আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। —কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > এ সপ্তাহে আপনি আছেন সংখ্যা ৮ + ৬ = ১৪ (১ + ৪) = ৫-এর ঘরে। পেশাগত শুভ পরিবর্তন এখন আপনার পাওনা। এখন দেখা যাক কী হয়।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > কারও সঙ্গে অতিরিক্ত মতবিরোধে জড়াবেন না। নিজের ভিন্নমত ভাষা যেন স্বাভাবিক হয়। অর্থাৎ, তর্কে উত্তেজিত হয়ে উঠবেন না।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > চমৎকার সময় এখন আপনার। সামান্য কারণে মন খারাপ করবেন না।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনি শক্তি খুঁজে পাবেন। মনের শান্ত অবস্থা বজায় রাখুন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> নতুন ভালো একটা কাজ হাতে আসবে। সময়টা কাজে লাগান। ছোটখাটো সমস্যা নিয়ে বেশি মাথা ঘামাবেন না।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > সবাই আপনাকে দোষে বলেই যে আপনি দোষী হলেন—এমন নয়। নিজে আগে নিজেকে নিরপেক্ষভাবে বিচার করুন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > একটু লম্বা বিশ্রাম নিন, বিনোদনের মধ্য দিয়ে কাজ করুন। একগুঁয়েমি করবেন না। সপ্তাহ বেশির ভাগটাই শুভ।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > অনেকগুলো খুশির কারণ এসে আপনার অনেকগুলো কষ্টকে নষ্ট করবে এ সপ্তাহে।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > নিজেকে একা ভাবার কোনো কারণ নেই। আপনার মনোবল যথেষ্টই রয়েছে—এ কথা মনে রাখুন।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > কণ্ঠশিল্পী উমা ইসলাম লাকী আখন্দের সুরে আমার একটা গান গেয়েছিলেন— ‘এই চোখ যদি আজ ভুল করে তবে মন দেবে পাহারা/ প্রেমে যদি ভুল থাকে তবে মন দেবে ইশারা...।’ এ সপ্তাহে প্রিয় মকর, আপন চিন্তা ও বিবেচনার ওপর আস্থা রেখে চলুন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > আপনি এ সপ্তাহে অতিরিক্ত ‘সত্যের সন্ধানী’ না হলেও ভালো বোধ করবেন। অর্থাৎ আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত নিজের খুঁতখুঁতে ভাবটাকে একটু সরিয়ে রাখবেন আরকি।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > মনে মনে একদিন যা চেয়েছিলেন আজ মানে চলতি সপ্তাহে বোধ হয় তা আপনি পেয়ে যাবেন, প্রিয় মীন। শুভ হোক সবার।