আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >রাস্তাঘাটে আজকালকার ‘ককটেলীয়’ ঘটনা মোটেই কোনো কাকতালীয় ঘটনা নয়। এ কারণেই বলছি, চলাফেরায় সাবধানে থাকুন, তবে মনের মধ্যে ভয় রাখবেন না। আপনার কোনো বিপদ ঘটবে না।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >অন্যায় ঘাড়ের ওপর এসে পড়লে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন না। একটু দম নিন। কিছুক্ষণ নিষ্ক্রিয় অবস্থায় থাকুন। সময়ই আপনার করণীয় ঠিক করে দেবে এবং শেষ পর্যন্ত আপনি জিতবেন। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >কথায় বলে, ভাঙব—তবু মচকাব না। এটা সব সময় তেমন কৃতিত্বের কিছু নয়; বরং মচকে গিয়ে সময়মতো আবার উঠে দাঁড়ানোটাই যুদ্ধজয়ের একটা বৈজ্ঞানিক কৌশল। এ সপ্তাহে প্রয়োজনে এই কৌশলটিই গ্রহণ করুন। লাভ হবে। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >ছেলেবেলায় আমার এক ‘পাড়াটে’ বন্ধু ছিল—খুবই পাজি। প্রায়ই রাত করে বাড়ি ফিরত। শত শাসন দিয়েও ওকে বাগে আনা যাচ্ছিল না। ওর বাবা ছিলেন ভয়ংকর বদরাগী। ছেলেকে কিছুতেই সাইজ করতে না পেরে একদিন অতিষ্ঠ হয়ে বলেন, ‘আমার বন্দুকটা দে, শালাকে আজ মেরেই ফেলব!’ প্রিয় কর্কট, এ সপ্তাহে আপনার রাগ ও মুখ—দুটোই সামলে চলবেন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ >আপনার দিকে নৃত্যভঙ্গিমায় দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে প্রায় গোটা চলতি সপ্তাহটাই। এ সপ্তাহে এমনকি আপনার ভ্রমণও সম্ভব।... আপনজনকে চোখে চোখে রাখার দরকার নেই, তবে মনের খুব কাছাকাছি রাখুন।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >ছুটির দিনের জরুরি মিনি কলাম ‘কার্যকারণ’-এর লেখক আব্দুল কাইয়ুমের কাছে আমার অনেক প্রশ্ন, যেমন—কুকুর-বিড়াল হাড্ডি কিংবা কাঁটা চিবোনোর সময় চোখ বন্ধ করে ফেলে কেন, দোষ ধরা পড়লে মানুষ মাথা চুলকায় কেন ইত্যাদি। প্রিয় কন্যা, পৃথিবীতে কারণ ছাড়া কিছুই ঘটে না। এ সপ্তাহে এ নিয়ে ভাববেন। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >ঘটনাপ্রবাহের মাঝখানে একবার ঢুকে গেলে চিন্তা বা দুর্ভাবনা আর কাজ করে না। ওই অবস্থায় অনেক সময় একটা অন্ধ এবং অদৃশ্য শক্তি এসে মানুষের ওপর ভর করে। এভাবেই মানুষ সামনে এগিয়ে যায়। এ সপ্তাহে আপনারও হয়তো তা-ই হবে। ভয়ের কিছু নেই। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >নাচগান-অভিনয়ের ক্ষেত্রে এখন একটা দরিদ্র এবং করুণ অনুকরণের মচ্ছব চলছে আমাদের দেশে। নৃত্যশিল্পী কড়ির বর্গা থেকে ইঁদুর-ঝোলা হয়ে মঞ্চে নেমে আসছেন, কখনো বা চারপেয়ে জন্তুর মতো মেঝের ওপর ছেঁচড়ে-ছেঁচড়ে চলছেন—যেন বিশাল উপভোগ্য কিছু হলো। প্রিয় বৃশ্চিক, এসবের বিরুদ্ধে মুখ খুলুন।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > সারা জীবন হয়তো স্বপ্ন দেখেছেন, অন্তত একটি মহৎ কাজ আপনি করবেন। ‘মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান/ লেখা আছে অশ্রুজলে’—এই গানটির মতো আরও অনেক গান হয়তো আপনাকে উজ্জীবিত করেছে। আজ যদি দেখেন সুযোগ এসেছে, তাহলে প্রস্তুত হোন।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >একজন মকর হিসেবে প্রখর বুদ্ধি এবং সাহস—দুই-ই যে আপনার আছে—এতে কোনো সন্দেহ নেই। তবু চলতি সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে তা আস্থাভাজন ব্যক্তির পরামর্শ অনুযায়ী নেওয়াটাই ভালো হবে।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >আমার তো মনে হয় না আপনার সমস্যাটা তেমন বড়। মনের কল্পিত বাঘটাই হয়তো আপনাকে ভয় দেখাচ্ছে। ভয়ংকর দু-চারটে গর্জন ছাড়ুন, বাঘের ছায়া হাওয়ায় মিলিয়ে যাবে।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >এ সপ্তাহে আপনি কোনো দিক থেকে কিছু একটা লোভ-জাগানো এবং গুরুত্বপূর্ণ প্রস্তাব পেতে পারেন। যদি তা হয় এবং প্রস্তাবটি আপনি গ্রহণ করেন, তাহলে আনুষ্ঠানিক চুক্তিটি করে নিতে অবহেলা করবেন না। কাজ হয়ে গেলে আমাকে জানাবেন—চুং সং হং গিং, অর্থাৎ চুক্তি সই হইয়া গিয়াছে।