আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >চলতি সপ্তাহে শুধুমাত্র অতিরিক্ত ব্যস্ততার কারণে সিদ্ধান্ত কিংবা কাজে ভুল ঘটে যেতে পারে। তাই সপ্তাহের শুরু থেকেই এ ব্যাপারে সতর্ক থাকবেন। এমনিতে এই সাত দিনে সাফল্যই আপনার বেশি আছে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >মাদক বলুন আর ওষুধপত্রই বলুন, এসব মনের গভীর বেদনাকে স্থায়ীভাবে মুছে দিতে পারে না। মন সুস্থ রাখতে হলে আশ্রয় নিতে হবে শিল্প-সাহিত্য-সংগীতের ছায়াতলে। কথাটা এ সপ্তাহে নতুন করে ভাবুন। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >নিজেকে কখনোই একা কিংবা অসহায় ভাববেন না। আপনার পাশে অনেকেই রয়েছেন, তাঁদের চোখে তাকান, তাঁদের আশ্বাসবাণী শুনুন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >কিছুদিন আগে লিখেছিলাম—দেশলাইয়ের আগুন দিয়ে আমরা জ্ঞানের আলো জ্বালব না বিদ্যাপীঠ পুড়িয়ে দেব—আজ তা ভেবে দেখার দিন এসেছে। একুশে বইমেলায় আগুন দেখে কথাটি আবার মনে পড়ল। এটি দুর্ঘটনা প্রমাণিত হলে অবশ্য কিছু বলার নেই।...প্রিয় কর্কট, এ সপ্তাহে আপনার ভ্রমণের ডাক আসতে পারে। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ >এ সপ্তাহে কথা এবং কাজকর্মে খানিকটা ধীর হলেই শেষ ফল হিসেবে আপনি লাভবান হবেন বলেই মোর মনে লয়। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >সপ্তাহটি শুভ-চিহ্নিত রয়েছে। প্রেমিক-প্রেমিকা অ্যান্ড স্বামী-স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে। অতএব চালিয়ে যান—এই মোর আহ্বান! তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >সামনে ঝড় আছে, আবার বিস্ময়কর সাফল্যও আছে। এটুকু মনের মধ্যে রেখে কাজকর্মে মন দিন। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >দার্শনিক বৃশ্চিক জ্যোতিষীর চেয়েও বড় ভবিষ্যদ্বক্তা। তিনি তাঁর দার্শনিক জ্ঞান ও দূরদর্শিতা দিয়ে অন্য অনেককে পথ দেখান। এ সপ্তাহেও তা-ই ঘটবে। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > একবার একটা গান লিখেছিলাম—‘পৃথিবীতে এসে সবাই পায় না সব/তবু ভালো লাগে আলোর এই উৎসব’। কথাটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই, আপনি নিজেই বুঝে নিন। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > দৈহিক ও মানসিক সুখ আলাদাভাবে হয় না। একটার সঙ্গে আরেকটার রয়েছে প্রত্যক্ষ যোগ। এই সত্যটুকু জেনে নিয়েই অতিবাহিত করুন আপনার চলতি সপ্তাহ। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >টাকা-পয়সাকে গুরুত্ব দিন, তবে এ সপ্তাহে ওটাকে সর্বোচ্চ গুরুত্বের তালিকায় রাখবেন না।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >অনেকেই বোঝেন না যে, ছুটি-বিশ্রাম-বিনোদনও কিন্তু কাজেরই অঙ্গ। কর্তব্যপালন জোরদার করার উদ্দেশ্যেই এগুলোর ব্যবস্থা রাখা হয়েছে। এর সুযোগ নিন এবং আরও বেশি কাজ করুন।