আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >সদ্য প্রয়াত স্থপতি মাজহারুল ইসলামের অনিন্দ্য সুন্দর রচনা ‘চারুকলা’ আর অপূর্ব সুন্দর নিসর্গে রচিত সিলেট এম সি কলেজ—দুটি শিক্ষাপ্রতিষ্ঠানেই আমি পড়েছি, কাটিয়েছি জীবনের শ্রেষ্ঠ কিছু দিন। আজ একই সময়ে, একই সঙ্গে স্মরণে এল এই দুই প্রতিষ্ঠানের কথা।...মানুষের শুভ সৃষ্টি আর বীভৎস ধ্বংসের বীজ—দুটোই উপ্ত হয় তার মস্তিষ্কে। এ থেকেই পরবর্তী পরিণতি। আজকের আঘাত থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা বিকৃতি, অন্ধশক্তির প্ররোচনা ও আত্মহত্যা থেকে নিজেদের বাঁচানোর যুদ্ধে নামব কি না। দেশলাইয়ের কাঠি দিয়ে শিক্ষাঙ্গন জ্বালাব, না উত্তালের প্রদীপ জ্বালাব। প্রিয় মেষ, চলতি সপ্তাহে আপনি ব্যস্ততা ও বিশ্রামের মধ্য দিয়েই সাফল্যের দেখা পাবেন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >হঠাৎ করে কাজে উৎসাহ হারিয়ে ফেলার মতো ঘটনা ঘটতে পারে। এটা সব মানুষের ক্ষেত্রেই স্বাভাবিক। বিশ্রাম ও কল্পনাশক্তির ব্যবহার আপনার হারানো উদ্যম ফিরিয়ে দেবে।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >সন্দেহ সন্দেহই। সন্দেহ নিরসনের আগেই সিদ্ধান্তে আসা ঠিক নয়। এতে ভুল ঘটে যেতে পারে। যদি হাজার চেষ্টার পরও একটা সন্দেহের কিনারা করা না যায়, আপনার মনে দ্বিধা থেকেই যায়, তাহলে ব্যাপারটা ছেড়ে দেওয়াই হবে উত্তম বিচার। যাকে আমরা বলি benefit of doubt. চলতি সপ্তাহে এই কথাগুলো আপনার জন্য প্রযোজ্য হবে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >শাস্ত্রমতে কর্কট নারী-পুরুষ সাধারণত দরদাম করা ও প্রতিনিধিত্বশীল কাজে খুব দক্ষতা দেখিয়ে থাকেন। তাঁদের মধ্যে অনেক সফল ব্যবসায়ী, কূটনীতিবিদ ইত্যাদি খুঁজে পাওয়া যায়।...এ সপ্তাহে একদল কর্কট দেশের ভেতরে ও বাইরে ভ্রমণ করবেন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>একজন বড় লেখক তাঁর সব কষ্টার্জিত জ্ঞান, শিক্ষা ও অভিজ্ঞতা উজাড় করে দিয়ে সীমিত আকারের একখানা বই প্রকাশ করেন। সেই বই পড়ে আমরা জ্বালি আমাদের হূদয়ের আলো। অন্ধকারে খুঁজে পাই পথ। সভ্যতা আর বই তাই সমার্থক। আজকের বাংলাদেশে শিক্ষার প্রতি মানুষের আগ্রহ যেমন বেড়ে চলেছে, তেমনই বাড়ছে নানা ধরনের বই পড়ার নেশা। এই তথ্য আমাদের মনে আশা ও আনন্দ আনে। অপ্রতিরোধ্য তরুণ প্রজন্ম তাই আমাদের গৌরবের পাত্র।...এ সপ্তাহে সিংহের পকেটে একটু শর্টসার্কিট হলেও ঘাবড়ানোর কিছু নেই। সংযোগ ফিরে আসবে দ্রুত।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >চেষ্টা করুন স্তুতি ও নিন্দায় সমান নিস্পৃহ থাকতে। এ দুই বস্তুই মানুষকে এক জায়গায় আটকে রেখে দেয়। নিজেকে অতিক্রম করে যাওয়ার ইচ্ছা অনেকখানি নষ্ট করে দেয়। চলতি সপ্তাহে আপনার নতুন কাজের সম্ভাবনা দেখা দেবে। অতীত বা বর্তমান কাজের যোগ্য স্বীকৃতিও আপনি পাবেন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি বক্তব্যের প্রতিধ্বনি করে বলছি, অতীত যুদ্ধে পৃথিবীতে ঘটনার গতি ছিল অত্যন্ত ধীর। একটা ঘটনা ঘটলে ধীরে-সুস্থে তার বিহিত করা যেত। আজকের যুগে এসে মানষের জীবনে এত দ্রুত এবং এত জটিল সব ঘটনা ঘটছে—একটা সমস্যার সমাধান করতে না-করতে নতুন দশটা সমস্যা সামনে দাঁড়িয়ে যাচ্ছে—নিশ্চিন্তে জীবন কাটানোই মুশকিল। প্রিয় তুলা, কথাগুলো মনে রাখবেন। এ সপ্তাহে আপনার সাফল্য আছে বিরাট।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭>যারা ‘দাম’ ও ‘মূল্যের’ তফাত বোঝে না, তারা সত্যিই হতভাগা। টাকাপয়সা দিয়ে বস্তুর মূল্য মাপা যায় না। যারা এটা বোঝে না, অসকার ওয়াইল্ড তাদের ‘সিনিক’ বলেছেন। এ সপ্তাহে এ ধরনের মানুষের খপ্পরে আপনাকে পড়তে হতে পারে। অবাক হবেন না।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯> তখন আমি চাঁদপুরের হাজীগঞ্জে দ্বিতীয় শ্রেণীর ছাত্র। রাত জেগে জেগে পড়ি, প্রথমে বিষাদসিন্ধু, তারপর মহাভারত। কাহিনির ঘনঘটায় উত্তেজিত ও রোমাঞ্চিত হয়েছি। প্রকৃত মর্মের ভেতর ঢোকার বয়স তখনো হয়নি। এই হলো আমার unguided ও নির্বিচার পড়াশোনার শুরু, যার খেসারত এখন দিচ্ছি। কী পড়ব, কোন বয়সে পড়ব, তা বলে দেওয়ার লোক থাকা চাই; না হলে বিকাশ বাধাপ্রাপ্ত হয়। প্রিয় ধনু, আনন্দের জন্য পড়ুন, আনন্দে পড়ুন। তবে তার সঙ্গে যোগ করুন বই নির্বাচনের সচেতনতা।...চলতি সপ্তাহে বাড়তি অর্থ উপার্জন হতে পারে আপনার।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩>‘মেঘ মেদুর বরষায়’ মন বর্তমানের মধ্যে থেকেও অনেক সময় দমকা হাওয়ায় উড়ে যায় পেছনের দিকে। এ সপ্তাহে আপনার তেমন অবস্থা হলে ভেবে দেখবেন, অতীতের সব ভুল আসলেই ভুল ছিল কি না।...যা হয়েছে, হয়তো ভালোই হয়েছে।...চলতি সপ্তাহ শুভ।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯>চীনের আদি দার্শনিক কনফুসিয়াস যিশু খ্রিষ্টের জন্মেরও বহু শত বছর আগে মানুষকে ইতিহাস পড়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। বলেছিলেন, ভবিষ্যতকে স্বর্ণময় করে তুলতে চাইলে অতীত বিশ্লেষণ আবশ্যক। প্রিয় কুম্ভ, সামনে যদি আঁধার দেখেন তাহলে পেছন থেকে খুঁজে আনুন আলো।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >এ সপ্তাহে আপনি মনের একটা অসাড় অবস্থা কাটিয়ে উঠে সচল হতে পারবেন। ফাঁকে ফাঁকে মনকে একটু ছটিও দেবেন। দ্বিজেন মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত গান শোনেননি? ‘একটি-দুটি/ তারা করে উঠি-উঠি/ মনকে দিলাম ছুটি তাই গো/ এই সন্ধ্যায়।’