আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > গত শনিবারের ‘ছুটির দিনে’ পড়তে পড়তে আমার ফিলিপাইনে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে গেল। মার্কোসের আমলে গিয়েছিলাম ওখানে, এক মিডিয়া প্রশিক্ষণ কোর্স করতে। অজস্র দ্বীপ নিয়ে গড়ে ওঠা দেশটির প্রাকৃতিক সৌন্দর্য অনবদ্য। ওখানকার মানুষের মন পরিপূর্ণ সারল্য আর সংগীতপ্রিয়তায়।...প্রিয় মেষ, এ সপ্তাহে আপনার জন্য অপেক্ষা করছে মানসিক স্বস্তি। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >বৃষ বিখ্যাত তাঁর উদ্ভাবনী ক্ষমতার জন্য। এ কারণেই তিনি একই সঙ্গে সফল ব্যবসায়ী এবং সার্থক শিল্পী হয়ে ওঠার যোগ্যতা রাখেন। চলতি সপ্তাহে বৃষের সামনে একটা লড়াই আছে এবং এতে তিনি বিজয়ী হবেন। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > মিথুন রাশির জাতক হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ আমি যতবার শুনি, বিস্ময়ে অভিভূত হয়ে যাই। একটা মানুষের কণ্ঠে কোথা থেকে আসে এই সম্মোহিনী শক্তি! তাঁর সঙ্গে কথা বলেছি, সামনে বসে তাঁর গান শুনেছি—এ আমার জীবনের এক পরম পাওয়া।...চলতি সপ্তাহে মিথুন একটি বেকায়দা অবস্থা থেকে বের হয়ে আসবেন। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > গুজব, নিন্দা কিংবা অপপ্রচারে দিশেহারা হবেন না। শান্ত মনে নিজের কাজ করে যান। রটনা দিয়ে কেউ আপনার কিছু ক্ষতি করতে পারবে না।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> টিভি চ্যানেলে দেখে জানলাম মা-সিংহ (সিংহী) তার নিজের শাবক ছাড়াও অন্য যেকোনো সিংহশাবককে দুধ খেতে দেয়, আদর করে। মুগ্ধ হওয়ারই মতো ব্যাপার, যদিও ওটা সিংহ প্রজাতির জিনগত বৈশিষ্ট্যের কারণে হয়ে থাকে। প্রিয় সিংহ অ্যান্ড সিংহী, এ সপ্তাহে আপনি একটি সুখবর পাবেন। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > আগেও বলেছি, সামনে আপনার অনেক সাফল্য আছে। মনে আনন্দ নিয়ে একাগ্রচিত্তে এগিয়ে যান। তবে, কোনো কাজে অনাবশ্যক তাড়াহুড়ো করবেন না। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > এ সপ্তাহে কিছু সঠিক সিদ্ধান্ত আপনাকে স্বস্তির দিকে নিয়ে যেতে পারে। তবে, সংঘাত পরিহার করুন। আবেগ দূরে রাখুন। যুক্তি প্রয়োগ এবং যুক্তি গ্রহণের মাধ্যমে সামনে এগিয়ে যান। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > চমৎকার একটি পরিস্থিতির জন্য মনটাকে প্রস্তুত করুন। কারও বাঁকা কথায় কান দেবেন না। সম্পর্কের তিক্ততা বর্তমান সময়ে আপনার জন্য একেবারেই কাম্য নয়, কেননা এখন আপনি শুভ কাল অতিক্রম করছেন। এ সপ্তাহে বাজে খরচ কমাবেন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দেবেন। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > ‘হাইড্রোথেরাপি’ বা জলচিকিৎসার উপকার সম্পর্কে আমি দীর্ঘকাল থেকে বলে আসছি। আমার বইতেও লিখেছি। এ নিয়ে অসাধারণ কিছু বিজ্ঞাননির্ভর তথ্য ও পরামর্শ দিয়েছেন অধ্যাপক শুভাগত চৌধুরী (দেখুন—প্রথম আলো গত বুধবারের ‘স্বাস্থ্যকুশল’ পাতা) সকালে উঠেই পানি খাওয়ার এই চর্চা নানা রোগ থেকে মানুষকে রক্ষা করে, আবার রোগ সারিয়েও তোলে। অধ্যাপক শুভাগত চৌধুরীর লেখাটি বের করে পড়ুন এবং ভালো থাকুন। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > যে কাজে মন থেকে সায় পাচ্ছেন না, সে কাজ না করাই ভালো হবে। এ ক্ষেত্রে অন্যের উপদেশ-পরামর্শ জবরদস্তিকে বেশি আমল না দিলেও চলে। সপ্তাহ শুভ রয়েছে। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > কাজের রুটিনে হেরফের হয়ে গেলে বিচলিত হবেন না। এক-আধবার ওরকম হতেই পারে। পরিবেশ এবং লোকজনের সঙ্গে সমন্বয় রেখে চলুন। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > মনের জমে থাকা উত্তেজনাকে মুক্তি দিন, তবে তা যেন স্বাভাবিকভাবে হয়। অন্যায্য কথার প্রত্যুত্তর অবশ্যই করবেন, তবে সংযত ভাষায়। কিছুতেই আপনার ব্যক্তিত্বের উচ্চতা থেকে নিচে নেমে আসবেন না।