আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aৎies ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >ক্ষমতা থেকে ক্ষমতায়ন। এটুকু মাথায় রেখে এক ভদ্রলোক তাঁর একটা ব্যক্তিগত কর্মসূচির নাম দিয়েছেন স্বার্থপরতা ‘কমায়ন’ কর্মসূচি। স্বার্থপরতার হিড়িক কমানোর উদ্দেশ্যেই তাঁর এই মহৎ উদ্যোগ। প্রিয় মেষ, এ সপ্তাহে ছোট্ট একটি স্বার্থ আপনি ত্যাগ করতে পারবেন কি না—এই প্রশ্ন আপনার সামনে আসবে। বৃষ Tauৎus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >এ সপ্তাহে একটা চিন্তা মাথার ভেতর ঢুকে গিয়ে মশার মতো ভ্যান ভ্যান করতে থাকবে। ওটাকে বের করে দিন এবং নতুন চিন্তা করুন। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >কেউ আপনাকে মাত্রার অতিরিক্ত প্রশংসা করতে থাকলে তাকে ধন্যবাদ দিন, তবে মনে মনে তার সদিচ্ছায় সন্দেহ পোষণ করুন। কর্কট Canceৎ ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >সহযোগীদের পক্ষ থেকে অভাবনীয় সমর্থন-সহযোগিতা পাবেন। এই বিশ্বাসটি বজায় রেখে নিজের সাপ্তাহিক কাজকর্ম করে যান। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ >মন-মাঝিকে বৈঠা ফিরিয়ে দেওয়ার গান গাইবেন না, অর্থাৎ বলবেন না—‘মন-মাঝি তোর বৈঠা নে রে, আমি আর নাও বাইতে পারলাম না।’ পারতে হবে। কেন পারবেন না, বাঃ!কন্যা Viৎgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >সব কথার আগে পিছে ‘ফরসা’ শব্দটা লাগালে আমাদের মন খুশি হয়, কিন্তু ‘ভবিষ্যৎ’-এর পর ‘ফরসা’ লাগালেই সব গেল। এর কোনো যুক্তি নেই। আমি বলছি, এ সপ্তাহটা আপনার জন্য খুব ফরসা অর্থাৎ সুন্দর হবে। তুলা Libৎa ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >পরীক্ষা ছাড়া যোগ্যতার পরিমাপ করা যায় না। আর, যত কঠিন পরীক্ষায় আপনি পাস করবেন—ততই আপনার লাভ এবং কৃতিত্ব। কাজেই পরীক্ষায় বসুন। বৃশ্চিক Scoৎpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >যে দরজা দিয়ে ভেতরে আসা যায়, সেই একই দরজা দিয়েই তো বাইরেও যাওয়া যায়, তাই না? এ সপ্তাহে আপনি যেটা প্রয়োজন, সেটাই করুন। সাফল্য আছে। ধনু Sagittaৎius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > গানের মধ্যে নদীকে উদ্দেশ্য করে বলা হয়েছে—‘এ কূল ভেঙে ও কূল তুমি গড়ো/যার এ কূল ও কূল দুকূল গেল, তার লাগি কী করো?’—না, নদীর এ ব্যাপারে কিছুই করার নেই, সব এখন এক প্রবল বন্যার ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে। তবুও বলি, হাল ছাড়বেন না। মকর Capৎicoৎn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >আসবে স্বস্তি, থাকবে আনন্দ—এই আশা বুকে নিয়ে দৈনন্দিন কাজকর্ম করে যান। সপ্তাহ শুভ। কুম্ভ Aquaৎius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >একটা সময় ছিল, আজকের মতো ঘরে ঘরে এবং হাতে হাতে তখন টেলিফোন ছিল না। জানান না দিয়েই আমরা ‘পেলে পেলাম, না পেলে নেই’—ভিত্তিতে অন্যের বাসায় গিয়ে হাজির হতাম। এর মধ্যে একটা নাটকীয়তার মজাও ছিল। আজ সব শৃঙ্খলাবদ্ধ। বেশ আনুষ্ঠানিক। অনেক ক্ষেত্রেই আমরা রেস্তোরাঁ, পার্ক ইত্যাদি জায়গায়ও দেখা-সাক্ষাৎ সেরে নিই। জীবনের প্রয়োজনেই সামাজিকতায় এসেছে এই পরিবর্তন। প্রিয় কুম্ভ, এ সপ্তাহে লোকজনের সঙ্গে মেলামেশা আপনার জন্য আনন্দদায়ক হয়ে উঠবে।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >আশার আলোটা জ্বালিয়ে রাখুন। এখনই তো সবকিছু ফুরিয়ে যাচ্ছে না।