আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > একটা কিছু পুরস্কার পাওয়ার লোভ ও লক্ষ্য নিয়ে কেউ জীবন শুরু করে বলে আমার মনে হয় না। মানুষ কাজে নামে অন্তরের শুদ্ধ আদর্শ এবং আবেগ নিয়ে—যা তাকে দুঃখ ও শ্রমের মধ্য দিয়ে নিয়ে যায়। এরপর যা আসে তা-ই তার পুরস্কার। প্রিয় মেষ, চলতি সপ্তাহে আপনি অর্থ, যশ—দুটোই পাবেন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > বৃষ নর-নারী হয়ে ওঠেন উন্নত রুচি, সৌন্দর্যবোধ ও সততার প্রতীক। এসব গুণ তাদের মধ্যে আত্মবিশ্বাসের বীজ বুনে দেয়।...চলতি সপ্তাহে আপনার আত্মবিশ্বাসই শেষ পর্যন্ত আপনাকে আপনার কাজে সফল করে তুলবে, প্রিয় বৃষ।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > আপনার চারপাশে আপনি কিছু মানুষ পাবেন—অন্যের দোষ খুঁজে বের করাই যাদের জীবনের একমাত্র মহৎ লক্ষ্য! নিজেরা কী—তা তারা ভেবেও দেখে না। এদের কথা উপেক্ষা করুন। তর্ক দিয়ে নিজেকে প্রমাণ করার দরকার নেই। আপনার কাজই আপনার শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > সবাই বলে, টাকা-পয়সা হাতের ময়লা। কিন্তু এই ময়লা সাফ হয়ে যাক—এই কামনা তো কাউকে করতে দেখলাম না! প্রিয় কর্কট, সৎপথে উপার্জিত টাকা একটা পবিত্র বস্তু। এ সপ্তাহে আপনি এই ‘পবিত্র বস্তুটি’ যথেষ্ট পরিমাণেই লাভ করবেন। পবিত্রকে পাওয়া মানেই পুণ্য অর্জন নয় কি?সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> আড্ডায় আলোচনায় চিন্তার মাল-মসলা তৈরি হয়। এই মাল-মসলা নিয়ে নির্জনে বসে তৈরি হতে পারে বিরাট কিছু। এটা শিল্পী থেকে শুরু করে শিল্পপতি—সবার জন্যই সমানভাবে প্রযোজ্য। চলতি সপ্তাহে সময় পেলেই বেশ ঘন করে আড্ডা দিন, ভাবুন এবং কাজকর্ম করুন।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > একান্ত ভালোবাসার পাত্র যখন অন্ধের মতো একের পর এক ভুল করতে থাকে, আপনার কথায় কান না দেয়—তখন নিশ্চয়ই তা আপনাকে অসহনীয় কষ্ট দেয়। এ ব্যাপারে আর একটু ধৈর্য ধরুন।...নিজের বেলায়ও আপনি এ বিষয়ে সজাগ থাকবেন। প্রকৃত বন্ধুকে অবজ্ঞা করবেন না। সপ্তাহ শুভ রয়েছে।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মঞ্চাভিনেতা ও প্রয়োগকর্তা বা পরিচালক। ১৯৫৯ খ্রিষ্টাব্দে তিনি মারা যান কলকাতায়। তরুণদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘তরুণরা সত্য প্রচার করবে, সত্যের জন্য পুরুষোচিত গুণ অর্জন করবে, দেশকে ভালোবেসে দেশের মঙ্গলের জন্য কষ্ট স্বীকার করতে প্রস্তুত হবে—আর, দল বেঁধে কখনো কোনো অন্যায় কাজ করবে না—এই আশা আমি তাদের কাছে রাখি।’ তুলা রাশির জাতক শিশিরকুমার অধ্যাপনা থেকে এসে পেশাদার মঞ্চাভিনেতা ও পরিচালক হন।...প্রিয় তুলা, আপনার রাশিগত বলিষ্ঠতা দিয়ে এ সপ্তাহেও আপনি মানুষকে প্রভাবিত করে যেতে পারবেন।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > বৃশ্চিক একটি অসামান্য শক্তিশালী রাশি। এই রাশির নর-নারী কিছুতেই ভেঙে পড়েন না। প্রিয় বৃশ্চিক, চলতি সপ্তাহে আপনি সমস্যা অতিক্রম করে দেখা পাবেন আশা, আনন্দ ও সাফল্যের।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > ঘরোয়া আসরে এক রসিক মনোবিজ্ঞানী নিজেকে ‘চিত্তবিজ্ঞানী’ বলে পরিচয় দেন। বলেন, মনোবিজ্ঞানী শুনলে লোকে ভয় পেয়ে গুটিয়ে যায়। তা ছাড়া পেশার পরিচয়ে একটু কাব্যের ছোঁয়া থাকাও নাকি ভালো! প্রিয় ধনু, আমি তো মনে করি পেশার গায়ে এভাবে কাব্যলেপন করলে লোকের মুগ্ধ না হয়ে আঁতকে ওঠার সম্ভাবনাই বেশি।...ধনুর জন্য চলতি সপ্তাহটি যথেষ্ট শুভ।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩> ছোটবেলায় আমার মনে প্রশ্ন জাগত—যিনি ওষুধ দেন তিনি কেন ‘কবিরাজ’ নামে পরিচিত হন? কবিতার সঙ্গে তো এর কোনো সম্পর্কই নেই! যা-ই হোক প্রিয় মকর, এ সপ্তাহে সব লোকের সব কথা বোঝার চেষ্টা আপনার না করাই ভালো। এতেই আপনি ভালো থাকবেন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯> সবাইকে সব কাজ পারতে হবে—এমন কোনো কথা নেই। খুঁজতে থাকুন। আপনার মনমতো কাজ নিশ্চয়ই পেয়ে যাবেন। চলতি সপ্তাহটি আপনার জন্য ভালো।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > মীন নারী-পুরুষের দৃষ্টি সাধারণত সামনের দিকে থাকে। এর ফলে এঁরা বেশ সহজেই বর্তমান ব্যর্থতার গ্লানি মুছে ফেলতে সক্ষম হন। চলতি সপ্তাহে মীনকে প্রধানত নিজ পরিকল্পনার খসড়া তৈরির কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে।