আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >আপনি যা ভাবছেন, এ সপ্তাহে তা না হয়ে অন্য কিছুও হতে পারে; তবে ব্যাপারটা আপনাকে তেমন অখুশি করবে বলে মনে হয় না। সবকিছুতেই একটা আশার দিক আপনার চোখে পড়বে। সপ্তাহের শুরু থেকেই এই চিন্তা মাথার মধ্যে রাখুন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >সামনে কী হবে—এ নিয়ে বেশি ভেবে যা করার, তা করে ফেলুন; অজানা ভবিষ্যতেরই জয় হবে। রবীন্দ্রনাথের সেই গানটি মনে করুন—‘নে রে এই দুয়ারটুকু পার হতে সংশয়/ জয় অজানা জয়’।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >ন্যায্য হলেও কারও মনে বেশি আঘাত দিয়ে তাকে নিজের দলে আনা যায় না। মানুষের মনস্তত্ত্ব খুব জটিল। আঘাত-প্রত্যাঘাতের ফলে অনেক সময় মানুষ তাই যুক্তিও বোঝে না এবং বেঁকে বসে। চলতি সপ্তাহে ওই কথাটি মনে রাখলে আপনি ভালো করবেন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >গায়ে পড়ে ঝামেলায় জড়াবেন না—সেটা ভালো। তবে এ সপ্তাহে এমন কিছু সমস্যা আসতে পারে, যা থেকে গা বাঁচিয়ে চলা আপনার উচিত নয়। সময় থাকতে বিচক্ষণভাবে হস্তক্ষেপ করুন, পরবর্তী সময়ের জন্য তা অবশ্যই শুভ ফল নিয়ে আসবে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ >অতিরিক্ত চিন্তাভাবনা করলে খুব সহজ ব্যাপারও অনেক সময় জটিল হয়ে দাঁড়ায়। এ রকম অবস্থায় করণীয় কাজটাও মাথায় আসে না। এ সপ্তাহে তাই একটা নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত এসে আপনার চিন্তা শেষ করুন এবং কী করবেন—সিদ্ধান্ত নিয়ে নিন।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >মানুষের অতীত বাস করে ঠিক তার বন্ধ দরজার ওধারে, পাশের ঘরটিতে। মাঝে মাঝে সে এসে উঁকি দেয় আপনার ঘরে, আর নয় তো আপনি গিয়ে টোকা দেন অতীতের বন্ধ দরজায়। দেখা হয়, কিন্তু কথা কি হয় অতীত আর বর্তমানে? হয় না। সে-ই হয়তো ভালো।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >সব রকম দ্রুততা বন্ধ করুন। কথা, কাজ, খাওয়া-দাওয়া—কোনো কিছু নিয়েই একদম তাড়াহুড়ো করতে যাবেন না। যেকোনো উপায়ে মনের শান্ত ভাবটি বজায় রাখতে পারলে সপ্তাহান্তে আপনার ঘরে ভালো ফসলই উঠবে।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >প্রতিপক্ষের সামনে রাগ, ঘৃণা ইত্যাদি আবেগ একেবারেই দেখাবেন না। ওসব যে পুষে রাখার উসকানি আপনাকে দিচ্ছি তা নয়, তবে প্রতিপক্ষ আপনাকে উত্তেজিত করে নিজের মতলব হাসিলের চেষ্টা করতে পারে। তাই এই সতর্কবাণী।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > পা কাটা পড়লে একটা কৃত্রিম পা লাগিয়ে দেওয়া প্রতিস্থাপন করা যায় না। অর্থাৎ, পৃথিবীতে সব ক্ষতি পূরণযোগ্য নয়। তবুও যে কিছু মানুষকে ওই খোঁড়া মন নিয়ে বেঁচে থাকতে হয়—এটাই তাদের দুর্ভাগ্য।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >হতাশাকে মনের কোথাও ঠাঁই দেবেন না; বরং নিজের সাহসী চেহারাটাকে দ্বিগুণ উদ্দীপিত করে তুলে ধরুন। প্রতিপক্ষের মনের সন্তুষ্টিবিধান আপনার কাজ হতে পারে না। পরিবার ও পরিবারের বাইরের অনেকেই আপনার দিকে তাকিয়ে আছে।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >সময়টা খারাপ বলে ভাববেন না। যথেষ্ট ভালো সময় আছে। প্রিয়জনের মনের কাছাকাছি থাকুন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >এ সপ্তাহে আপনার অর্থভাগ্য ভালো আছে। অতএব, পাওনা টাকা আদায়ের জন্য ক্রমাগত চাপ প্রয়োগ করতে থাকুন। এতে লজ্জার কিছু নেই। টাকা একটা অত্যন্ত পবিত্র বস্তু; প্রয়োজনীয় তো বটেই।