আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > মেষ জাতক চার্লি চ্যাপলিন। শৈশব কেটেছে বস্তিতে, দুঃসহ দারিদ্র্যের মধ্যে। কিন্তু পেটের ক্ষুধা তাঁর চোখের স্বপ্নকে মুছে দিতে পারেনি। সংগ্রামী শিল্পী মায়ের হাত ধরে তরুণ বয়সেই তিনি উঠে এলেন ইতিহাসের পাতায়। হয়ে উঠলেন চলচ্চিত্রের হাসি ও কান্নার দেবতা। সাধারণ দর্শক তো বটেই—আইনস্টাইন, বার্নার্ড শ থেকে শুরু করে রাষ্ট্রনায়কেরা পর্যন্ত উদগ্রীব হয়ে উঠলেন চার্লি চ্যাপলিনের সান্নিধ্য পাওয়ার জন্য। প্রিয় পাঠক, চ্যাপলিন তারুণ্যকেই আশা ও শক্তির উৎস হিসেবে চিহ্নিত করেছেন ঠিক। তবে আমি বলছি, বয়সের দিকে তাকাবেন না। কাজ শুরু করুন এখনই। এ সপ্তাহেই আপনি এগিয়ে যেতে পারবেন অনেকখানি।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > সব নদীরই উৎস কোথায় আমরা জানি, নদীগুলোর নামকরণের উৎসটাই শুধু জানি না। কে দেয় নদীর নাম? কে দিয়েছে? রাজা, কবি, নৌকোর মাঝি, জেলে, নাকি অন্য কোনো সাধারণ মানুষ? যে-ই দিক না কেন, নামটি তো প্রথমে দোল খেয়েছে একজন মাত্র মানুষের মনে। প্রথমে উচ্চারিত হয়েছে ওই সেই একজনেরই মুখে। তারপর সেটা ছড়িয়ে গেছে মুখে মুখে। যুগ যুগ ধরে এই তো একটি নদীর নামের ইতিহাস। প্রিয় বৃষ, নদীর নাম দেখে আমরা কল্পনা করি তার রূপ, চরিত্র। মানুষের নাম শুনেও কি নির্ভুল কল্পনা করা যায়—মানুষটি কেমন হবে? রাশি জানলেই কি বলে দেওয়া যায়—তার ভবিষ্যৎ কেমন হবে? তাই ওসব বাদ দিয়ে বলুন—আগে কাজে হাত লাগাই, তারপর দেখা যাক কী হয়। শুভই হবে মনে লয়।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > প্রখর স্মরণশক্তি যে সাফল্যের একটা বড় উপাদান—এতে কোনো সন্দেহ নেই। তবে স্মৃতিশক্তির বাহুল্য সব সময় সুবিধাজনক নয়। একটা আঘাতের স্মৃতি যদি কেউ কিছুতেই ভুলতে না পারে, তাহলে মনের জন্য সেটা একটা বিপর্যয়। জীবন চলতে গিয়ে অনেক স্বপ্ন-সাধের পথে বাধা আসে। আসতেই পারে। এসব বাধা ভুলতে হবে। অনেক বড় বড় ব্যর্থতা স্বীকার করে নিয়েও তো মানুষ আবার উঠে দাঁড়ায়। নতুনভাবে কাজ শুরু করে। একধরনের কাজে যদি ক্রমাগত ব্যর্থতা আসতে থাকে, তাহলে অন্য কিছু তো বেছে নেওয়া যায়। সময়মতো কাজের ধরন বদলাতে পারলে সাফল্য আসবেই। এ সপ্তাহে আপনার নতুন কিছু সাফল্য পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > কর্কট জাতক-জাতিকার মধ্যে সৃজনী বা উদ্ভাবনীশক্তির অভাব নেই। সে হিসেবে চলতি সপ্তাহের কাজকর্মে আপনার খুব মাথা খেলবারই কথা। তবু পেশাগত কোনো কাজ ধীরে শুরু করাই ভালো। সময় থাকলে এবং সম্ভব হলে আরও একটু ভালোভাবে সব দিক বিবেচনা করে নিন। পরামর্শের প্রয়োজন হলে তা-ও নিয়ে নিন। মোট কথা, পুরোপুরি আত্মবিশ্বাস নিয়েই কাজটা শুরু করুন। এভাবে এগিয়ে গেলে সপ্তাহান্তে সাফল্যের দেখা পাওয়া যাবে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> কিছু পাঠক অনুযোগ করেন, মাঝে মাঝে আমার কথা তাঁরা বুঝতে পারেন না। স্বীকার করি, এটা আমারই ব্যর্থতা। অক্ষমতাই অনেক সময় আমার বক্তব্যকে জটিল করে তোলে। তবে বিশ্বাস করুন প্রিয় পাঠক, সহজ করে অর্থাৎ যাকে বলে সাবলীল ভাষায় কথা বলব—সব সময় এটাই আমার ইচ্ছা থাকে। অতঃপর সমাচার এই যে, এ সপ্তাহটি বিশেষ করে ব্যবসায়ী সিংহদের জন্য খুবই শুভ। এরপরই রয়েছে তরুণ-তরুণীদের স্থান। এ তো গেল সাপ্তাহিক স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্তির ফলাফল। ব্রোঞ্জ রয়েছে অন্যান্য সব পদের সিংহের জন্য।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > এ সপ্তাহটি আপনার জন্য খুব উজ্জ্বলই হবে মনে হয়। পুরোনো কিছু সমস্যার শেষ হবে। যার মুখে যেটা শুনতে চাইছেন, তা-ও হয়তো শুনবেন। বিনা অনুরোধে না হোক, খুব অল্প অনুরোধেই লোকে আপনার কথা রাখবে। এতসব ভালো ব্যাপারই যখন আছে, তখন অযথা সারা সপ্তাহ মুখ গোমড়া করে থাকার সিদ্ধান্ত নেবেন না। সপ্তাহ শুরু না হতেই এ ধরনের সিদ্ধান্ত আপনার কাছে আমরা আশা করি না।...এবার আয়নার সামনে গিয়ে একখানা হাই ভোল্ট হাসি মেরে দাঁড়িয়ে থাকুন। যান, কুইক্!তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > মানুষ মানুষের জন্য কি না, জানি না। তবে এটা জানি যে, বই পাঠকের জন্য। কিন্তু প্রায়ই পত্রিকায় বিশেষজ্ঞদের হুমকি শুনি—বইয়ের যুগ নাকি শেষ। বই উঠে যাবে। ইলেকট্রোনিক্সেই জ্ঞান ও তথ্য আদান-প্রদানের কাজ চলবে। হায় হায়, তাহলে আমাদের বাংলাবাজার-আজিজ সুপার মার্কেট, নিউমার্কেট ইত্যাদির কী হবে! প্রেমিক-প্রেমিকারা যে ভালোলাগা, ভালোবাসা ইত্যাদি দিবসে পরস্পরকে বই উপহার দিচ্ছে, তারই বা কী হবে! আমি বলি, আগে আসুক সেই যুগ, বিলুপ্ত হোক বই, পরে দেখা যাবে।... প্রিয় তুলা, ভয় পাবেন না, আপনাকে এ সপ্তাহে আমি বেশি করে বই পড়তে বলছি না। শুধু বলছি যে, সপ্তাহ আপনার ভালোই কাটবে।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭> অনেক বৃশ্চিকের মধ্যে কোনো একটা ব্যাপার খুব দ্রুত আঁচ করে ফেলার ক্ষমতা থাকতে দেখা যায়। প্রায়ই এভাবে অনুমান সত্যি হওয়ার ফলে শেষ পর্যন্ত এঁদের আত্মবিশ্বাস বেশি রকমের হয়ে যায়। তখন তাঁরা কিছুতেই অন্যের কথায় কান দেন না। যদি দেখেন যে আপনি এই জাতের বৃশ্চিক, তাহলে আঁচশক্তির চেয়ে আপনার মধ্যে যে বিশ্লেষণী ক্ষমতা আছে, সটাই বেশি ব্যবহার করুন। মনে রাখবেন, বৃশ্চিক তার বিশ্লেষণী ক্ষমতার জন্য বিখ্যাত। আপনার চলতি সপ্তাহের বাধা দূর হবে।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯> সব রাশিতেই বিভিন্ন ধরনের নারী-পুরুষ আছেন। সবার চারিত্রিক বৈশিষ্ট্য এক নয়, পেশা এবং কর্ম এক নয়, ভাগ্যও হুবহু এক হওয়ার প্রশ্নই আসে না। আমরা শুধু একটা গড়পড়তা বিবরণই দিতে পারি, এর বেশি নয়। যা-ই হোক, প্রিয় ধনু, চলতি সপ্তাহে আপনার শুভফল আছে। তবে মানসিক ধৈর্যের ওপর একটু চাপ পড়তে পারে। সেটা আপনি নিশ্চয়ই কাটিয়ে উঠতে পারবেন। এ সপ্তাহে অর্থভাগ্য বিশেষভাবে ভালো।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩> আমার স্কুলবন্ধু পংকজ ছোটবেলায় ভয়ংকর দুরন্ত ছিল। বহু যুগ পর সেবার তার সঙ্গে দেখা। লোকের সামনে ধীরস্থির শান্ত এক মানুষ এখন। একটু যেন হতাশ হলাম আমি। কিন্তু লোক চলে যেতেই পংকজের চোখে আবার দেখতে পাই ছেলেবেলার সেই দুষ্টু পিটপিট হাসি। এই হচ্ছে এক আদর্শ মকরের চারিত্রিক বৈশিষ্ট্য। স্থান-কাল-পাত্র বুঝে তিনি তাঁর আচরণ নিয়ন্ত্রণ করতে সক্ষম। প্রিয় মকর, এ সপ্তাহে আপনি আপনার ব্যক্তিত্বের প্রভাবেই সাফল্য কেড়ে নিতে পারবেন। অন্য কিছু লাগবে না।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯> ‘জ্ঞান অর্জনের পিপাসা’ বলতে আমরা যা বুঝি, সমাজে তা খুব কম লোকেরই থাকে। কিন্তু নিছক আনন্দের জন্য বই পড়াও অন্যায় কিছু নয়। কিন্তু জ্ঞানও এতে এমনিতেই হয়ে যায়। এদিকে কোনো আড্ডায় অংশ নিয়ে আপনি অজ্ঞের মতো নীরব হয়ে বসে থাকতে পারেন না। কিন্তু এমন লোকও তো আছেন, যাঁরা খবরের কাগজটাও পড়তে চান না। তাঁরা কোন পর্যায়ে বাস করছেন, সেটা তাঁদেরই বুঝতে হবে। প্রিয় কুম্ভ, আপনার সামনে দু-একটি আনন্দের ব্যাপার আছে এ সপ্তাহে।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > গোটা বিশ্বই চলে অনুমানসিদ্ধ নিয়মে। নিশ্চিত ভবিষ্যৎ বলতে পারে কে?!—সেভাবেই অনুমান করছি, এ সপ্তাহে আপনি খুব ভালো থাকবেন।