আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > মেষ জাতক-জাতিকার মধ্যে প্রবল আকর্ষণী ক্ষমতা থাকতে দেখা যায়। তাই অন্যকে খুব সহজেই এঁরা প্রভাবিত করতে পারেন। বিরোধীকে বুঝিয়ে নিজের পক্ষে টেনে আনতে এঁদের জুড়ি নেই। প্রিয় মেষ, এ সপ্তাহে যদি কেউ আপনার মতের বিরুদ্ধে যায়—তাহলেও ভাবনার কিছু নেই। আপনার আহ্বানে সাড়া না দিয়ে সে পারবে না। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > নিসর্গ বা প্রকৃতি বিষয়ে বৃষ জাতক-জাতিকার মনে রয়েছে গভীর একটা ভালোবাসা। অনেক বৃষ তাই মেতে ওঠেন ফুল-ফল-শস্যের চাষ—এমনকি উদ্ভিদবিজ্ঞান নিয়েও। কেউ-কেউ কৃষিপণ্যের ব্যবসায় আত্মনিয়োগ করেন। চলতি সপ্তাহে বৃষ নিসর্গের কাছাকাছি থাকলেই সবচেয়ে বেশি লাভবান হবেন। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > অধিকাংশ মিথুনই স্রোতের বিপরীতে সাঁতার কাটতে ওস্তাদ। ঠিক এই জন্যই এঁরা সব সময় একটা চ্যালেঞ্জ মোকাবিলায় উন্মুখ হয়ে থাকেন। এই সংগ্রামশীলতাই এঁদের জীবনের যাবতীয় সাফল্যের অন্তর্নিহিত শক্তি। চলতি সপ্তাহটি মিথুনের জন্য খুবই শুভ হবে। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > আপনাদের মধ্যে যাঁরা কিছু একটা নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন—তাঁদের জন্য চলতি সপ্তাহটি বিশেষভাবে শুভ। অন্যদের জন্যও মন্দ নয়। সৎ লোকের সুপরামর্শ এখন খুব জরুরি। একেবারেই একা একা কোনো একক সিদ্ধান্ত নিয়ে ফেলাটা উচিত হবে না। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> ছেলেবেলাকার হিন্দি সিনেমায় আমরা কানে মাকড়ি, গায়ে জোব্বা-জাব্বা পরা তলোয়ার-হাতে নায়ক ও ভিলেন দেখতে অভ্যস্ত ছিলাম। ঝনঝন করছে তলোয়ার, বাতাসে উড়ছে দুই যোদ্ধার লম্বা জোব্বা। মাঝখানে উৎকণ্ঠিত নায়িকা। ভয়াবহ লড়াইয়ের পর নায়কের তরবারির এক মোক্ষম কোপে মাটিতে লুটিয়ে পড়ে ভিলেন। নায়ক তার নায়িকাকে বগলদাবা করে একলাফে চড়ে বসে ঘোড়ার পিঠে। নায়িকা নাঁকি কণ্ঠে গান গেয়ে ওঠে—টারা লাম্ পাম্ পাম্, বাহাদুর সাঁইয়া মেরি...। প্রিয় সিংহ, এ সপ্তাহে যদি কখনো কোনো কারও মন খারাপ হয়—তাহলে অতীতের আনন্দস্মৃতি স্মরণে আনবেন। মন ভালো হয়ে যাবে। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > এত পড়ে আজও হইনি ক্লান্ত, প্রাণের ‘শ্রীকান্ত’। কন্যা রাশির মহান কথাশিল্পী শরৎচন্দ্র। তাঁর শ্রীকান্ত উপন্যাসটির প্রথম পর্বটাই তো প্রকাশিত হয় সেই ১৯১৭ খ্রিষ্টাব্দে! পরের বছর দ্বিতীয় পর্ব। তাতে এক জায়গায় বলা হয়েছে—‘অপরের একান্ত সঙ্কটের কালে যখন নিজের বিবেক ও সংস্কারে, স্বাধীন চিন্তায় ও পরাধীন জ্ঞানে সংঘর্ষ বাধে, তখন উপদেশ দিতে যাওয়ার মতো বিড়ম্বনা সংসারে অল্পই আছে।’ প্রিয় কন্যা, এ সপ্তাহে কাউকে কিছু পরামর্শ দিতে হলে তার আগে আপনাকে নিজের চিন্তা স্পষ্ট করে নিতে হবে। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > এ সপ্তাহে কোনো কাজে তাড়াহুড়ো করবেন না। ধীরেসুস্থে ভাবুন। যোগ্যজনের মতামত মন দিয়ে শুনুন। এরপর কাজে হাত দিন। নিশ্চয়ই সফল হবেন। আর শুনুন, মাঝারি গাম্ভীর্য নিয়ে সপ্তাহটি পার করে দিন। বেশি হাসবেন না, আবার অতিরিক্ত মুখ গোমড়া করেও থাকবেন না। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > ক্রোধে অন্ধ ব্যক্তিই বলেন, ‘খবরদার, মুখ সামলে কথা বলবেন!’ এ তো আরও বেশি বেসামাল কথা। তবে এটা ঠিক, মুখ সামলে চলার মতো উৎকৃষ্ট নীতি আর নেই। কথাই তো আমাদের জীবনের বেশির ভাগ ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তাহলে বুঝতেই পারছেন, এ সপ্তাহে কারও গুরুতর কথায় আপনাকে দ্রুত রিঅ্যাক্ট করলে চলবে না। তাহলেই চলতি সাত দিনে আপনি শুভ ফল পাবেন। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > মাঠের খেলোয়াড়কে একসময় আনুষ্ঠানিকভাবেই অবসর নিতে হয়। কিন্তু গ্যালারির দর্শকের জন্য ‘অবসরগ্রহণ’ বলে তেমন কিছু নেই। আর, খেলোয়াড়ও মাঠ থেকে একসময় এসে বসেন দর্শকের সারিতে। এভাবে দেখা যায়, মানুষ সদা সচল, সদা সক্রিয়। প্রিয় ধনু, নিজেকে ব্যস্ত রাখুন। সপ্তাহ আপনার ভালোই যাবে। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩> মকরের মন একদিকে যেমন কঠিন, অন্যদিকে তেমনই কোমল। প্রিয় মকর, এ সপ্তাহে কেউ আপনার কোমলতা-উদারতার সুযোগ নিয়ে প্রতারণা করতে পারে। সতর্ক থাকলে বেঁচে যাবেন। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯> চেষ্টার সঙ্গে সামান্য একটা ভাগ্যের ছোঁয়া লাগলেই আপনার চলতি সপ্তাহখানা আলো-ঝলমল হয়ে উঠবে। তাহলে আর বসে থাকবেন কেন?—উঠে পড়ুন!মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > কী নিয়ে আপনার দুর্ভাবনা? এত দুশ্চিন্তার কিছু নেই। এ সপ্তাহে জটিল অবস্থা থেকে বের হয়ে আসার একটা না-একটা উপায় আপনি খুঁজে পাবেন বলেই মনে হয়।