আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। —কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > এনায়েতপুর থেকে লিখছি। এখানকার মেডিকেল কলেজ ভবনের প্রবেশপথে লেখা রয়েছে ‘Enter to learn/ Leave to Serve’। অর্থাৎ এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের জন্য প্রবেশ করো এবং সেবার ব্রত নিয়ে শিক্ষাঙ্গন ত্যাগ করো।...মহান মেষ, শিক্ষা এবং সেবা ও নেতৃত্ব আপনার রাশিগত গুণ। চলতি সপ্তাহে এটা আপনার জন্য নতুনভাবে প্রমাণিত হবে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > এ সপ্তাহে নতুন একটা রাস্তা খুলবে আপনার জন্য। শুভ!মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > এ সপ্তাহটি আপনার পুরোনো গান মনে পড়ে যাওয়ার সাত দিন। যেমন—রবীন্দ্রনাথের ‘এ পথে আমি যে গেছি বারবার, ভুলিনি তো একদিনও/ আজ কি ঘুচিলো চিহ্ন তাহার, ফুটিল বনের তৃণ...’।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > এ সপ্তাহে আপনার যেকোনো যৌথ উদ্যোগ সফল হতে পারে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> সমস্যা যতই জটিল হোক, সিদ্ধান্তে পৌঁছাতে অতিরিক্ত সময় নেবেন না। গভীরভাবে চিন্তা করুন এবং দ্রুত সিদ্ধান্তে যান, সিদ্ধান্তটাও দ্রুত বাস্তবায়ন করুন।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > এ সপ্তাহে অন্যের চিন্তাকে আপনার নিজের চিন্তার সঙ্গে মিলিয়ে নিন। নিজের মনের বিরুদ্ধে কিছু করতে যাবেন না।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > এ সপ্তাহে আপনার প্রার্থনা হোক এ রকম—রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে, ‘বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা/ বিপদে আমি না যেনো করি ভয়...’বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > জ্যোতিষীর অভিজ্ঞতা কত রকম হয়—দেখুন: ফরমে ভাইবোনের সংখ্যা এবং মা ও বাবার নাম লিখতে বলা হয়েছে। উচ্চশিক্ষিত এক ভদ্রলোক মা কলামে লিখেছেন ‘একজন’ এবং বাবাও লিখেছেন ‘একজন’। প্রিয় বৃশ্চিক, চলতি সপ্তাহে মনোযোগ বাড়ানোটাই হওয়া উচিত আপনার প্রথম লক্ষ্য। তাহলে আর চিন্তার কিছু থাকবে না।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > ১৬ ডিসেম্বর জন্ম, সেই সূত্রে আমার নিজের রাশি হচ্ছে ধনু। এ জন্য মনে মনে একটা ‘ইয়ে’ ভাব যে আমার আছে, তা অস্বীকার করব না। মান্না দে’র সেই বিখ্যাত গানটি শুনেছেন নিশ্চয়ই: ‘যখন কেউ আমাকে পাগল বলে/ তার প্রতিবাদ করি আমি। আবার, তুমি যখন পাগল বলো/ ধন্য যে হয় সে পাগলামি’। প্রিয় ধনু, এ সপ্তাহে আপনার এ রকম একটা ব্যাপার দেখা দিতে পারে। আরে, কথাটা শুনেই আমার দিকে অমন লাল চোখে তাকাচ্ছেন কেন? গানের কথাগুলো ভালো করে পড়ে দেখুন, ওটা তো খুশি হওয়ার মতো একটা কথা।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > চলতি সপ্তাহটি সংখ্যা ৪-এর ঘরে আছে, আর আপনার রাশি রয়েছে সংখ্যা ৩-এর ঘরে। অর্থাৎ, আপনি এ সপ্তাহে থাকবেন ৪+৩=৭-এর ঘরে। পয়সা ও স্বস্তি দুটোই আসার কথা আপনার জীবনে।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > আমি, আপনার জইতিষী এখনো ঢাকার বাইরে এক হাসপাতালে ‘গেস্ট পেশেন্ট’ হিসেবে আছি! একুশের মধ্যরাত্রি পার হয়ে গেছে। তাই বুধবার এসে গেছে অলরেডি। শনিবার সকালে রাশিফল পড়বার সময় কথাটা মনে রাখবেন।...সপ্তাহের শেষ তিনটি দিন আপনার খুব ভালো কাটবে।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > এ সপ্তাহে আপনি কিছুটা অন্যায়ের সঙ্গে সায় দিতে গিয়ে বিব্রত হতে পারেন। কথাটা মনে রেখে কাজকর্মের ধারা ঠিক পথে চালনা করবেন। শুভ হোক সকলের!