আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। —কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > সব সমস্যারই সমাধান থাকে এবং তা হয়েও যায়। হ্যাঁ, এর জন্য চেষ্টা তো করতেই হয়। মেষ হিসেবে এই চেষ্টা করার শক্তি আপনার এমনিতেই আছে। এভাবেই আপনার চলতি সপ্তাহের পরীক্ষায় আপনি চমৎকারভাবে উত্তীর্ণ হয়ে যাবেন। ভরসা রাখুন। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > ভাগ্য আপনার প্রতি প্রসন্ন, এ সপ্তাহে আপনি যার কাছে আশা করেননি—তার কাছ থেকেও সহযোগিতা পাবেন। কাজেই মনের মধ্যে হতাশা জমে ওঠার কোনো কারণ আমি দেখি না।... লোকের সঙ্গে কথাবার্তায় অতিরিক্ত সতর্ক না হলেও চলবে, তবে অনাবশ্যক বেশি কথা না বলাই ভালো। সপ্তাহ শুভ। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > মন থেকে তিক্ততা সরিয়ে ফেলে প্রিয়জনকে প্রিয় করে রাখুন, এতে আপনি ভালো থাকবেন। শুধু আপনি কেন, আপনার চারপাশের সবাই ভালো থাকবে। আপনার মন বড়। ক্ষমা করার গুণ আছে। এই ক্ষমা দিয়েই এ সপ্তাহে মন্দ মানুষের মন উল্টোদিকে ঘোরাতে হবে। তখন কেউ আর আপনাকে ভুল বুঝবে না। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > আমি ‘চিন্তা’ থেকে দুশ্চিন্তাকে আলাদা করতে চাই। চিন্তা থেকে আসবে আপনার উদ্দীপনা, পরিকল্পনা, কর্মতৎপরতা। এটাই আপনাকে নিয়ে যাবে সাফল্যের দিকে। আর দুশ্চিন্তাকে জোর করে তাড়াতে হবে আশা এবং বিশ্বাস দিয়ে। চলতি সপ্তাহে এই কথাটা বিশেষভাবে মনে রাখুন। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> মানুষের নামের মধ্যে Leo আছে পাশ্চাত্যে। এই ভূখণ্ডে সিংহ আছে বংশের পদবি হিসেবে। আর রাশিশাস্ত্রে সিংহ—সে তো আছেই। সিংহের অবস্থান এবং মর্যাদা বোঝাতেই এটা বলা হলো। যা-ই হোক, চলতি সপ্তাহটিতে সিংহের সাফল্য ৫০ ভাগ হতে পারে। বাব্বাঃ, কম তো নয়!কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > রাশি এক, কিন্তু পেশা অনেক। তাই তো হয়। এই কন্যা রাশির মধ্যেই কত অজস্র পেশার নারী-পুরুষ আছেন। তবে সাধারণভাবে বলতে গেলে বলতে হয়—এ সপ্তাহে কন্যা কঠিন বাধা অতিক্রম করে সাফল্যের মুখ দেখবেন। আর কে না জানে—সাফল্যের চেয়ে সুন্দর মুখ আর হতেই পারে না। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > নিজস্ব কোনো কাজ এলোমেলো থেকে থাকলে এখনই তা গুছিয়ে নেওয়ার উপযুক্ত সময়। কেউ কেউ অবশ্য এখন একটু অবসর যাপনেরও সুযোগ পেতে পারেন। এই অবসরেও মস্তিষ্কটাকে হালকা-পাতলা হোমওয়ার্ক দিয়ে রাখতে পারেন। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > বেশির ভাগ বৃশ্চিক নর-নারীর মধ্যে রয়েছে একটা তীক্ষ্ম বিশ্লেষণ-ক্ষমতা। এই ক্ষমতার প্রয়োগই তাকে সাধারণত সাফল্যের পথে নিয়ে যায়। এ সপ্তাহে ব্যক্তিগত কিংবা পেশাগত কিছু কাজে তাকে প্রায় পুরোপুরি নির্ভর করতে হবে তার বিশ্লেষণী মনের ওপর। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > রাশি শাস্ত্র বিজ্ঞান নয়। আমাদের জীবনচর্চায় এমন অনেক কিছুই আছে, যা বিজ্ঞানের আওতায় পড়ে না। আমি রাশি শাস্ত্রকে বেছে নিয়েছি পাঠকের কাছে পৌঁছানোর একটা উপায় হিসেবে। পাঠককে নিছক আনন্দ দেওয়ার জন্যও বটে।... যা-ই হোক, চলতি সপ্তাহে ধনুর অনেক সমস্যা দূর হবে বলেই আমি মনে করি। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > মকর এমন একটা রাশি যে এই রাশির জাতক-জাতিকাকে কেউ অবহেলার চোখে দেখতে পারে না। বরং উল্টোটাই সত্যি। মকর নারী-পুরুষ সহজেই একদল মানুষের মধ্যে বিশিষ্ট হয়ে ওঠেন। চলতি সপ্তাহে তারা আপন ব্যক্তিত্বের আলোয় উজ্জ্বল হয়ে উঠবেন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > চলতি অবস্থা এবং অবস্থান পরিবর্তনের জন্য এ সপ্তাহে আপনার মন একটু অস্থির হয়ে উঠতে পারে। এটা সত্যি কথা, অস্থিরতা না থাকলে মানুষ সামনে যেতে পারে না। তবে অস্থিরতার মাত্রা বেড়ে গেলে সবকিছু লেজেগোবরে হয়ে যাওয়ার ভয় থাকে। কথাটা মনে রাখুন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > মীন হিসেবে আপনার কর্মশক্তি প্রবল হওয়ার কথা। তবে, চলতি সপ্তাহে মন একটু বিশ্রাম, একটু বিনাদন চাইতে পারে। চেষ্টা করবেন মনের দরখাস্ত আংশিক হলেও মঞ্জুর করতে। ইহা হইলে উহা হবেই—অর্থাৎ, বিশ্রাম হলে পরিশ্রমশক্তি বাড়বে।