আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > যখন দেখা যায়, পাড়া-মহল্লায় ত্রাসজাগানো একটি ছেলে তার মায়ের এক ধমকে চুপ হয়ে যায়, মাথা নিচু করে থাকে—তখন অবাক হওয়ার কিছু থাকে না। যে মা-বাবা তাকে পৃথিবীতে এনেছেন, কোলে-পিঠে করে মানুষ করেছেন—মনস্তাত্ত্বিকভাবেই সে তাঁদের কাছে শক্তিহীন থাকে। (ব্যতিক্রম ব্যাপারগুলো আমি এখানে ধরছি না)।...প্রিয় মেষ, গুরুজনদের প্রতি এ সপ্তাহে অতিরিক্ত যত্নশীল হবেন। সপ্তাহ আপনার ভালো যাবে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > পরিবর্তনকে মেনে নিন। যত সহজে এই কাজটি করতে পারবেন, আপনার জীবনও তত সহজ হয়ে উঠবে। আপনার জীবনে এ মুহূর্তে যে পরিবর্তন অনিবার্য হয়ে উঠেছে, তা আপনাকে একটা শুভ অবস্থানের দিকেই নিয়ে যাবে। মনের মধ্যে এই বিশ্বাসটাকে লালন করুন যে শত কষ্টেও আপনি সামনে এগিয়ে যাবেন।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > ভবিষ্যৎ নিয়ে এত দুশ্চিন্তা করবেন না। বর্তমান সমস্যাগুলোর দিকেই নজর রাখুন। সমাধানের চেষ্টা করুন। আপনার এসব সমস্যার সমাধান হয়ে যাবে বলেই মনে হয়। আর্থিক পরিকল্পনাগুলো চলতি সপ্তাহেও আপনাকে ধরে রাখতে হবে। হঠাৎ কোনো ফালতু খরচের মধ্যে যাবেন না। তাহলেই হবে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > নীতিকথা কিংবা উপদেশ-পরামর্শ মানুষ নিতে চায় না, এটা আমি মানি না। উপদেশ দেওয়ার ভালো কৌশল যিনি জানেন, তাঁর কথা লোকে শোনে। কাজেই প্রিয় কর্কট, এ সপ্তাহে এবং আগামী দিনেও প্রযোজ্য ক্ষেত্রে আপনার পরামর্শ দিয়ে অন্যকে সাহায্য করুন। রাশিশাস্ত্রে আপনার চিন্তার গভীরতাকে বিশেষ মূল্য দেওয়া হয়েছে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> আপনার মন খুব সংবেদনশীল। তবে বাইরে থেকে অনেক সময় তা বোঝা যায় না। আপনি প্রতারিত হলেও সহজে তা প্রকাশ করতে চান না। মনের কষ্ট লুকিয়ে রাখেন। এ সপ্তাহে মনে কোনো আঘাত পেলে অন্তত একান্ত আপন কাউকে তা খুলে বলবেন।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > মূলত মানুষ পৃথিবীতে একা। এটা একটা দার্শনিক সত্য। কিন্তু এই সত্য সম্পূর্ণভাবে মেনে নিয়ে পথ চলা যায় না। অন্যের চোখে তাকিয়ে সঙ্গী খুঁজে নিতে হয়। হাত বাড়াতে হয় তার দিকে। হূদয়ে শক্তি ও সান্ত্বনা আসে। প্রিয় কন্যা, এ সপ্তাহে মনের সব অসহায়ত্বকে ঝেড়ে ফেলে দিন। আশার জানালা খুলে বাইরে তাকান।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > অনেক সময় আমরা একটা যুক্তিকে বোঝার পরও সেটা মেনে নিতে পারি না। আবেগের জোয়ারটাই এর জন্য দায়ী। এ অবস্থায় যুক্তি ও বাস্তবতাকে মনের মধ্যে স্থাপন করা জরুরি, যেকোনো মূল্যে। এটা আপনি করতে পারবেন, যদি নিজেকে একটু শান্ত রাখতে পারেন। এর জন্য দরকার হলে সময় নিন।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > এটি একটি পুরোনো কথা যে বৃশ্চিকের মধ্যে রয়েছে দূরকে দেখতে পাওয়ার ক্ষমতা এবং একই সঙ্গে পরিকল্পনা প্রণয়ন ও নেতৃত্বদানের উচ্চ সামর্থ্য। বৃশ্চিক হিসেবে চলতি সপ্তাহে আপনার সামনে পড়বে অন্তত একটি কঠিন কাজ। এ কাজে অবশ্যই আপনি সফল হবেন। আপনার অনুগামীরাও এতে উৎসাহী হবে।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > অবলম্বন ছাড়া মন বাঁচে না, আর মন গেল তো সবই গেল। একদা লিখেছিলাম, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘আমায় ডেক না/ ফেরানো যাবে না’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’ ইত্যাদি গান। শিল্পীদের কণ্ঠে আজও যখন এগুলো শুনি, তখন খুব খুশি লাগে। প্রিয় ধনু, নিজের কাজ থামাবেন না। কাজই জীবন। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > সিদ্ধান্ত পরিবর্তন করাটা সব সময়ই যে দুর্বলতার পরিচায়ক, তা কিন্তু নয়। প্রয়োজন বুঝে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারাটাও খুবই গুরুত্বপূর্ণ। চলতি সপ্তাহে কথাটা ভেবে দেখবেন। আর পরিশ্রম যথারীতি করলেও যথেষ্ট বিশ্রাম নেবেন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > আমরা বেশির ভাগই মানুষ চিনতে ভুল করি। অথচ মানুষকে বিশ্বাস না করলেও তো চলে না। কাউকে না কাউকে বিশ্বাস করতেই হয়। এ ব্যাপারে বর্তমান সময়ে আপনি অতিরিক্ত খুঁতখুঁতে হবেন না। যত দূর সম্ভব, নিজের বিচারক্ষমতার ওপর আস্থা রেখে চলবেন। সে অনুযায়ী ঠিক করে নেবেন—কাকে বিশ্বাস করা যায়।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > কেউ বলেন, ‘হে ভাগ্য, দিলে যদি, আরেকটু কেন দিলে না?’ মোটকথা, হাহাকার আমাদের থামে না। মীন কিন্তু ঠিক এভাবে ভাগ্যের কৃপাপ্রার্থী নন। তিনি জানেন, অশ্রুজলে নয়, বাহুবলেই ভাগ্যকে জয় করতে হয়।...চলতি সপ্তাহে মীন তাঁর ঐকান্তিক চেষ্টার ফলেই একটি সাফল্য পাবেন।