আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >একটুকরো খাঁটি সোনা আরও খাঁটি হয় না। তার গুণ একটা নির্দিষ্ট সীমার মধ্যে বাঁধা থাকে। কিন্তু একজন মানবসন্তানের গুণ, যোগ্যতা ও ক্ষমতা দিন-দিন বাড়তে বাড়তে প্রায় অসীমে গিয়ে পৌঁছাতে পারে। এখনো সময় আছে, প্রিয় মেষ! যে অবস্থানে আছেন—সেখান থেকে আরও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা শুরু করুন। কেবল নিজ স্বার্থেই নয়, আপনার পরবর্তী প্রজন্মের স্বার্থেও।...এ সপ্তাহে একটা আলাদা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামনে আসবে। এই দায়িত্ব পালনে আপনি সফল হবেন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই যদি ধরি, এ পর্যন্ত জনসংখ্যার অনুপাতে আমাদের কৃতি ব্যক্তিদের সংখ্যা বোধহয় বেশ অল্প। এই ‘অল্পের’ ‘হল অব অনারে’ সেদিন যুক্ত হলো মুসা ইব্রাহীমের নাম। এভারেস্ট-শৃঙ্গে প্রথম বাংলাদেশি। এতে তাঁর যে বিপুল অর্থ ব্যয় হয়েছে—আমি তো মনে করি এর দ্বিগুণ অর্থ তাঁকে সরকারেরই দিয়ে দেওয়া উচিত। এক বৃদ্ধ বলেন—‘এরি-ও, হেতে বলে দুনিয়ার সবথন উঁচা ফা-ড়ে উইঠছে?—টিয়া-হুঁইশা হাঁইসেনি কিছু?’—খুব ন্যায়সঙ্গত প্রশ্ন।...এ সপ্তাহে বৃষের অর্থ লাভ দেখা যায়।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >তথ্যই জ্ঞান নয়। তথ্য হচ্ছে জ্ঞানের একটি উপাদান। এ যুগে আমাদের দেশে তথ্যের প্রবাহ বহুগুণ বেড়েছে। কিন্তু জ্ঞানের গভীরতা ও প্রসারতা কোন স্তরে আছে—তা একটা ভাববার বিষয়ই বটে।—এ সপ্তাহে মিথুন তাঁর মেধার স্বীকৃতি টাকা এবং সম্মান—এই দুই দিক থেকেই পাবেন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >যে চেষ্টাকে ইতিমধ্যে ৪ বার করা হয়ে গেছে, আর একবার করে সেটাকে একটা রাউন্ড ফিগারে অর্থাৎ ৫ বারে নিয়ে আসুন। এবারে আপনি সফল হয়ে যাবেনই, এই চলতি সপ্তাহে!সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>‘কঠিন’ একটা আপেক্ষিক ব্যাপার। ওটা যতটা কঠিন—যখন বেশি থাকবে—তখন ওই কঠিনটা সহজ এবং মামুলি হয়ে আসবে। খুব কঠিন কাজকে সহজ করে আনার এটাই শর্ত। এ সপ্তাহে আপনি এভাবে একটি আপাত কঠিন কাজকে সহজ করে আনতে পারবেন। কৃতিত্বটা হবে আপনারই একার।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >এ সপ্তাহে কর্কশ সমালোচনার মুখে পড়েও শেষ পর্যন্ত আপনি নিজ ধৈর্য্য এবং উত্কৃষ্ট কাজ দেখিয়ে সমালোচকদের লজ্জিত করবেন। এ সপ্তাহে থলি ভারী হওয়ার অর্থাৎ টাকা-পয়সা আসার সুযোগ দাঁড়াবে। টাকাটা এলে জমিয়ে রাখবেন, না বাতাসে উড়িয়ে দেবেন—সেটা আপনার ব্যাপার। এতদসংক্রান্ত ভবিষ্যদ্বাণী করে মুশকিলে পড়তে চাই না।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >সব সময় কোনো কথা আক্ষরিক অর্থে ধরবেন না। ‘পাজি-বদমাশ’ কথাটা কি শুধুই একটা গালি? ক্ষেত্রবিশেষে ওটা তো একটা অতি আদরের বুলিও হতে পারে। কী, পারে না? চলতি সপ্তাহে এই পরামর্শটা অনুসরণ করবেন।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >এ সপ্তাহটা আপনার চমত্কার যাবে। এই ভবিষ্যদ্বাণীটির সঙ্গে কোনো শর্ত প্রযুক্ত নেই।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >আমার পুরোনো একটা নোটবই খুলে দেখি।—‘ঈশ্বর, আমার এই সংগীত শ্রবণের মনটা কখনো যেন কেড়ে নিয়ো না। যেন এই গান আজীবন আমি শুনি—উপাসনার মতো করে। সুরের স্রোতে যেন ভাসিয়ে নিয়ে যায় আমার সফল দুঃখ, সফল গ্লানি। যেন আমি শুদ্ধ হয়ে উঠি।’ অনেকে খেতে-খেতে, প্রবল গপ্পো করতে করতে গানে ‘শোনে’। গানের কী শোনে—তারাই জানে। প্রিয় ধনু, উত্কৃষ্ট গান শুনুন। মন দিয়ে শুনুন। অন্য একটা কথাও শুনুন, এ সপ্তাহে বিরাট এক সাফল্যের চাবি আসবে আপনার হতে।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >আপনার জীবনের এলোমেলো শব্দ ছাপিয়ে এ সপ্তাহে জেগে উঠবে এক বিশাল আনন্দের ধ্বনি।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >ভালোবাসা ফুলের মতোই ভোরে ফোটে আর সন্ধেবেলা ঝরে যায়। সবচেয়ে সহজে পচে যাওয়া ভালোবাসা। আর, ঘৃণা টিকে থাকে দীর্ঘ সময় ধরে। প্রিয় কুম্ভ, ভালোবাসা নষ্ট হওয়ার আগেই করে ফেলুন যা-কিছু ভালো কাজ আপনি করতে চান। সপ্তাহ শুভ।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >হুড়মুড় করবেন না। এ সপ্তাহ আপনার জন্য নিয়ে আসবে এক পরম সুন্দর উপহার।