আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >আমার রাশি কিন্তু মেষ নয়। তবে নিজের কথা বলি, আমার হয়েছে ‘ফ্রোজেন শোল্ডার’ নামের একটা সমস্যা। দীর্ঘদিন ধরে দুই হাতে প্রচণ্ড ব্যথা নিয়ে রাশিফলটা লিখে যাচ্ছি শুধু মনের জোরে। হায়, সময়কালে কম্পিউটার ব্যবহারটা যদি শিখতাম! প্রিয় মেষ, এ সপ্তাহে কাজের বোঝা বাড়লেও থেমে থাকবে না কোনো অবস্থায়ই।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >এ সপ্তাহে আপনার চারপাশে দশজন লোক বাজে বকবক করলেও অন্তত একজন এমন একটা ভালো পরামর্শ দেবে, যা আপনার খুবই কাজে লাগবে।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >আপনি একই সঙ্গে আবেগী, দ্রোহী ও যুক্তিবাদী। চলতি সপ্তাহে আবেগটাকে সুচিন্তিত পথে নিয়ে যান, তাহলেই আপনি লাভবান হবেন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >গবেষণাপ্রবণ ব্যক্তিমাত্রই নিশ্চয় মগজ খাটিয়ে দেখবেন, রাস্তায় উত্তেজিত জনগোষ্ঠীর ইষ্টকবর্ষণ এত বৃদ্ধি পেল কেন। এটা একটা কার্যকারণের প্রশ্ন। দেশে নির্মাণশিল্প সম্প্রসারণের ফলে ইটের উৎপাদন যে বাড়ছে, বিশেষ বিশেষ ঘটনায় ইটের ব্যাপক ব্যবহারই তার প্রমাণ! লক্ষ করবেন, বাংলাদেশের হরতাল-পরিস্থিতিতে এখন শিশুশ্রম ব্যবহার বন্ধ হয়েছে। মিন্তি শিশুদের এখন আর ইট হাতে রাস্তায় দেখা যায় না। বিশাল অর্জন!...প্রিয় কর্কট, আপনার সাপ্তাহিক জীবনে আপনার প্রতি কটুবাক্য বর্ষণ যদি বেড়ে গিয়ে থাকে, তাহলে নিশ্চুপ থাকুন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ >কোনো ব্যাপারেই দুশ্চিন্তা করবেন না। আমি বিশ্বাস করি, সপ্তাহ আপনার ভালোভাবেই কাটবে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >একজন মানুষের জীবনে একাধিক লক্ষ্য থাকতে পারে। এই লক্ষ্যগুলো গুছিয়ে আনতে না পারলে এবং এদের মধ্যে সমন্বয় করতে না পারলে সেগুলো অর্জন করা কঠিন হয়ে উঠতে পারে। কথাগুলো এ সপ্তাহে ভাবুন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >আমার ধারণা, কিছু কিছু টিভি সংবাদ উপস্থাপক এই প্রশিক্ষণই পান যে খবরটা পড়তে হবে খুব মিঠা মিঠা মুখে। তাই বাস দুর্ঘটনায় একাধিক মানুষের মৃত্যুসংবাদ পরিবেশনের সময়ও তাঁরা তাঁদের ঠোঁটের কোণে মিষ্টি-মধুর হাসিটি টেনে রাখতে ভোলেন না। আসলে তাঁরা বুঝতেই পারেন না, কী তাঁরা পড়ছেন! প্রিয় তুলা, এ সপ্তাহে ভাব প্রকাশের বেলায় সতর্ক থাকুন। তা না হলে ভুল বোঝাবুঝি হবে।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >এ সপ্তাহে আপনার জন্য রয়েছে স্বীকৃতি ও সুনাম।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > দুশ্চিন্তা নয়, নানা চিন্তা ও কাজের মধ্যে নিজেকে ব্যাপৃত রাখুন। সপ্তাহ ভালো কাটবে।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >নিকট-বন্ধুদের সংস্পর্শে থাকুন, তাহলেই আনন্দে-সাহসে-বিশ্বাসে ভরে উঠবে আপনার চলতি সাতটি দিন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >পারিশ্রমিক কিংবা পাওনা টাকার জন্য দুর্ভাবনা করবেন না। সময়মতোই পেয়ে যাবেন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >শুধু চলতি সপ্তাহই নয়, পুরো মার্চ মাসটাই আপনার জন্য নানা মাত্রায় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।