আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > গুছিয়ে জীবন শুরু করার সুযোগ পাবেন বলে মনে হয়। পুরোনো ভাবনা-চিন্তাগুলোকে ঝেড়ে ফেলে দিন। কারও সঙ্গে চিন্তার মিল না হলে চেষ্টা করুন তার চিন্তাটার কাছাকাছি যেতে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > নিজ কল্পনাশক্তি ও বাস্তবতাবোধের ওপর আস্থা রাখুন। একটু চেষ্টা চালান। অবশ্যই আপনি আপনার বর্তমান অবস্থার পরিবর্তন ঘটাতে পারবেন।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > কারও ওপর নির্ভর না করলেও এ সপ্তাহে আপনি অন্যের সহযোগিতা পাবেন, কিংবা একা একাই সাফল্য লাভ করবেন। কাজেই মনের মধ্যে দুশ্চিন্তা জমে ওঠার কারণ নেই।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > কোনো সমস্যায় আচমকা একটা নতুন বুদ্ধি খুঁজে পাবেন। কাজেই চিন্তামুক্ত থাকুন। নতুন কাজ হাতে নিতে পিছপা হবেন না।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> বিষণ্নতা-হতাশা-নিরাশার প্রশ্নই ওঠে না। মনের আনন্দ বজায় রাখুন। অন্যকেও আনন্দ এবং উৎসাহ জোগান। সপ্তাহ ভরে উঠবে সাফল্যে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > একটা কিছু কাজ নিয়ে যত আপনি নিজেকে ব্যস্ত রাখতে পারেন ততই ভালো। এ সপ্তাহে আপনি অন্যের প্রশংসা পাবেন। অন্যের কাজের প্রশংসা করার মতো অবস্থাও তৈরি হবে আপনার জন্য।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > এ সপ্তাহে আপনি আপনার চিন্তা দিয়ে অন্যকে অনেক কিছু বোঝাতে সক্ষম হবেন। কাজেই কথায় ও কাজে ধৈর্য নিয়ে চলুন।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > রাশিসূত্রেই আপনার মধ্যে আছে দূরদর্শিতা। এই দূরদর্শিতাকে কাজে লাগিয়ে এ সপ্তাহে আপনি অনেকখানি এগিয়ে যেতে পারবেন।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > সমস্যা কাটিয়ে উঠে সাফল্য লাভ আপনার জন্য এখন সহজ হওয়ার কথা। কাজেই মনের ক্লান্তি ঝেড়ে ফেলুন। নতুন উৎসাহ নিয়ে কাজে নামুন।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > পৃথিবীতে সব মানুষ এক রকম হয় না—এটা মনে রাখলে দেখবেন, অনেকের বিরূপ আচরণও আপনার মনে আঘাত দেবে না। কথাটা এ সপ্তাহে বিশেষভাবে স্মরণযোগ্য।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > অন্যের দুঃখে প্রাণ কাঁদা—এটি আপনার একটি রাশিগত বৈশিষ্ট্য। এ সপ্তাহে আপনি কারও-না-কারও সাহায্যে আসবেন, কাজে আসবেন এবং নিজ মনে সন্তুষ্টি লাভ করবেন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > বিশেষ কাউকে দোষারোপ না করে নিজের কাজ চালিয়ে যান। অবশ্যই আপনার কাজের পথ থেকে বাধা দূর হবে। এ সপ্তাহে আপনার কমপক্ষে একটি বড় আনন্দের উপলক্ষ তৈরি হবে।