আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >এমন অনেক মানুষ আছেন, যাঁরা তীক্ষ্ম বুদ্ধিসম্পন্ন অথচ মনের দিক থেকে যথেষ্ট সরল। মানুষের প্রতি গভীর ভালোবাসা থাকার ফলে তাঁরা তাঁদের বুদ্ধিকে প্রয়োগ করেন এ রকমই মানুষের কল্যাণে। একজন আদর্শ মেষ-এর বৈশিষ্ট্যও এ রকমই হওয়ার কথা। প্রিয় মেষ, নিজের মতো, পথ ও কর্মের ওপর আস্থা রাখুন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >বিভূতিভূষণের উপন্যাস থেকে তৈরি সত্যজিতের অপুর সংসার ছবিতে অপু ছিল একজন লেখক। জীবনের সব স্বপ্ন ভেঙে যাওয়ার পর সে পাহাড়ের ওপর থেকে তার পাণ্ডুলিপির পাতাগুলো এক-এক করে ভাসিয়ে দেয় বাতাসে। বৃষ, হাল ধরে থাকুন, অপুর জীবনের পরিণতি আপনার হবে না।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >মেয়েরা যেমন রান্না বা সেলাইয়ের কাজ করতে করতে একটা কঠিন আলোচনা চালিয়ে যেতে সক্ষম, আপনিও তেমন হাজার ডামাডোলের মধ্যেও আপনার মূল কাজটি করে যান। কথাটা নারী-পুরুষনির্বিশেষে প্রযোজ্য। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >রঙ্গ-তামাশা করব কি রে ভাই, চারপাশের অবস্থা দেখে আমার গলা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। মনে পড়ছে আজিমপুরের গুরমান আলী হরতালিয়ার কথা। প্রতিদিন হরতালে তাঁর সরব উপস্থিতির কারণেই তিনি এই ‘হরতালিয়া’ খেতাবটি পেয়েছিলেন। যখন যে দলের পয়সা পেতেন, তখন সে দলের হয়ে স্লোগান দিতেন। বলতেন, ‘পয়ছার কুনো পাট্টি আছে নাকি মিয়া?’ তখন তো হরতাল খুব কমই হতো। গুরমান ভাই থাকলে এখন দেদার ‘পয়ছা’ কামাতে পারতেন। প্রিয় কর্কট, এ সপ্তাহে আপনার অর্থভাগ্য সামান্য হলেও ভালো হবে। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ >কলকাতার পিন্টু ভট্টাচার্যের সেই সুপার হিট গানটি অনেকের মতো আপনিও হয়তো শুনেছেন, ‘চলো না দিঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায়ায় ছায়ায়’। গানটির মাঝখানে একটা কথা আছে—‘আজ যে কথা গেছে থেকে/ পাহাড়-উঁচু মনে আড়ালে/ দুজনেই গেছি ঢেকে’... প্রিয় সিংহ, মনের আড়াল সরান, জীবন সুন্দর হবে। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >পাশের কোনো একটি বাসার সম্ভবত শৃঙ্খলিত একটি কুকুর রোজ সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত ক্রমাগত চিৎকার করতে থাকে। কী কারণে তার এই চিৎকার—আমার তা জানতে ইচ্ছে হয়। কুকুরটিকে একবার দেখতেও ইচ্ছে হয়। প্রিয় কন্যা, আমার মতো আপনারও এ সপ্তাহে নানা গোলমালের মধ্যে মনোযোগ ঠিক রেখে কাজ করে যেতে হবে। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >চাকরি জীবনে দেখেছি, কেউ খুব ঝামেলাপূর্ণ একটি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োজিত হলে ঠাট্টা করে তাঁকে বলা হতো অমুক বিভাগের ‘বোঝাপ্রাপ্ত’ কর্মকর্তা। প্রিয় তুলা, এ সপ্তাহে বোঝা ভারী হলেও বহন করার ক্ষমতা আপনার থাকবে।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >প্রিয় বৃশ্চিক, এ সপ্তাহে যেখানে-যেখানে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে, সব খুঁজে তছনছ করে ফেলুন। এর কারণ, সাফল্য আপনার সামনেই কোথাও লুকিয়ে আছে।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > এ সপ্তাহে আপনি আপনার পয়সা-পরিস্থিতি সামাল দিয়ে উঠতে পারবেন বলেই মনে হয়। এটুকু হওয়ার সঙ্গে সঙ্গে অন্য অনেক সমস্যাই আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। তাই টিভি রিয়ালিটি শোর বিচারকদের স্টাইল অনুকরণ করে আপনাকে আমার বুড়ো আঙুলখালা প্রদর্শন করি এবং বলি: অল দ্য বেস্ট! মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >এ সপ্তাহে আপনার শতকরা ৫০ ভাগ খুব ভালো এবং ৫০ ভাগ মোটামুটি অবস্থায় কাটবে। এবারে আমার এই কথাগুলো সম্প্রসারণ করে ফেলুন, দেখবেন, পৃষ্ঠা ভরে গেছে। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >জীবনটাকে অতিরিক্ত সিরিয়াস ভাবে গ্রহণ করবেন না, আবার একদম হালকা ভাবেও নেবেন না। মাঝামাঝি থাকুন। এ সপ্তাহে প্রিয়জনের পাশে থাকুন। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >লেখার সময় ভাগ্যিস পাঠকদের চেহারা দেখতে পাই না, তা না হলে কোন রাশিতে কী লিখব—অঙ্ক কষার পরও সেটি নিয়ে হয়তো আমার খুব দ্বিধা হতো। যা-ই হোক, চলতি সপ্তাহে মীনকে আমি বেশ ভালো একটা পজিশনেই দেখতে পাচ্ছি। তাই ধনুকে যেমন বলেছি, মীনকেও তেমনই বুড়ো আঙুল দেখিয়ে বলছি! অল দ্য বেস্ট!