আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > আয়নার সামনে দাঁড়ান। ভেবে দেখুন, আপনি কিন্তু আকাশ থেকে পড়েননি। মানুষ হিসেবে আপনার জন্মের পেছনে রয়েছে লক্ষ-কোটি বছরের ইতিহাস, যার বেশির ভাগটাই আপনার অজানা; তা হলেও মিথ্যে নয়। আপনি আপনার পূর্ব পুরুষের প্রতিনিধি। প্রিয় মেষ, নিজেকে তৈরি করার এবং নিজেকে ছাড়িয়ে আরও সামনে এগিয়ে যাওয়ার কাজটা এখন কিন্তু আপনার একার। চলতি সপ্তাহে মানসিক বিশ্রামের সুযোগ নিন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > সমাজে কিছু লোকের মধ্যে কাণ্ডজ্ঞানের একান্ত অভাব থাকতে দেখা যায়। যেমন, অন্যের কথা না ভেবে নিজের ইচ্ছে মতো যেকোনো সময়ে টেলিফোন বাজিয়ে দেওয়া কিংবা খবর না দিয়ে যখন-তখন কারও বাসায় গিয়ে হাজির হওয়া। অনেকের অভ্যাস আছে—অন্যের মোবাইল ফোনটা খপ করে উঠিয়ে নিয়ে টেপাটিপি করা। এ ধরনের কেউ এ সপ্তাহে আপনাকে বিরক্ত করতে পারে। ধৈর্য বজায় রাখবেন। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > বাংলা বানান এত বেশি বিবর্তিত হয়েছে যে কিছু লিখতে গেলে আমি সব সময় আতঙ্কিত থাকি। আহা, কী সুন্দর ছিল সেই যুগ—যখন রবীন্দ্রনাথসহ বড় বড় লেখক অনায়াসে কর্তে ধর্তে মর্তে (যথাক্রমে করতে, ধরতে, মরতে) ইত্যাদি লিখতেন! প্রিয় মিথুন, এ সপ্তাহে আপনি ভাব এবং ভাষায় নিজেকে উপস্থাপন করবেন খুব সতর্কতার সঙ্গে। ভুল সবারই হয়, তবে ভুল হলে যে আবার মাশুলও দিতে হয় রে ভাই!কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > এ সপ্তাহে সাহায্যপ্রার্থীরা আপনাকে ঘিরে ধরতে পারে। কর্কট জাতক-জাতিকা খুব উদার। সাধ্য থাকলে অন্যকে সাহায্য করেন। তবে, সাধারণত তাঁরা ব্যক্তির পরিবর্তে গোষ্ঠীকে সাহায্য করাটাই যুক্তিযুক্ত মনে করেন। প্রিয় কর্কট, এ সপ্তাহে যা-ই করুন—নিজের অস্তিত্ব বাঁচিয়ে করবেন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> এ সপ্তাহে বন্ধুদের উষ্ণ সাহচর্যে থাকা আপনার জন্য খুব জরুরি। আপনি নিজেই এর সুযোগগুলো তৈরি করে নেবেন। এই সাতটি দিন আপনার ভালোই কাটবে। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > কোনো কাজের মাঝামাঝি এসে হাল ছেড়ে দেবেন না। তবে কিছুটা দৈহিক এবং মানসিক বিশ্রাম নিয়ে আবার কাজটা শেষ করার চেষ্টায় নামবেন। হতাশ হওয়ার কিছু নেই। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > সংকট উত্তরণে ধৈর্য যিনি বজায় রাখবেন—জয় তো তাঁরই হবে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে প্রতিকূল অবস্থা আয়ত্তে আনা কি সম্ভব? প্রিয় তুলা, তাই বলে এ কথা বলছি না যে সপ্তাহ আপনার ব্যর্থতার মধ্য দিয়ে কাটবে। শুভ হবে, এই বিশ্বাস রাখুন। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > কিছু কিছু বিষয়ে এখন দ্বিধা-সংশয় দেখা দিতে পারে। এ মুহূর্তে যোগ্যজনের পরামর্শ অনুযায়ী চলাই ভালো। এমনিতে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনার এগিয়ে যাওয়াটাই বেশি আছে। থেমে থাকার সম্ভাবনা কম। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > যদি ভাবেন—আঁধারে আছি, এ সপ্তাহে তা হলে আপনি আলোয় আসবেন। রাশির অঙ্কই এ কথা জানাচ্ছে। এ সময়ে মনের গোপন ক্ষমতাকে টেনে আনুন। বিশ্বাস রাখুন নিজের শক্তির ওপর। আস্থা রাখুন বন্ধু ও শুভানুধ্যায়ীদের ওপর।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > যেই মুহূর্তে ভাবতে বসবেন আপনি সুখী কি না—অমনি দেখবেন কোথাও কোনো সুখ খুঁজে পাচ্ছেন না, যেটুকু ছিল—তাও যেন পালিয়ে গেছে। কাজেই সুখ নিয়ে গবেষণা করার দরকার নেই। জীবনের করণীয়গুলো যথানিয়মে করে যান, এমনিতেই ভালো থাকবেন। সুখী হবেন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > ‘লেখা’ জিনিসটা হচ্ছে ‘সংগঠিত চিন্তা’। এমনিতে চিন্তা করতে গেলে আমাদের চিন্তাগুলো এলোমেলো হয়ে নানা অপ্রাসঙ্গিক দিকে চলে যায়। কিন্তু লিখতে বসলেই আমাদের চিন্তা গুছিয়ে ওঠে, সুসংহত হয়। প্রিয় কুম্ভ, আপনার গুরুত্বপূর্ণ ভাবনাগুলো লিপিবদ্ধ করুন। এতে আপনার উদ্দেশ্য সঠিকভাবে পূরণ হবে।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > বহুবারই বলেছি, আবার বলি: পৃথিবীতে প্রতিটি মানুষই ভিন্ন। কেউ কারও মতো হুবহু এক নয়। কাজেই ১২টি রাশি দিয়ে গোটা মানবজাতিকে ১২ ভাগে ভাগ করা যায় না। ... তবুও মীনকে বলি—চলতি সপ্তাহে আপনার চিন্তা ও কর্মে কিছু পরিবর্তন আসবে। এই পরিবর্তনটি ইতিবাচক দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনার একার।