আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >মেলার মাঠে মায়ের কোলে ছোট্ট একটি শিশু। টিভি রিপোর্টার শিশুটির সামনে মাইক এগিয়ে দিয়ে বললেন, ‘বাবু, তুমি কিছু বলবে?’ শিশুটি দুহাতে মাইক আঁকড়ে ধরে চটাস চটাস করে দুবার সেটা চেটে দিল। সবাই হেসে উঠলেন। কিন্তু কে জানে, এই শিশুটিই হয়তো বড় হয়ে একদিন মাইক হাতে নানা গর্জন করবে, নানা ঘটনা ঘটাবে। প্রিয় মেষ, শিশুদের প্রতি মনোযোগী হোন। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >ভেঙে পড়বেন না। কল্পনার ভেতর থেকে মনের শক্তি টেনে আনুন। যখন দেখবেন আপনি সফল হয়েছেন, তখন আপনার আনন্দের আর সীমা থাকবে না। আপনার চলতি সপ্তাহ শুভ রয়েছে। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >আমি জানি, কারও সঙ্গে রুচির মিল না হলে তাকে ভালোবাসা খুব কঠিন। কিন্তু সমাজ-সংসারে আমাদের চলতে হয় সর্ব রুচির মানুষের সঙ্গে। তাই সবাইকে ভালোবাসার মতো একটা ভিত্তি খুঁজে নিতেই হয়। এ সম্পর্কে এখন থেকে সচেতন হোন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > স্বল্পমাত্রার সন্দেহ প্রত্যেকের জন্য রক্ষাকবচ। কিন্তু মাত্রার বাড়াবাড়ি হলে সেটা রোগের পর্যায়ে গিয়ে দাঁড়ায়। সে অবস্থাটা আপনার নিজের জন্য ক্ষতিকর, অন্যের প্রতিও অবিচার। এইটুকু মনে রাখবেন। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ >আনন্দ অনেক সময় আপনা থেকে এসে ধরা দেয়। আনন্দ পাওয়ার এই যে আনন্দ—এর কোনো তুলনা নেই। এ সপ্তাহে আপনার তেমনই কিছু ঘটবে মনে হয়। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >কোনো কিছু লিখতে গেলে আমাদের এলোমেলো ভাবনাচিন্তা সুশৃঙ্খল এবং সংগঠিত হয়ে আসে। তাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সব সময়ই আমাদের লিখে ফেলা উচিত। এরপর প্রয়োজনে তা সম্পাদনাও করা যায়। কথাটা বিবেচনা করবেন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >মধ্যম পথ অবলম্বন করলেই এখন আপনি গন্তব্য খুঁজে পাবেন। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >আশা ও বিশ্বাস ছাড়া জীবন হয় না। এর সঙ্গে জড়িয়ে থাকে অস্পষ্ট এক টুকরো হাসি। এভাবেই তো জীবনের ঝড়-ঝঞ্ঝা পার হয়ে একদিন আমরা পৌঁছাই আলোর সীমানায়। এ কথা ভেবে আজ খুশি হয়ে ওঠার চেষ্টা করুন। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > পৃথিবী আপনাকে ভয় দেখাতে চাইবেই, কিন্ত আপনি ভীত হতে না চাইলে কে আপনার কী করতে পারে! মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >টানা প্রচণ্ড গরমের পর এক পশলা ঠান্ডা বৃষ্টির মতো আপনার জীবনে আসবে অনেক ভালোবাসা। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >নিজের খোলস থেকে বেরিয়ে এসে যতটা সম্ভব স্পষ্ট কথা বলুন, তা না হলে ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >নিজ পরিবার ও বন্ধুদের সঙ্গে যতটা সম্ভব সময় কাটান। মানুষ যদি বাধা না হয়ে দাঁড়ায় (হরতাল!), তাহলে প্রকৃতির কাছে যান; কেননা, ‘বনে বনে সুস্থ থাকে মন/ অশোকে পলাশে...’