আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
টেনশন একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। টেনশন না থাকলে একজন সৈনিক লড়াই করতে পারেন না, কোনো মানুষই তাঁর কাজকর্মে এগিয়ে যেতে পারেন না। প্রিয় মেষ, এ সপ্তাহে আপনার ভেতর অনেক টেনশন কাজ করবে। এতে আপনি যেন ঘাবড়ে না যান। এটা আপনার সাফল্যের লক্ষণ। সপ্তাহ আপনার শুভ হবে।
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
বৃষ তরুণ-তরুণীর প্রেমের ব্যাংকিং এ সপ্তাহে জবরদস্ত রকমের ভালো হবে। এটা জেনে আগে আমাকে একটা ধন্যবাদ জানান। পরে অন্য কথা। তবে, তরুণ-তরুণী ছাড়াও অন্যদের কিন্তু আমি হতাশ করতে চাই না। তাঁদেরও সপ্তাহ ভালো কাটবে।
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
সপ্তাহটা আপনি যতটা ভেবেছেন, ততটা খারাপ বোধ হয় যাবে না। মানুষ প্রাথমিক ব্যর্থতায় একটু দমে যায়। তবে মনে রাখা উচিত যে প্রাথমিক ব্যর্থতা মানেই সামগ্রিক ব্যর্থতা নয়। তাহলে, জীবনের যেকোনো ক্ষেত্রেই হোক চলতি সপ্তাহ আপনাকে ভালো কিছু উপহার দেবে। অন্তরের আশা ও বিশ্বাস নষ্ট হতে দেবেন না।
কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২
যাঁদের কাছে আপনি মন্দ ব্যবহার ছাড়া অন্য কিছুই আশা করেননি, তাঁরা আপনার প্রতি ভালো ব্যবহার করবেন। এটা আপনাকে বেশ অবাক করে দেবে। তবে, অবাক হওয়ার কিছু নেই, কেননা আপনি তাঁদের ওই আচরণ আদায় করে নেবেন। ওটা আপনারই কৃতিত্ব।
সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১
সারা সপ্তাহ আপনি মনমরা হয়ে থাকবেন, এটা ভাবতেই পারি না। এর একটা কারণ এই যে সিংহের মনের শক্তি প্রচণ্ড। এই শক্তিই তাকে প্রতিকূল অবস্থার বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা এনে দেয়। জয় হোক সিংহের।
কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২
কন্যার ভালোবাসার নদী দুই কূল ছাপিয়ে যাবে। এর ফলে কন্যা নিজে যেমন উপকৃত হবেন, অন্যরাও তেমনিই উপকার পাবেন। এটি যেন একটি দ্বিপক্ষীয় ভালোবাসার চুক্তি। তবে, এটাও মনে রাখা দরকার যে চুক্তি করে ভালোবাসা হয় না। ভালোবাসা সব সময়ই শর্তহীন।
তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২
এটা আপনার বিজয়ের সপ্তাহ। যা কিছুতে আপনি হাত দেবেন, সোনা হয়ে যাবে। এই রইল আপনার প্রতি আমার সাপ্তাহিক ভবিষ্যদ্বাণী। এখন দেখুন, কী হয়।
বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২
বৃশ্চিকের রয়েছে একটি বিশ্লেষণ করার আলাদা ক্ষমতা। তাঁর দূরকে দেখার দৃষ্টিও অসাধারণ। চলতি সপ্তাহে বৃশ্চিক তাঁর এই দুটি ক্ষমতা প্রয়োগের ক্ষেত্র খুঁজে পাবেন। সপ্তাহ শেষে আমার কথাটা প্রমাণিত হবে। সপ্তাহ শেষ না হতেই আপনার উচিত হবে না কোনো উপসংহারে আসার।
ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯
ধনুর মধ্যে কাজ করে ক্লান্তিহীন লড়ে যাওয়ার শক্তি। এই শক্তি মাঝেমধ্যে তাঁর নিজেরই অবাক হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। চলতি সপ্তাহে ধনু এরই প্রকৃষ্ট প্রমাণ পাবেন।
মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩
এ সপ্তাহে মকর একটা ঘোরের মধ্য দিয়ে দিন কাটাবেন। বেশ ভালোই লাগবে তাঁর। কিছু মকরের ভ্রমণ হওয়া সম্ভব।
কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
কুম্ভ পরিবর্তন আনেন, আবার নিজেও পরিবর্তিত হন। চলতি সপ্তাহে কুম্ভ নিজের মধ্যে অনেক পরিবর্তন দেখবেন। এই পরিবর্তন তাঁকে নতুন সাফল্যের দিকে নিয়ে যাবে। তবে, সাফল্যের সঙ্গে আবেগ আসে, তাতে যেন কুম্ভ ভারসাম্য হারিয়ে না ফেলেন।
মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩
একটু দ্বন্দ্ব দেখা দিতে পারে। এই দ্বন্দ্বকে প্রাধান্য না দিয়ে আপনি আপনার আত্মশক্তির ওপর বেশি আস্থা রাখুন। এ সপ্তাহে আপনি বাইরের লোকজনেরও সহযোগিতা পাবেন। আপনি নিঃসন্দেহে ভাগ্যবান।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।