আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >আর্তপীড়িতের সেবার চেয়ে মহৎ কাজ পৃথিবীতে আর নেই। গভীর রাতে হাসপাতালের চিকিৎসকেরাও যখন ঘুমিয়ে পড়তেন, ফ্লোরেন্স নাইটিংগেলকে তখন দেখা যেত—আলো হাতে নিঃশব্দে রোগীদের শয্যার সারি ধরে হাঁটছেন, দেখছেন—কারও কোনো কষ্ট আছে কি না। তিনি জানতেন না, এভাবেই তিনি বিশ্বের সেবাময়ী নারীদের এক প্রতীক হয়ে উঠবেন। প্রিয় মেষ, আপনিও খুঁজে দেখুন, কার প্রয়োজন একটু সেবা ও শুশ্রূষার।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >ব্যক্তিস্বাতন্ত্র্যে বিশ্বাসী বলেই আপনি অন্যের স্বাধীন মতামতকে স্বীকৃতি দিতে চেষ্টা করেন। অথচ, প্রায়ই দেখা যায় আপনার স্বাধীন চিন্তা কিছু লোকের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এদের এই অযৌক্তিক বিরক্তিকে অগ্রাহ্য করুন। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >বসন্ত ঋতু যে বিজয়ের প্রতীক—তা রবীন্দ্রনাথের গানেই আছে এবং সেই গানটাই হোক আজ আপনার উদ্দেশে আমার উপহার—‘বসন্তে ফুল গাঁথল তোমার জয়ের মালা/বইল প্রাণে দখিন হাওয়া’। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >স্পেনে একটা প্রবাদ আছে, ‘তুমি কাদের সঙ্গে ওঠাবসা করো, বলো—তাহলে আমি বলতে পারব তুমি কে।’ এর চেয়ে সত্য আর হয় না। সামাজিক প্রয়োজনে আমরা অনেকের সঙ্গেই মিশি, কিন্তু আমাদের সঙ্গে নিয়মিত সংযোগ থাকে তাদেরই—চিন্তা-চেতনায় যারা আমাদেরই মতো। প্রিয় কর্কট, ওপরের প্রবাদটি কাজে লাগিয়ে আপনি সমাজে নিজের এবং অন্যের অবস্থান চিহ্নিত করুন। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ >১৯৪০-এর দশকে নাৎসি নেতা হিটলার পৃথিবী ধ্বংসের উন্মত্ততায় মেতেছিল। শান্তিকামী দেশগুলো তখন রুখে দাঁড়িয়েছিল। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তাঁর এক ঐতিহাসিক ভাষণে সবাইকে তখন আহ্বান জানিয়ে বলেছিলেন, এমন শৌর্য নিয়ে আজ লড়াই করতে হবে—যাতে এক হাজার বছর পরও পৃথিবী বলতে পারে—‘দিস ওয়াজ দেয়ার ফাইনেস্ট আওয়ার’। প্রিয় সিংহ, ১৯৭১-এ আমরা একবার ওই ‘শ্রেষ্ঠ সময়টি’ রচনা করেছিলাম। আজ আমাদের তরুণেরাও সৃষ্টি করছে একই ইতিহাস। প্রিয় সিংহ, আপনিও এতে আছেন তো?কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >সব বয়সী কন্যাকে হাসিমুখে প্রশ্ন করছি, ‘কেমন কাটল আপনার এবারের ভ্যালেন্টাইনস ডে? কেমন কাটল বইমেলা আর পয়লা ফাল্গুনের সময়গুলো?’ বেশ একগাল হেসে বলুন, ‘চেমেৎকার!’ তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >পেছন ফিরে তাকিয়ে আর দ্বিধা করার কিছু নেই। এবারে সামনে চলুন। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >এত ভেঙে পড়বেন না। আপনি না জানালেও কেউ না কেউ শক্ত করে ধরে আছে আপনার হাত। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > বেঁচে থাকার জন্য একটা কারণ, উপলক্ষ বা লক্ষ্য চাই। সেটা না থাকলে আপনার বেঁচে থাকার ইচ্ছেটাই নষ্ট হয়ে যাবে। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >(কিছু কিছু ব্যাপারে) সরকারি হস্তক্ষেপ সম্পর্কে ফ্রান্সের ফ্রাঁসোয়া কোয়েসনে বলেছেন, ‘বিষয়টি ছেড়ে দিন এবং যা হওয়ার তা-ই হোক।’ আজকের বাংলাদেশেও কি কথাটা ভেবে দেখার মতো? জনতার ইচ্ছা পূর্ণ হোক, এটাই কি এখন কাম্য? কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >আপনার দেহ-মনের ক্লান্তি কেউ বুঝবে এবং আপনাকে ক্ষমা করবে—এমন মনে করার কোনো কারণ নেই, কাজেই চেষ্টা করুন উঠে দাঁড়াতে। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >কাজটা যদি ভালো হয়, তাহলে অতি-উৎসাহিত কেন হবেন না? নিশ্চয়ই হবেন।