আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। —কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > পুনরাবৃত্তি করে বলছি, আমার বাবা ও আমার একমাত্র সন্তান—দুজনেরই জন্ম ১৫ এপ্রিল/০২ বৈশাখ। অর্থাৎ এঁদের রাশিও একই। তবু তাঁরা অনেকখানি ভিন্ন। পৃথিবীতে কোনো দুজন মানুষ এক নয়। ...চলতি সপ্তাহে মেষ রাশি আছে সংখ্যা ৯-এর ঘরে। বিরাট সৌভাগ্য! তবে, বলা বাহুল্য, সব মেষের ভাগ্যে একই ব্যাপার জুটবে, তা নয়। আপনার এই রাশিফলটি গত সপ্তাহ থেকে শুরু হয়েছে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > আপনার ভাগ্য এ সপ্তাহে ৫৫% ভালো হতে পারে। খুশি থাকুন। হাসিমুখে থাকুন। হাসিখুশি থাকুন!মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > মেষের মতোই চলতি সপ্তাহে আপনি সংখ্যা ৯-এর ঘরে থাকবেন। পিথাগোরাস তাঁর নিউমারোলজি পদ্ধতির মধ্যে সংখ্যা ৯-এর শক্তি প্রমাণ করেছেন। ...এই সাত দিন আপনার জন্য হাসিতে উজ্জ্বল হয়ে রইবে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > প্রিয় কর্কট, দয়া করে জ্যোতিষীর দিকে অমন কটকট করে তাকাবেন না। সপ্তাহ আপনার মোটামুটি ভালোই কাটবে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> শুভ! শুভ!! শুভ!!! এ সপ্তাহে ‘ব্রাট’ (বিরাট) কল্যাণের ‘চড়াচড়ি’ আইমিন—ছড়াছড়ি।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > অতীতের স্মৃতি মনে করে আপনি যেমন হাসবেন—তেমনই কাঁদবেনও। ...আপনার সাপ্তাহিক ভাগ্যফল ভালোই রয়েছে।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > অঙ্ক করে দেখা যাচ্ছে, তুলা রাশির জাতক-জাতিকাগণ সংখ্যা ৫-এর ঘরে থকবেন। তাঁদের ভাগ্য ৫০/৬০ শতাংশ ভালো থাকবে। শুভ হোক আপনার...বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > বৃশ্চিক রাশির ভর ৭। এর সঙ্গে অন্যান্য শুভ সংখ্যা মিলিয়ে বৃশ্চিক এখন সংখ্যা ১-এর ঘরে অবস্থান করছে। দুর্দান্ত সৌভাগ্য!ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > একটা যোগ অঙ্ক করুন। চলতি সপ্তাহের অবস্থানগত মান ৩। এদিকে ধনু রাশির ভর ৯। মোট হলো ১২=১+২=৩ ...আধ্যাত্মিকতার প্রতীক হচ্ছে সংখ্যা ৩ এবং ৭। এই বিশ্লেষণটি করেছেন মহান গ্রিক দার্শনিক পিথাগোরাস। কবে? আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে। তাহলে ধনু, শুভ হোক আপনার চলতি সপ্তাহ।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > শনিবার। আগামী শুক্রবার পর্যন্ত আপনার রাশিফল লেখা হচ্ছে। শুধু আজকেরটা পড়েই প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না। ...মকর রাশির ভর হচ্ছে ৩-ই। তাহলে ৩+৩=৬-এর ঘরে এখন মকর রাশির সাপ্তাহিক ফুলশয্যা, অর্থাৎ আনন্দের সময়।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > সপ্তাহ বেশির ভাগটাই শুভ। আনুপাতিক ধরতে গেলে ৭০: ৩০ হতে পারে।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > ৩+৩=৬। এ সপ্তাহে আপনিও মকরের মতোই ওই সংখ্যা ৬-এর প্রভাব বলয়ে থাকবেন। তবে রাশি ভিন্ন বিধায় মকরের সৌভাগ্য এবং মীনের ভাগ্য সম্পূর্ণ এক হয়তো হবে না। তাহলেও তো বেশ সৌভাগ্য দেখা যাচ্ছে। শুভ হোক সকলের।