আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > চিন্তার আবর্ত থেকে বেরিয়ে আসতে পারবেন। সহযোগীদের সমর্থন পাবেন। যতটা সম্ভব বিশ্রাম নিন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >যে প্রকল্প হাতে নিয়েছেন, সে প্রকল্প ছাড়বেন না। কাজ চালিয়ে যান, সফল হবেন।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >মাঝেমধ্যে মন খারাপ কার না হয়? এ সপ্তাহে মন খারাপ হলেও মন খারাপ করে থাকবেন না।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > ভুল-বোঝাবুঝির হাত থেকে সাবধান থাকুন। সপ্তাহ শুভ আছে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ > শুভ দিয়েই সপ্তাহ শুরু হবে। কাজেই মনে জোর রাখুন।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > সব ভালো—যার শেষ ভালো। এ সপ্তাহে আপনার সব ভালোই যাবে।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > সংখ্যা ২-এর প্রভাবে সপ্তাহ আপনার খুবই শুভ যাবে। কোনো চিন্তা করবেন না।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > নিজের একান্ত কথা উপযুক্ত লোকের সঙ্গে ভাগাভাগি করে নিন।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > খুবই ভালো যাবে সাতটি দিন। এরপর তো আর কিছু বলার নেই।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > আপনার সপ্তাহ যাবে ধনুর মতো। নিজের ওপর আস্থা রাখুন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > কুম্ভ রাশির নেতৃত্বগুণ এ সপ্তাহে শীর্ষে থাকবে। সপ্তাহ হবে শুভ।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >পরিকল্পনা অনুযায়ী কাজ করে যান, সাফল্য আসবে।