আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > শুধু জ্যোতিষীর কিছু অং বং চং শুনলে আর দশ আঙুলে বিশটা আংটি পরলেই যদি চলত—তাহলে তো দুনিয়ার সব ল্যাঠা চুকেই যেত। জ্যোতিষী বলেননি বলে কি আপনি রাস্তা পারাপারে কিংবা যন্ত্রে হাত দিতে সাবধান হবেন না?—ওসব নয়। নিজের যোগ্যতা-সামর্থ্যকে কাজে লাগিয়ে নিত্যকার কাজকর্ম করুন। বিনা চেষ্টায় কারও সমস্যার সমাধান হয় না, সাফল্যও আসে না। আর, পরামর্শ?—সেটা তো জ্যোতিষী ছাড়া অন্য কেউও আপনাকে দিতে পারেন। এ সপ্তাহে আপনার প্রতি এটুকুই আমার নিবেদন। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > ‘কর্মফল’ কেবল এক পক্ষের একক ব্যাপার নয়। অন্য লোকে আপনার ওপর যে অন্যায়-অবিচার করে—সেটাও কর্মফলেরই অংশ। দোষের কাজ না করেও অনেককে অনেক সাজা পেতে হয়। এর দায়ভার আমরা নিয়তির ওপর ছেড়ে দিতে পারি না।... প্রিয় বৃষ, আজ যে আপনাকে কষ্ট দিল—একদিন নিশ্চয়ই এর জন্য তাকে অনুতপ্ত হতে হবে।... সপ্তাহ শুভ। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > একটা কথা একজনকে বলা একান্ত দরকার, অথচ কিছুতেই বলা যাচ্ছে না—এর চেয়ে বড় সংকট আর নেই। এ সপ্তাহে এ রকম একটা অবস্থায় আপনি পড়তে পারেন। আমার পরামর্শ হচ্ছে, মনের দ্বিধা জয় করুন। প্রসঙ্গটা ওঠান। তবে, আলোচনাটা একটু ভূমিকা রেখে আনুষ্ঠানিকভাবে করতে পারলেই সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > প্রকৃতি ছায়া ফেলে, তাই মানুষের দিনের চিন্তা আর রাতের ভাবনা এক হয় না। রাতগুলো আসে অতীত আর ভবিষ্যৎকে নিয়ে। দিনজুড়ে থাকে বর্তমান। দিনে সঙ্গী থাকে, ভিড় থাকে। রাতগুলো হয় একা-একা। প্রিয় কর্কট, এ সপ্তাহে আপনার একটু ঘুমের সমস্যা হতে পারে। হলে হবে। ঘাবড়াবেন না। তেমন প্রয়োজন হলে দোকান থেকে ঘুম কিনে এনে খেয়ে নেবেন! সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> সিংহ জাতক-জাতিকার মধ্যে রয়েছে নেতৃত্বগুণ। একদল মানুষকে তাঁরা দৃঢ়ভাবে পথ দেখিয়ে সামনে নিয়ে যেতে পারেন। এর অর্থ এই যে, তাঁরা নিজেরাও চলেন সামনে। চলতি সপ্তাহে তাঁর এই গুণটি খুব কাজে লাগবে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > এত ভাবনার কী আছে?—যা হওয়ার হবে, শুভ কাজে নেমে পড়ুন। আর শুনুন, সিদ্ধান্ত নিয়ে কাজে নেমে পড়ার পর আর পেছনে তাকানোর কোনো দরকারই নেই। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > এ সপ্তাহে তর্ক বা যুক্তি দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করুন। সপ্তাহ শুভ।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > বৃশ্চিক বিখ্যাত তাঁর সাহস এবং উদারতার জন্য। তাঁর অন্তর্দৃষ্টি প্রখর। কেউ যে তাঁকে শেষ পর্যন্ত ঠকিয়ে দেবে—অনেক সময় এটা তিনি আগেভাগেই বুঝে যান। কিন্তু আত্মবিশ্বাস এবং উদারতা বেশি থাকার কারণে নিজেকে ছোট করতে তাঁর বাধে। বৃশ্চিকের চলতি সাত দিনে এর প্রমাণ পাওয়া যেতে পারে।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > নির্মলেন্দু গুণের একটা কবিতায় আছে—‘বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা/সুনন্দার চোখে জল।’... প্রিয় ধনু, গদ্যে বলি, এ সপ্তাহে আপনার মাথার ওপর কাঠফাটা রোদ থাকলেও থাকতে পারে, তবে পা-দুখানা ডোবানো থাকবে ঝরনার ঠান্ডা জলে। কষ্ট পুষিয়ে যাবে।... শুনে মাইন্ড গুড করুন, অর্থাৎ মন ভালো করুন। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > কে মেরেছে কে ধরেছে, কে দিয়েছে গাল/তাই তো মকর রাগ করেছে, চা খায়নি কাল।... কারও বাঁকা কথা শুনে এ সপ্তাহে এ রকম একটা অভিমানের ব্যাপার ঘটতে পারে। সম্ভাবনাটা সপ্তাহের মাত্র একদিনের জন্য প্রযোজ্য। কাজেই আমার কথাগুলো শুনিবামাত্র গাল ফুলাইয়া বসিয়া থাকিতে বাধ্য থাকিবেন না! কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > আবেগ নিয়ন্ত্রণ করার পরও কারও সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। এতে দমে যাবেন না।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > ২০০৫ সাল। বারাক ওবামা তখন সবেমাত্র একজন সিনেট সদস্য হয়েছেন। তাঁর ছয় বছরের ছোট্ট মেয়ে মালিয়া তাঁকে প্রশ্ন করে, ‘আচ্ছা বাবা, তোমরা কি বড়লোক ছিলে?’ ওবামা বলেন, ‘না মা, ঠিক বড়লোক আমরা ছিলাম না, তবে আমাদের এমন কিছু ছিল, যা অন্য অনেকের ছিল না।’ এটা মায়ের ছায়ায় বেড়ে ওঠা ওবামার সংগ্রামী জীবনের সত্য। আর তাঁর ছায়ায় বেড়ে ওঠা ওবামার সংগ্রামী জীবনের সত্য। আর তাঁর শিশুকন্যা মালিয়ার অবাক করা একটি দার্শনিক প্রশ্ন। কারণ, মালিয়া নিবিড় পারিবারিক বন্ধনের মধ্যে থেকে সাদামাটা একটা জীবনই পেতে চায়।... প্রিয় মীন, মার্কিন প্রেসিডেন্ট-কন্যা মালিয়ার রাশি কী—তা আমি জানি না, তবে তার চিন্তাভঙ্গিটা হুবহু খাঁটি একজন মীন-এর মতোই। অর্থাৎ আপনার মতো।