আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >ভ্যালেন্টাইনস ডে সামনে রেখে একটা ঘটনা মনে পড়ল। আমার এক আত্মীয় ছিলেন রব চৌধুরী। অত্যন্ত সুদর্শন। তাঁর প্রৌঢ় বয়সে আমি তাঁকে প্রথম দেখি। তিনি সব সময় খালি পায়ে থাকতেন। যৌবনে তিনি এক ভিন্ন ধর্মের তরুণীর প্রেমে পড়েন এবং ধর্মান্তরিত হয়ে এঁকে বিয়ে করেন। নিজ নাম গ্রহণ করেন স্টিফেন রব। বিয়ের পরপরই হঠাৎ তাঁর স্ত্রী মারা যান। স্টিফেন রব স্বধর্মে ফিরে আসেন, কিন্তু আর বিয়েও করেননি। জুতো না পরাটা ছিল তাঁর অনুশোচনার বহিঃপ্রকাশ। গোটা ব্যাপারটার জন্য তিনি নিজেকেই দায়ী করতেন। কিছু কিছু মানুষের মধ্যে এই একরোখা একনিষ্ঠতা এবং আত্মনিগ্রহের নমুনা দেখা যায় বটে। প্রিয় মেষ, আপনার ভালোবাসার গুণ যদি বলি তো সেটা অনেকটা ওই রকমই।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >এই কথাটা মনে রাখুন যে, আপনার মনটা হচ্ছে আশা ও বিশ্বাসের মজবুত একটা গুদামঘর। কাজেই বর্তমান অবস্থা থেকে আপনি বেরিয়ে আসবেনই। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >এই মুহূর্তে আপনি আপনার জীবনের এক ক্রান্তিলগ্নে এসে উপস্থিত হয়েছেন। সামনেই আরও উজ্জ্বল ভবিষ্যৎ। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >বাধা দেখে ভয় পাবেন না। পেছনে তাকিয়ে দেখুন, জীবনে এর চেয়েও বড় বড় বাধা আপনি পার হয়ে এসেছেন। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ >কারও নাম বা নামের বানান ভুল করাটা একটা গর্হিত অপরাধ। এ সপ্তাহে আপনার নাম নিয়ে কেউ ওরকম ভুল করলে তাকে বেশ কড়া দুকথা শুনিয়ে দিন। বাকিটা আমি দেখছি।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >ভাষা আমাদের ভাব প্রকাশের মাধ্যম হলেও এর বিচিত্র অনেক রকমফের আছে। চারুকলায় আমাদের এক সিনিয়র ভাই ছিলেন, কেউ খুব ভালো একটা ছবি আঁকলে ভোম্বা গলায় বিকট চিৎকার করে বলতেন—উঃ অসহ্য! অমানুষিক! পাশবিক! অন্যায়! বীভৎস! ভয়াবহ! ভৌতিক! আধিভৌতিক! পৈশাচিক! মর্মান্তিক!...এই ছিল তাঁর উচ্ছ্বসিত প্রশংসার ভাষা। কাজেই দেখা যাচ্ছে, ভাষার সঙ্গে অভিব্যক্তির সংযোগটা একটা বড় ব্যাপার। প্রিয় কন্যা, এ সপ্তাহে ভাষার প্রয়োগকে কেন্দ্র করে আপনার জীবনে ইন্টারেস্টিং কিছু ঘটতে পারে। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >একটা সহজ ব্যাপার জটিল হয়ে উঠতে পারে। তবে ঘাবড়ে গেলে চলবে না। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >কুকুরের নাম, ‘বাঘা’ই দিন আর ‘টাইগার’ই দিন—এতে তার ‘কুকুরত্বের’ তেমন হেরফের হবে কি? ঠিক একইভাবে, যাকে যে মর্যাদা দিলে মানায়—সেটাই দিন! ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > সিলেটের এইডেড হাইস্কুলের বয়স ৮৫ বছর পূর্ণ হলো গত ডিসেম্বরে। ওই স্কুলে আমি চার বছর পড়েছি—অনেক অভিজ্ঞতা, অজস্র আনন্দময় স্মৃতি। প্রিয় ধনু, নিজের ফেলে আসা বিদ্যাপীঠে গিয়ে ঘুরে আসুন, লিখে রাখুন আপনার অনুভূতি। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >নিন্দায় দমে যাবেন না, প্রশংসায় মাথা গরম করবেন না। এ সপ্তাহে দুটোই পাবেন। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >আপনার তেমন কোনো ভুল বা দোষ হয়নি। অনর্থক এত কষ্ট পাবেন না। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >কারও শঠতা বা ভণ্ডামি দেখলে চোখ বন্ধ করে রাখুন। সপ্তাহটা যাক, তারপর যা করবার করবেন।