আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। —কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > এ সপ্তাহে ‘সাফল্য পাইলে পাইলাম, না পাইলে নাই’—এই ভিত্তিতে কাজ করুন। প্রত্যাশাহীন সাফল্য একটা অন্য রকম আনন্দ দেয়।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > বোন কবিতা লেখে, ‘বৃষ্টিতে ভেজা এক কাক/থেকে থেকে দিয়ে যায় ডাক।’ ভাই এসে তার নিচে জুড়ে দেয়, ‘কাকটার নেই কোনো ঘর/সর্দিতে নাক ফড়ফড়।’ প্রিয় বৃষ, এ সপ্তাহে আপনার অনেক কাজকর্ম হবে। তবে সামান্য সর্দি-কাশিতে ভুগতে পারেন। সেটাকে পাত্তা দিলেও চলবে, না দিলেও চলবে।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > সেটা মোবাইল ফোনের প্রথম যুগ। মধ্যপ্রাচ্যে কর্মরত আমার এক আত্মীয় চিঠিতে তাঁর স্ত্রীকে জানান, ‘আমি একটি নতুন ধরনের ফোন খরিদ করিয়াছি। ইহার নাম মুবআইল ফোন। শুনিয়া তাজ্জব হইবে...’ ইত্যাদি। প্রিয় মিথুন, এ সপ্তাহে সব কাজকর্মই যে টেলিফোনে সেরে ফেলবেন, তা বোধ হয় হবে না। কিছু দৌড়ঝাঁপ করতেই হবে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > ঝড় যখন খুব জোরে কয়েকটা ঝাপটা মারে, তখনই বোঝা যায়—এবার ওটা থামবে। আপনিও সমস্যার এই শেষ ঝাপটাগুলো একটু সহ্য করুন, দেখবেন—সব ঠিক হয়ে গেছে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> অযোগ্য ব্যক্তির আঁচড় খেতে হতে পারে। কীভাবে রাগ দমন করবেন, জানি না। তবে এ বিষয়ে বাংলাদেশ রাগ কন্ট্রোল কর্তৃপক্ষের সাহায্য নিয়ে দেখতে পারেন।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > নিজেকে খুব দুর্বল মনে হতে পারে। কিন্তু না, আপনার ভেতর প্রচণ্ড একটা শক্তি আছে। এই শক্তি বারবার আপনাকে জীবনের স্রোতে ফিরিয়ে আনে। চোখ মুছে মাথা তুলে দাঁড়ান, সামনে এখনো অনেক প্রাপ্তি রয়ে গেছে।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > ইলেকট্রনিকসের পরিভাষা এখন গ্রামে-গঞ্জেও ছড়িয়ে গেছে। অর্থটা নিজের মতো করে নিয়ে একজন বলেন, ‘আপনেরে অক্কারে “বলগ” (ব্লগ) মাইরা উড়ায়া দিয়াম!’ হলোই বা ভুল প্রয়োগ—শুনে তো মজা পাওয়া যায়। তুলা, চলতি সপ্তাহটা একটু হালকা মেজাজে কাটিয়ে দিন।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > মাঝারি সাফল্যও অনেক সময় ভারী ওজনের আনন্দ এনে দেয়। এ সপ্তাহে আপনার সে রকম কিছু একটা হবে বলেই মনে হয়।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > সরকার ও এনজিওওয়ালারা হরদম চেঁচাচ্ছেন, ‘দারিদ্র্য দূর করো!’ অথচ নজরুল বলে গেছেন, ‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান’—এখন আপনি কোন দিকে যাবেন? খেয়ে বাঁচবেন, নাকি না-খেয়ে মহান হবেন? প্রিয় ধনু, চলতি সপ্তাহটা আপনার খেটে-খেয়ে কাটবে।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > ফ্রান্সের লেখিকা ফ্রাঁসোয়া সাগা-র একটি উপন্যাসের ইংরেজি অনুবাদে একটা লাইন মনে পড়ে, ‘Twenty is the age of hilarious laughter,’ যার অর্থ করলে দাঁড়ায়, তারুণ্য এমন একটা বয়স—যখন মানুষ কেবল হাসির একটা উপলক্ষ খুঁজে বেড়ায়। কারণে-অকারণে শুধু হাসি। মকর, আপনি যে বয়সেরই হোন, হাসতে নেইকো মানা। তবে এ সপ্তাহে আপনি অনর্গল বোকার হাসি হাসতে পারেন। ওই দিকটা একটু খেয়াল রেখে চলবেন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > দুটি দলের মধ্যে কিংবা দুজন ব্যক্তির মধ্যে বিবাদ মেটানোর জন্য আপনার ডাক পড়তে পারে এ সপ্তাহে। দেখবেন—যেন আপনি নিজে বিবাদে জড়িয়ে না পড়েন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > বছর দুয়েক আগে এক জোড়া সাদা চামড়ার বিদেশি তরুণ-তরুণী আমাকে হাত দেখাতে আসে। দেখা শেষে ছেলেটি বলে, ‘আই ডোন্ট বিলিভ ইয়োর বুলশিট।’ লজ্জায় আমার কান পর্যন্ত লাল হয়ে যায়। বুঝিয়ে বলি, ‘আহা, আগে ভবিষ্যৎটা আসুক না।’ প্রিয় মীন, এ সপ্তাহে কোনো জ্যোতিষীর কথায় বিশ্বাস করবেন না। তবে আমার কথা বিশ্বাস করুন, সপ্তাহটা আপনার ভালোয়-মন্দয় যাবে।