আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >ছেলেবেলা থেকে দেখে আসছি, পত্রপত্রিকায় কবি-লেখক-চিন্তাবিদদের ছবি ছাপা হয়—গালে হাত। কারও কারও আবার আঙুলের ফাঁকে গোঁজা থাকে কলম। এসব দেখে দেখেই হয়তো ভাবতাম বড় লেখক হব। সবাই দেখবে আমার গালে হাত আর আঙুলে কলম আটকানো ছবি। যা-ই হোক, যা হয়নি তা নিয়ে আর আফসোস করতে চাই না। তবে এ সপ্তাহে মেষকে বলতে চাই, বাইরে থেকে দেখেই কোনো ব্যাপারে আপনার বিচার চূড়ান্ত করে ফেলবেন না।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >প্রকৃতির ক্ষতিপূরণ ব্যবস্থার ওপর আস্থা রাখুন। চিন্তার কিছু নেই।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >একাধিক কাজ ও সুযোগ থেকে বাছাই করে নিন কোনটার দিকে আগে মন দেবেন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >হালকা বিষণ্নতাকে তাড়াতে চাইলে একটা আনন্দময় কল্পনার আশ্রয় নিন। তার চেয়েও ভালো হয় যদি একটা কোনো কাজের ভেতর ডুব দিতে পারেন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ >‘দাঙ্গা পুলিশ এখন তো আর ডান্ডা মারে না/ মরিচ দিয়া ঠান্ডা করে কেমনে বুঝি না!’...অতীতে পুলিশের লাঠিচার্জকে সব সময়ই ‘মৃদু লাঠিচার্জ’ বলে উল্লেখ করা হতো। তবে সেই মৃদুটা যে কতখানি ‘মৃদু’ ছিল, তা যে জানে সে জানে। এখন দেখা যাক, নবযুগের এই হোলি খেলার রঙিন পিচকারি দাঙ্গাকারীদের কী রকম শান্তিপ্রিয় করে তোলে।...প্রিয় সিংহ, প্রাণ খুলে বেড়ান, মরিচের ভয় নেই।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >সপ্তাহটি আপনার জন্য শতকরা ৭০-৭৫ ভাগ শুভ ও সফল হবে বলে আশা করছি।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >ঝামেলার ভয় করবেন না, তবে সতর্কতা ও যত্নের সঙ্গে সাপ্তাহিক কাজগুলো করুন। সাফল্য আছে। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >‘কোথায় যাচ্ছেন?’—এই প্রশ্ন শুনে একজন জবাব দিলেন, ‘কানের জন্য খাবার কিনতে যাচ্ছি।’ পরে বোঝা গেল তিনি গানের অডিও রেকর্ড কিনতে যাচ্ছেন।...সংগীত কেন মানুষকে সুস্থ রাখে—এ নিয়ে বহু গবেষণা আছে। সেসব প্রশ্নে যাচ্ছি না। তবে এ সপ্তাহে সংগীতের কাছে হাত পেতে আপনি অমূল্য কিছু লাভ করবেন।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > আপনার অঙ্কের প্রশ্নপত্রটাই যদি ভুল থাকে, অঙ্কগুলো তাহলে আর মেলাবেন কীভাবে? ‘কী পাইনি তার হিসাব মেলাতে মন মোর নহে রাজি।’...মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >এ সপ্তাহে হঠাৎ একটা চনমনে ভাব দেখা দিতে পারে আপনার মনে। তেমন হলে এই রাশিফলটার কথা মনে করবেন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >ফুটিবে মুখেতে হাসি সাত দিন পরে/ এখন কাটাও দিন অল্প কষ্ট করে।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >আস্তিন গুটিয়ে হোমওয়ার্কগুলো সেরে রাখুন। এরপর আরও কাজ, আরও আনন্দ, আরও সাফল্য।