানগত মান হচ্ছে ৭। পিথাগোরাস এই সংখ্যাটিকে সৌভাগ্যের প্রতীক বলেছেন।...প্রিয় বৃষ, আপনার চলতি সপ্তাহটিকে মোটামুটি শুভ বলা যায়।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > এ সপ্তাহে আপনার ভ্রমণের যোগ রয়েছে। তবে, কিছু একটা হারাতে পারে। জিনিসপত্র যত্নে রাখবেন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > আপনার রাশি কর্কটের পরিচালক গ্রহ হচ্ছে ‘চন্দ্র’। বর্তমান মুহূর্তে চন্দ্রের নেগেটিভ প্রভাবে আপনার মন খানিকটা বিষণ্ন হয়ে উঠতে পারে। তবে, অঘটন কিছু ঘটবে না।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> ভ্রমণ, প্রচুর অর্থ উপার্জন এবং প্রবল বেগে সেই অর্থ ব্যয়—এভাবেই আপনার সপ্তাহটি কাটবে বলে মনে হয়। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > এ সপ্তাহে কাউকে যদি ভুলভাবে নিন্দা করে বসেন—তাহলে একটু দেরি করে হলেও এর জন্য দুঃখ প্রকাশ করুন। ফল শুভ হবে।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > স্বাস্থ্যের পরিচর্যাকে অগ্রাধিকার দিয়ে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যান। সপ্তাহ ৭০ থেকে ৮০ ভাগ শুভ।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > অং বং চং, কাজকর্মের গতি হবে ঝং মং—অর্থাৎ, ঝড়ের মতো।...পায়ের যত্ন নিন।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > আপনার চলতি সপ্তাহখানা যথাসময়ে যথেষ্ট টাকাপয়সা প্রাপ্তির ওপর নির্ভরশীল।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > সামান্য ঠান্ডাজনিত পেটের গোলমালটুকু বাদ দিলে সপ্তাহ আপনার শুভই বলা যায়।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > সপ্তাহ ২০/৩০% শুভ। এই সাত দিন যতটা সম্ভব বিশ্রামের মধ্য দিয়ে কাটাতে পারলেই বোধ হয় ভালো।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > এ সপ্তাহে আপনি প্রবল আলোচনা এবং মৃদু সমালোচনার মুখে পড়তে পারেন। তবে, সাধারণভাবে সময়টা আপনার শুভ।