আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > ইংরেজি ভাষায় hope, dream ইত্যাদি শব্দের ওপর চমর্যাকার কাব্য ও রহস্যময়তা গড়ে তোলা হয়েছে।...প্রিয় মেষ, আপনার রুচি উর্যাকৃষ্ট হলেও কথায় কথায় আপনার ‘হোপ’ করার বা ‘ড্রিম’ দেখার তেমন একটা অভ্যাস নেই। আপনি বেশি ‘বিশ্বাস’ করেন ‘বিশ্বাস’ শব্দটির ওপর।...বিস্তারিত থাক, এবারে বলি, আপনার ওই বিশ্বাসের জোর চলতি সপ্তাহটিকে আনন্দে ভরে তুলবে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > বৃষ রাশির ভর ১। ওদিকে চলতি সপ্তাহের অবস্থান গড় মান ৬—দুইয়ে মিলে ৭। লাকি সেভেন! এর চেয়ে বেশি কেয়া আর বলেংগা।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > প্রিয় ডাক্তার মিথুন, এই সুন্দর হাসপাতালে আপনি আমাকে মনে করিয়ে দিলেন—বাংলা একাডেমিতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে একুশে বইমেলা। আর মনে করিয়ে দিলেন—এ মাসটা শেষ হচ্ছে ২৯-এ। লিপ ইয়ার। এটাসহ চলতি মাসে আছে এক সারি চমক। জাতীয় কবিতা উর্যাসব, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভালোবাসা দিবস, বসন্ত উর্যাসব...মিথুনের চলতি সপ্তাহটি হোক অনেক সুন্দর।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > প্রিয় কর্কট, এই তো উঠে যাচ্ছে সুন্দর বিষণ্নতার কুয়াশা, উঠছে সুন্দর রোদ।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> সংখ্যা ৭-এর প্রভাব আপনার ওপর পবিত্র ও গভীর এক চিন্তার ছায়া ফেলবে। শুভ!কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > চলতি সপ্তাহে আপনার জীবনে আনন্দময় কয়েকটি ঘটনা ঘটতে পারে।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > সংখ্যা ৭-এর সুস্পষ্ট শুভ প্রভাব পড়বে আপনার ওপর। মহান স্রষ্টার প্রতি জানান কৃতজ্ঞতা।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > মত ও পথের পার্থক্য দূর হওয়ার মধ্য দিয়ে বেঁচে উঠবে আপনার সম্পর্কের এক নতুন দিগন্ত।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > অতিথি বা গেস্ট অনেক রকমই হতে পারে। অতিথি/গেস্ট—বক্তা গেস্ট আর্টিস্ট, পেয়িং-গেস্ট ইত্যাদি নানা রকম। তবে আমার ব্যাপারটা একেবারেই অভিনব—‘গেস্ট পেশেন্ট’... শুভ হোক ধনু রাশির চলতি সপ্তাহ।মকর Capricorn ২২ ডিসেম্বর —২০ জানুয়ারি। ভর # ৩ > এ সপ্তাহে চমর্যাকার তিন-চারটি দিন অপেক্ষা করছে আপনার জন্য।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > এ সপ্তাহে কম কাজ করুন, কিন্তু কোনো কাজ ফেলে রাখবেন না। অসমাপ্তও রাখবেন না।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > চলতি সপ্তাহটি আপনার জন্য বিশেষ অর্থপূর্ণ হয়ে উঠতে পারে। শুভ হোক আপনার।