আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >যথাযথ তালিম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। গ্রামের স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভাষণ দেবেন এলাকার স্বল্পশিক্ষিত জমিদার। বহু রিহার্সালের পরও তিনি বক্তৃতায় দাঁড়িয়ে বললেন—‘ছাত্রবন্ধু প্রিয়গণ, লেখাপড়ায় তোমাদিগকে প্রচুর বিষ্ঠা লইয়া আগাইয়া যাইতে হইবে, যেহেতু তোমরাই দেশের ভবিষ্যৎ’ ইত্যাদি। ‘প্রিয় ছাত্র বন্ধুগণ’ এবং ‘নিষ্ঠা’ কথা দুটি ভুল করাতেই ঘটেছিল এই বিপত্তি। মেষ, কথা এবং লেখার বেলায় এ সপ্তাহে শব্দচয়ন করবেন খুব সাবধানে। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >মাঝে মাঝে ভাবি, সারা জীবন একটা লক্ষ্যের পেছনে ছুটেও যে মানুষটা একফোঁটা সাফল্য পেল না—তাকে কোন শ্রেণীতে ফেলা যায়। পৃথিবী তো তার জন্য কোনো সম্মানের আসন নির্ধারণ করে রাখেনি। আমি মনে করি, এমন মানুষের উদ্দেশ্যের মহত্ত্ব তার পরবর্তী প্রজন্মকে নিশ্চয়ই প্রভাবিত করবে। এভাবেই তার সূচিত শ্রম অবশেষে একদিন পরিণতি পাবে সাফল্যে। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >এ সপ্তাহে এক দিন ২৪ ঘণ্টা বিছানায় লাগাতার লম্বা হয়ে পড়ে থাকার একটা কর্মসূচি যদি আপনি পালন করতে পারেন—তাহলে বাকি দিনগুলোতে কেউ আর আপনাকে ঠেকিয়ে রাখতে পারবে না। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সারা বিশ্বে হরহামেশাই নানা ধরনের চুরিচামারি হচ্ছে। তবে তাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় বলে আমার জানা নেই। কিন্তু শিল্পসাহিত্যের ক্ষেত্রে চুরি একটা জঘন্য অপরাধ। এর বিশ্লেষণ করার মতো যথেষ্ট স্থান আমার হাতে নেই। আপনি বুঝে নেবেন। প্রিয় সৃজনশীল কর্কট, আপনার কপিরাইট সংরক্ষণের বিষয়ে উদ্যোগী হোন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ >সাধারণত কোনো দ্বন্দ্ব বেশিক্ষণ আপনাকে ভোগায় না। তবে এ সপ্তাহে একটি দ্বন্দ্ব আপনার মনে দেখা দিলেও দিতে পারে। মাথা ঠান্ডা রাখলেই স্থির সিদ্ধান্তে আসতে পারবেন।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >ভাগ্যবানদের সিলেটি ভাষায় বলা হয় ‘চান্দকপালি’। প্রিয় কন্যা, বেশির ভাগ সময়ই ভাগ্য আপনার হাত ধরে থাকে। তুচ্ছ টাকাপয়সা নিয়ে কেন এত ভাবছেন? তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >শুধু নিজের সমস্যা নিয়ে ভাবলে চলবে কেন, পাড়া-প্রতিবেশীরও খবর নিন। তাহলে দুর্যোগে তারাও আপনার পাশে এসে দাঁড়াবে।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >আপনি জানেন, আমিও জানি, জ্যোতিষশাস্ত্র আর বিজ্ঞান সম্পূর্ণ বিপরীত দুটি বিষয়। তবুও বলি, এ সপ্তাহে আপনার একটি কঠিন সমস্যার সমাধান হবে এবং আপনি দারুণ ভালো থাকবেন। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > এ সপ্তাহে কোনো বিষয়েই চরম চিন্তা করবেন না, চরম কাজও করবেন না। সপ্তাহটা ঢিলেঢালাভাবে পার করে দিন। এর সুফল পরবর্তী সময়ে আপনি পাবেন। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >একবার পা পিছলালেই যদি কেউ হিমালয়ের পাদদেশ থেকে টিকিট কেটে দেশে ফিরে আসে, তাহলে এভারেস্ট বিজয়ের স্বপ্ন তার না দেখাই উচিত। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >কিছুই ভালো লাগছে না? অনেক ধরনের কাজ ঘুরিয়ে-ফিরিয়ে করতে থাকুন। ভালো লাগবে না মানে! লাগতেই হবে।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >আপনার জন্য সামনে রয়েছে একটি নয়, অন্তত দুটি অসাধারণ সপ্তাহ। কাজেই: ভয়-লাজ ত্যাগিয়া, ওঠো তুমি জাগিয়া।