আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। —কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > সহজ কারণে একটু হাসতে পারাটাও কিন্তু একটা সৌভাগ্যেরই ব্যাপার। আমাদের সব কাজের প্রকৃত লক্ষ্যই তো আনন্দ। আনন্দের অভিপ্রকাশ হাসি। তাহলে বলা যায়, এ সপ্তাহে আপনার রাশিতে আছে অনেক হাসি। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > আপনার দেহমন এখন দারুণ ক্রিয়াশীল থাকবে। কাজকর্ম দ্রুত এগিয়ে যাবে। এ সময়ে উদ্যম হারানোর প্রশ্নই ওঠে না। দু-চারটি লোকের কথায় নিরুৎসাহিত হবেন না। সাধারণভাবে আপনি অনেকের সমর্থন-সহযোগিতা পাবেন। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > মিথুন জীবনে বৈচিত্র্যের অভিলাষী। বস্তুত, সে জীবনের প্রতিটি দিনই বৈচিত্র্যের মধ্য দিয়ে কাটাতে চায়। এই চাওয়াটাই তাঁর মনকে চাঙা রাখে। চলতি সপ্তাহে মিথুন নরনারী হতাশ হবেন না। অনেক বৈচিত্র্যের দেখা পাবেন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > ‘যায় দিন ভালো’—বলে হা-হতাশ করবেন না। প্রিয় কর্কট, এ সপ্তাহটা আপনার ভালোই যাবে দেখবেন। মনে সাহস এবং প্রেরণা জমিয়ে রাখুন এবং সপাটে ব্যাট চালাতে থাকুন। নিশ্চয়ই সফল হবেন।... সপ্তাহের দ্বিতীয় অংশ প্রথম অংশের চেয়ে ভালো যাওয়ার কথা। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> মুশকিল হলো, সিংহ হিসেবে আপনি ঘুমের মধ্যেও কাজের চিন্তা করতে থাকেন। এটা প্রশংসনীয় হলেও সব সময় সমর্থনযোগ্য নয়। একটু বিশ্রামের সুযোগ নিন, মন হালকা রাখার উপায় খুঁজুন—অন্তত চলতি সপ্তাহটা তো বটেই। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > এ সপ্তাহে আপনার একটু আপসের রাস্তায় চলাই উচিত হবে। বিরোধ এড়িয়ে গেলে আপনি লাভবান হবেন, প্রতিপক্ষেরও ক্ষতি হবে না—যদিও সে বোকা বনে যাবে। আপনাদের মধ্যে অনেকেই এ সপ্তাহে কোনো আনন্দ সংবাদ পাবেন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > চলার গতি একটু ধীর করুন, অর্থাৎ চিন্তায় ধীর হোন। তা না হলে আপনার সিদ্ধান্ত ও কাজে ভুল হয়ে যেতে পারে। এ সপ্তাহে আপনার সাফল্য আনন্দ ব্যর্থতা সবই আছে, তবে সাফল্যটাই মনে হয় বেশি। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > এ সপ্তাহে আপনি শুধুমাত্র আপনার রাশিগত অনুমানশক্তির ওপর নির্ভর করেই অন্তত একটি প্রধান বাধা জয় করবেন। তাহলেও আমি বলব, কিছু একটা পদক্ষেপ ভালোভাবে না ভেবে নেবেন না। চলতি সাতটি দিন আপনার চমৎকারভাবে কাটবে। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > নিজেকে বারবার বলুন: আমি ভালো থাকব। আসলেও আপনি এখন ভালো থাকবেন। নিজের ওপর আস্থা রাখুন। অন্যকেও বিশ্বাস করুন। রাশিশাস্ত্রে ধনুর ওপর বিরাট শক্তি আরোপ করা হয়েছে। কাজেই আপনি আপনার শক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার করুন। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > অধিক রহস্যের প্রয়োজন কী, বলেই দি—সপ্তাহখানা আপনার বেশির ভাগই আনন্দে কাটলেও ‘কমের ভাগ’ প্যাঁচামুখে কাটবে। আপনার আনন্দের ভগ্নাংশটুকু আমরাও চাই। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > অসমাপ্ত কাজ শেষ করার শক্তি আপনার আছে, কাজেই আর একটু কষ্ট করুন। হাতের কাজটা শেষ করে ফেলুন। দেখবেন, তা থেকে কত বড় সুফল পাওয়া যায়।... চলতি সপ্তাহে আপনার সুনাম বৃদ্ধি হওয়ার কারণ ঘটতে পারে। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > উদ্দেশ্যের প্রতি আগের মতোই বিশ্বস্ত থাকুন, সবদিক ঠিকঠাক রেখে এগিয়ে যেতে পারবেন। মীন হিসেবে আপনার মধ্যে একটি গভীর আবেগের স্রোত রয়েছে। দরকার কী সেই স্রোতকে বাধা দেওয়ার? স্ব-ভাবের পথেই চলুন।