আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > একটা বড় সংকটের সামনে পড়লে আমাদের মনে হয়—এই বুঝি সব শেষ হয়ে গেল, উদ্ধারের পথ বুঝি আর নেই। আসলে কিন্তু দেখা যাবে, আমাদের বেশির ভাগ আশঙ্কাই মিথ্যে হয়। কিছু হয়তো সত্যি হয়ে ওঠে। কথাটা সব সমস্যার কালেই মনে রাখা উচিত। ভেবে দেখুন, জীবনে কত ঝড়-ঝাপটাই তো কাটিয়ে উঠেছেন। এবারেও সফল হবেন। মসৃণ হবে আপনার পথ।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > সাধারণত কোনো কাজের পেছনে লেগে থাকাটা বৃষ-র একটা বড় চারিত্রিক বৈশিষ্ট্য। এর সঙ্গে আছে তার মেধা ও প্রতিভা। এভাবেই বৃষ নারী-পুরুষ তাঁর শ্রম, ধৈর্য ও প্রতিভার সাহায্যে জীবন সফল করে তোলেন। চলতি সপ্তাহে বৃষ-র মন একটা সুপ্তি থেকে জেগে ওঠে তৎপর হয়ে উঠবে। কাজে অগ্রসর হওয়ার বিষয়ে তার মনে নতুন পরিকল্পনা জন্ম নেবে। অন্তরে আসবে সাহস এবং উদ্যম।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > সবাই বলে বাঙালি কর্মবিমুখ জাতি। অলস। কাজ করতে চায় না। কিন্তু কথাটা একটা বিরাট মিথ্যা। বাঙালি একটি সংগ্রামী এবং পরিশ্রমী জাতি। তা না হলে সে টিকে আছে কীভাবে? তবে এটা সত্যি যে বাঙালি হিসেবে আমরা আমাদের কাজে সুসংগঠিত নই। আমাদের কাজকর্মে রয়েছে শৃঙ্খলার অভাব। প্রিয় মিথুন, নিজের গুণগুলো দেখুন। দোষগুলোও দেখুন। তাহলে মনের জোর বাড়বে। এ সপ্তাহে ভালো থাকবেন, অন্য সপ্তাহেও তা-ই।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > আমি তো মনে করি, মাঝেমধ্যেই আমাদের জাতীয় জীবনে একটা করে একটু লম্বা ছুটি থাকা দরকার। টানা কাজ তো সারা জীবন ধরেই করছি। তাতে নিজেদের কিংবা দেশের এমন কোন বিশাল অগ্রগতিটা হলো?...প্রিয় কর্কট, এ সপ্তাহে আপনার বিষণ্নতা কাটবে। কর্মস্পৃহা বাড়বে। আপনজনের সঙ্গে সম্পর্ক উষ্ণতর হবে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> খাদ্যদ্রব্যে যারা ভেজাল মেলাচ্ছে, তারা এ দেশে একটা নীরব গণহত্যা চালিয়ে যাচ্ছে। ২৫ টাকা জরিমানা করে কি এই অমানুষিক অপরাধের সাজা হতে পারে?! বলে—এভাবে না হলে নাকি পোষায় না। কী আবদারের যুক্তি!...প্রিয় সিংহ আসুন, একটা গর্জন দিয়ে ময়দানে নামুন। দেখা যাক ওই ব্যাপারে কী করা যায়।...সপ্তাহে আপনার ভালোই কাটবে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > আপনার রাশির ‘অধিকতর’ অঙ্ক করে দেখলাম, সপ্তাহটা আপনার অধিকতরই ভালোভাবে কাটবে। এরপর তো আর কথা নেই। তাহলেও বলি, দেহের ওজন তথা সৌন্দর্যের দিকে অধিকতর মনোযোগ দেবেন। রোগা থাকলে বেশি খাবেন, মোটা থাকলে চেষ্টা করবেন একটু কম খেতে। জানেন তো, চেষ্টা করলে সবই হয়।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > সপ্তাহ ভালো যাবে, তবে খুব সামান্য কারণে দু-একজন আপনাকে ভুল বুঝতে পারে। এর প্রতিবাদ না করাই বোধ হয় ভালো হবে। তারচেয়ে বরং নিজের কাজ দিয়ে ওই সব ব্যক্তির ধারণাকে ভুল প্রমাণ করুন। জীবনের চারদিকেই তো তিক্ততা। এই তিক্ততা আরও বাড়িয়ে দিলে কেবল অশান্তিই বাড়বে। কাজেই খুশিমনে নিজের কাজ করুন।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > কাগজে দেখলাম কুত্তা নিধন বন্ধ করার দাবিতে পশ্চিমা দেশগুলোতে আন্দোলন চলছে। একসময়ে বাংলাদেশে প্রচুর কোরিয়ান প্রকৌশলী কাজ করত। একদিন রাস্তায় দেখি দুজন কোরিয়ানের পাশ দিয়ে যাচ্ছে কয়েকটি কুকুর, আর দুই কোরিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। কাজেই আজকের এই আন্দোলন খুব যুক্তিযুক্ত। কিন্তু প্রিয় বৃশ্চিক, আমাদের সেই কুকুরগুলোই বা আজ গেল কোথায়—এটা কি একবারও ভেবে দেখেছেন?...যাকগে, সপ্তাহ আপনার ভালো কাটবে।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > মেজাজ ঠান্ডা থাকলে ধনু নারী-পুরুষ নিজের ভুল বা দোষ দেখতে পান, স্বীকার করেন এবং অনুতপ্তও হন। মেজাজ গরম থাকলে আলাদা কথা। চলতি সপ্তাহে আপনার সম্পর্কে অন্যদের মনে অনুকূল ধারণাটাই জন্মাবে বেশি। ফলে আপনার নিজের দোষ ধরার ব্যাপারটা তেমন সামনে আসবে না। মোদ্দা কথা, চলতি সপ্তাহটা আপনার বেশ স্বস্তিতেই কাটবে।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > সাধারণত মালদার আদমিরাই বলেন—টাকা-পয়সাটা বড় নয়, মনের শান্তিটাই বড়। আমি বলি টাকা ছাড়া শান্তি আসবে কোথা থেকে! শান্তির পেছনে ছুটতে গেলেই টাকার পেছনে ছুটতে হয়। সেটা অন্যায় কিছুও নয়। আর, যাঁদের টাকা থাকার পরও শান্তি নেই—বুঝতে হবে তাঁদের চিন্তাভঙ্গিতে গোলমাল আছে। টাকার সঠিক ব্যবহার তাঁরা জানেন না। তা হলে প্রিয় মকর, যত ইচ্ছে টাকা কামান, তবে ঠিকমতো ইনকাম ট্যাক্স দেবেন এবং মাথা ঠিক রেখে খরচ করবেন। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > দুঃখ-কষ্টকে মেনে নিলে অনেক সময় ওটা সয়ে যায়। অনেক সময় আবার মেনে নিলেই বরং ওটা মাথায় চড়ে বসে। আপনার বর্তমান অবস্থায় বলছি, দুঃখের শক্তিকে অগ্রাহ্য করুন। তাকে বলুন—আয়, দেখি তোর কত ক্ষমতা আছে যে আমাকে ভাঙতে পারিস! মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > রাশি যে লিখি—সেটা মূলত আপনার মনের সঙ্গী। আপনি বলতে শুধু ‘মীন’ নয়, সব রাশির মানুষ। বাঙালির জীবনে আনন্দের পরিসর খুব কম। তবে আনন্দ মাথার ভেতরই তৈরি করা যায়—এটা আমি বিশ্বাস করি। তাহলে আর ভাবনা কি!... সপ্তাহ শুভ হবে নিশ্চয়ই। আনন্দে থাকুন।