আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > জীবনের কোনো পর্বে দ্বিধাদ্বন্দ্বে ভোগেননি—এমন মানুষ নেই। অনেক সময়ই আমরা বুঝে উঠতে পারি না কোন কাজটা করা ঠিক কিংবা কোন কাজটা করা ভুল হবে। তার পরও তো সিদ্ধান্ত আমাদের নিতেই হয়। প্রিয় মেষ, এ সপ্তাহে সামনে অগ্রসর হোন। আমি আপনার সাফল্যই দেখতে পাই। লক্ষ করবেন, একবার কাজ শুরু করে দিলে কিন্তু আমাদের মানসিক উদ্বেগও মিলিয়ে যায়।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > আপনার মধ্যে নিজ স্বার্থ ত্যাগ করার একটি প্রবণতা আছে। এতে যেন আপনার কোনো কষ্টই নেই। আপনার এই নিঃস্বার্থ চরিত্রই আপনার হাতে এনে তুলে দেয় মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা। পাশাপাশি অনেকে আপনার উদারতার সুযোগ নিয়ে আপনার প্রতি অকৃতজ্ঞ আচরণও যে করে না—তা নয়। তবে শেষ পর্যন্ত জয়টা থাকে আপনারই হাতে। এ সপ্তাহে আপনি আপনার মনে কোনো দুশ্চিন্তা জমে উঠতে দেবেন না। দিনগুলো আপনার শুভ হবে। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > কোনো কোনো মিথুন একটু অস্থিরচিত্ত হতে পারেন, কিন্তু তা সত্ত্বেও তাঁদের সাফল্য বাধা পড়ে না। মিথুন আশা, আনন্দ ও পরিবর্তনের প্রতীক। নিজের চারপাশের সবাইকে উৎসাহ এবং সাহস জোগানোর জন্য মিথুন সব সময় প্রস্তুত। চলতি সপ্তাহে আর্থিক ব্যাপারে মিথুনকে একটু কড়া একটি পরিকল্পনা নিতে হবে। এমনিতে তাঁর সামাজিক যোগাযোগ বাড়বে, যেকোনো ধরনের সাংগঠনিক কাজে অগ্রগতি আসবে। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > এ সপ্তাহে আপনার একাধিক সাফল্য আছে, তার মধ্যে প্রধান হলো—মানসিক একটা চাপ আপনি কাটিয়ে উঠতে পারবেন। এর জন্য যে শক্তির প্রয়োজন—তা আপনার আছে। কাজেই অযথা ঘাবড়াবেন না। এ সপ্তাহে আপনি অন্যকেও উৎসাহ জুগিয়ে যেতে পারবেন। ফলে আপনার নেতৃত্বগুণ প্রসারিত হবে, জনপ্রিয়তা বাড়বে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> সিংহ হিসেবে একদিকে আপনি প্রচণ্ড সাহসী, অন্যদিকে আপনার বুদ্ধির গতি অত্যন্ত দ্রুত। ফলে যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে আপনার জুড়ি নেই। চলতি সপ্তাহে নিজের এই যোগ্যতা পুনরায় প্রমাণ করবার সুযোগ আপনার আসতে পারে। সপ্তাহ আপনার চমৎকার কাটবে, তবে উপযাচক হয়ে কাউকে নিজের কাজ সম্পর্কে বেশি কিছু জানাবেন না। এ সপ্তাহে আপনার অর্থভাগ্য বিশেষ প্রসন্ন। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > সপ্তাহ শুভ! তবে, এ সপ্তাহে আপনার উচিত নিজের কষ্ট এবং আনন্দ—দুটোই ভুলে গিয়ে অন্যের পাশে গিয়ে দাঁড়ানো। অন্যের অনুপ্রেরণা হয়ে ওঠা। পরে দেখবেন, ওই একটি মাত্র কারণে নিজের কাছে নিজেকে কতখানি তৃপ্ত এবং সার্থক মনে হচ্ছে। ...সাধারণত কন্যা রাশির মহিলারা পুরুষদের চেয়ে প্রায় সব ব্যাপারেই এগিয়ে থাকেন। চলতি সপ্তাহে হয়তো সমান-সমান হবে। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > তুলা নর-নারীর মধ্যে অস্থির যেমন আছেন, মাঝারি থেকে ভারী শান্তও আছেন তেমনই। আবার অনেক তুলা আছেন—যাঁরা এই দুয়ের সংমিশ্রণ। তবে একটা বিষয়ে তাঁরা এক; উভয় দলই খুব একাগ্রচিত্ত। লক্ষ্য থেকে সহজে তাঁরা বিচ্যুত হন না। চলতি সপ্তাহে তুলা তাঁর লক্ষ্য অর্জনের কাছাকাছি যাবেন। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > বেশির ভাগ বৃশ্চিকই এ সপ্তাহটা সাফল্য এবং আনন্দের মধ্য দিয়ে কাটাবেন। এর মধ্যে যদি একটু বিষণ্নতার সুর থাকেও—তা হলেও একে আমলে না নিলেও চলে। বর্তমান সময়ে বৃশ্চিকের আর্থিকসহ অন্য গুরুত্বপূর্ণ দিকগুলো যথেষ্ট ভালো থাকবে, নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। মর্যাদা এবং প্রভাব বাড়বে। কারও কারও ক্ষেত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > ভালোভাবে বিচার করলে দেখা যাবে, আমাদের দুঃখ-কষ্টের অনেকটাই আমাদের নিজেদের তৈরি। বাদবাকি যা আছে তার ওপর আমাদের হাত নেই। মুশকিল হচ্ছে, নিজের হাতে নিজের কপাল যখন আমরা নষ্ট করতে শুরু করি—তখন আমরা তা বুঝতে পারি না। অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকি। প্রিয় ধনু, আত্মকরুণার হাত ছেড়ে দিন। জীবন থেকে আনন্দ সংগ্রহের কাজে লিপ্ত থাকুন।... চলতি সাত দিন আপনার ভালো যাবে, মনের মধ্যে এই বিশ্বাস রাখুন। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > সাধারণত মকরের স্মৃতিশক্তি খুব ভালো হলেও তিনি অতীতের মধ্যে বাস করতে ভালোবাসেন না। ‘আজ’ তাঁর কাছে গতকালের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চরিত্রের এই পজিটিভ দিকটা তাঁর জীবনে এক প্রবল গতি এনে দেয়। এখান থেকেই আসে তাঁর সাফল্য। চলতি সপ্তাহটি মকরের জন্য খুবই শুভ।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > অনেক কুম্ভ জীবনের নানা ক্ষেত্রে নেতা হয়ে ওঠেন। এটা হয় অনেকটা প্রায় স্বাভাবিকভাবেই। এ ছাড়া কুম্ভ নারী-পুরুষের মধ্যে দেখা যায় সত্যের প্রতি নিষ্ঠা। সত্য উচ্চারণে তাঁরা নির্ভীক। তবুও এ সপ্তাহে কুম্ভকে কিছুটা কৌশলে কথাবার্তা বলতে হবে। এমনিতে সপ্তাহ শুভ। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > মীন বিখ্যাত তাঁর মানসিক সৌষ্ঠবের জন্য। তিনি একদিকে দার্শনিক এবং গভীর কল্পনাশক্তির অধিকারী, অন্যদিকে তাঁর রয়েছে বাস্তবের কঠিন পথে চলার যোগ্যতা। চলতি সপ্তাহে মীন একটি নতুন চ্যালেঞ্জ সফলভাবে অতিক্রম করবেন।