আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > এ সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ কাজ সামনে পড়লে অনাবশ্যক দেরি না করে কাজটা সেরে ফেলবেন। সুচিন্তিত মত একবার প্রকাশ করে ফেলার পর তা আর পরিবর্তন করবেন না। নিজের কথা বা কাজের জন্য গায়ে পড়ে কোনো কৈফিয়তও দেবেন না। সপ্তাহ সফল করার পক্ষে এটুকুই যথেষ্ট হবে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > আপনাদের মধ্যে কেউ কেউ একটা বিশেষ অসুবিধার মধ্যে আটকে গেছেন। কিন্তু চিন্তার কিছু নেই। খুব শিগগির অবস্থার পরিবর্তন ঘটবে।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > মানুষের সমস্যার তো অন্ত নেই। এক মুহূর্তেই কোনো সমস্যা মিটিয়ে ফেলা যায় না। একটু সময় লাগে। তবে এসব সমস্যার ফাঁকে ফাঁকে একটু-আধটু আনন্দলাভের সুযোগ নিতে হয়, তা না হলে তো বাঁচাই মুশকিল। এ সপ্তাহে আনন্দে থাকবেন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > মন শান্ত করুন। উত্তেজনা এলেও চুপ করে থাকুন। দেখবেন, সব ঠিক হয়ে গেছে। একটা কথার উত্তর আজ না দিয়ে কালও দেওয়া যায়। এমনকি কোনো উত্তর না দিলেও চলতে পারে। অন্তত চলতি সপ্তাহের জন্য এই নীতিটি গ্রহণ করলে পরবর্তী সময়ে নিজেকে আপনি বুদ্ধিমান ভাবতে পারবেন।...লক্ষ করলাম, চিলির কবি পাবলো নেরুদা আপনারই রাশির জাতক ছিলেন। জন্ম: ১২ জুলাই ১৯০৪।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> আমাদের সমাজে একদল মানুষ নিজেদের উন্নতি নিয়ে ব্যস্ত। অন্য একদল দিন-রাত চিন্তিত দেশ এবং দেশের পতিত জনসাধারণকে নিয়ে। এ রকম স্বার্থত্যাগী মানুষের সংখ্যা বাড়ুক, তাদের সংঘবদ্ধ প্রচেষ্টা বাড়ুক, শক্তি বাড়ুক—এটাই এখন আমাদের মুক্তির একমাত্র উপায়।...প্রিয় সিংহ, এ সপ্তাহে আপনার জীবনে একটি ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > এ সপ্তাহে যদি কোনো সমস্যার সমাধান চান বা কোনো কাজে সাফল্য আশা করেন—তাহলে মনটাকে অন্যদিকে সরতে দেবেন না। সর্বক্ষণ মূল বিষয়টি নিয়ে ভাবুন, একাগ্রচিত্তে কাজ করুন। গ্যারান্টি দিয়ে বলতে পারি—ফল আপনি পাবেনই।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > অনেক সময় টাকাপয়সা সমস্যা সমাধানের কাজে আসে না। প্রয়োজন হয় মানসিক শক্তি ব্যবহারের। এই শক্তি কেউ কেউ অনেকটাই জন্মসূত্রে পেতে পারে এবং তার পরও সেটা যথেষ্ট না-ও হতে পারে। তখন আমাদের হাত বাড়াতে হয় উঁচু মানুষের দিকে। শুনতে হয় তাঁদের কথা। জানতে হয় তাঁদের জীবন। প্রিয় তুলা, সপ্তাহ আপনার ভালো আছে; তবে ওপরের অংশটুকু মন দিয়ে পড়বেন।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭> বেশির ভাগ বৃশ্চিকের জীবনেই এ সপ্তাহে শুভ কর্ম অ্যান্ড কাণ্ড রয়েছে বলেই মনে হয়। আবেগ সামলে চলবেন।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯> কবি-শিল্পী-সাহিত্যিক এবং শিক্ষককে আমরা ভালোবাসি—কেননা তাঁরা আমাদের গূঢ় আনন্দ এবং মহৎ জীবনবোধের দিকে নিয়ে যান। এঁরা তাঁদের জীবনের সমস্ত দুঃখ-কষ্ট-শ্রম নিবেদন করেন আমাদের জন্য। ধনু নরনারী এর মূল্য বোঝেন।...প্রিয় ধনু, চলতি সপ্তাহে আপনার সৃজনশীলতা বাড়বে। এর ফলে আপনি যেকোনো কাজে পাবেন সাফল্য।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩> ভবিষ্যৎ নিয়ে আপনার ভয়ের কিছু নেই। ‘আজকের’ মধ্যে মনটাকে আটকে রাখুন। বর্তমান মুহূর্তের কর্তব্যগুলো ঠিকঠাক করে যান। পরের ভাবনা পরে।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯> সব চিন্তায়, সব কাজেই নিজেকে সমর্থন করা ঠিক নয়। মাঝেমধ্যে নিজেকে আসামির কাঠগড়ায় দাঁড় করান। নিজের বিচার নিজে করুন। যেমন-তেমন যুক্তি দিয়ে লোকনিন্দাও এড়ানো যায় না। আব্রাহাম লিংকন একটা মজার উদাহরণ দিয়েছিলেন—এক লোক নিজের বাবা-মাকে খুন করে বিচারকের রায় ঘোষণার আগে বলেছিল, তাকে মাফ করে দেওয়া হোক, যেহেতু সে এখন একজন এতিম! প্রিয় কুম্ভ, এ সপ্তাহে আপনি সমস্যামুক্ত হবেন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > যত পড়ি রাশি/ তত পায় হাসি/ বেড়ে যায় মোর কাশি। হেসে-কেশে আমি উচ্ছলপ্রাণে আনন্দে যাই ভাসি।—এ রকম একটা কাণ্ড মীন নারী-পুরুষের সাপ্তাহিক ভাগ্যাংশ হয়ে উঠতে পারে। আর, তা যদি হয়, তাহলে আমি নিশ্চয়ই অনেক ধন্যবাদ পাব!