আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aৎies ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > চাকরিজীবনে আমার এক বস ছিলেন, সাধু ভাষার অনুরাগী। চলতি বাংলাকে তিনি বলতেন, ‘অসাধু’ ভাষা। একবার ফাইলে তিনি নোট লিখলেন, ‘বিষয়টি “খতাইয়া” দেখা হউক।’ এ নিয়ে বিস্তর হাসাহাসি হলেও তিনি তাঁর নীতি পরিবর্তন করেননি। প্রিয় মেষ, চলতি সপ্তাহে আপনাকে একটি জরুরি সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে তার আগে গোটা ব্যাপারটা ভালোভাবে ‘খতাইয়া দেখিয়া লইবেন’।বৃষ Tauৎus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > ইলিশের গন্ধের প্রতি ইঙ্গিত করে বৃষ রবীন্দ্রনাথ বলেছিলেন, ‘ইলিশ মাছটা খেতে ভালো, কিন্তু বড্ড মেছো।’ আর আমার এক আত্মীয়ের গলায় ইলিশের কাঁটা বিঁধেছিল বলে তিনি বিরক্তি সহকারে বলেছিলেন, ‘তুই ব্যাটা সমুদ্রের মাছ, তোর এত চিকন কাঁটা থাকার দরকার কী ছিল?!’ প্রিয় বৃষ, ইলিশ খান, ভয় নেই। তবে এ সপ্তাহে কোনো ফুলিশ কথা উচ্চারণ করবেন না।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > ‘চোরটি ধরা পড়ে জুতোপেটা হয়েছেন’—শুনতে কেমন লাগে না? ভাষার প্রায়োগিক কাণ্ডজ্ঞান বলেও তো কিছু থাকা উচিত।...এ সপ্তাহে আপনি কিছু লোকের কথা দ্বারা আক্রান্ত হতে পারেন। সুযোগ বুঝে ন্যায্য উত্তর দিয়ে দেবেন।কর্কট Canceৎ ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > আসিতেছে! আসিতেছে! টাকা আসিতেছে। চিন্তা নেই, ফুর্তিতে থাকুন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> চেহারা পরীক্ষা করে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বের করার পদ্ধতি হলো ‘ফিজিওনমি’। আবার বংশের পদবি দেখেও অনেক কিছু পাওয়া যায়। যেমন—‘খান’ হচ্ছে প্রধানত পাকিস্তান ও আফগানিস্তানের পাঠানদের একটি পদবি। ‘আফ্রিদি’ কাদের পদবি জানেন? আলেকজান্ডার ভারতবর্ষে এসে ফিরে যাওয়ার সময় কিছু গ্রিক বা ইউরোপিয়ান আফগানিস্তান অঞ্চলে থেকে যান। এদের সঙ্গে আফগান রক্তের মিশ্রণ ঘটে। এরাই ‘আফরিদি’ বলে পরিচিত। প্রিয় সিংহ, এ সপ্তাহে নিজেকে নিয়ে বসুন, ভাবুন এবং নতুন উদ্যমে কাজে অগ্রসর হোন। সাফল্য আছে।কন্যা Viৎgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > হোক না এখন আশ্বিন, তবু আপনার উদ্দেশে দুছত্র কবিতা লিখে পাঠাই: শ্রাবণের রাতে আকাশ অন্ধকার/ জানালার কাচে বৃষ্টির ঝংকার/ এখন থাকুক নিজের জন্য কাঁদবার অধিকার।তুলা Libৎa ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > গোপনে শত্রুর অবস্থান লক্ষ করার কাজকে ইংরেজিতে সংক্ষেপে বলা হয় রেকি। আমার এক বন্ধু বলত, ‘এই কয় দিন যাবৎ খালেদের মতলব বুঝতাসি না। ও কী করে, চল, একটু রেকি মাইরা দেইখা আসি।’...প্রিয় তুলা, প্রতিপক্ষকে এ সপ্তাহে চোখে চোখে রাখবেন।বৃশ্চিক Scoৎpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > মুম্বাইয়ের পটভূমিতে লেখা গ্রেগোরি ডেভিড রবার্টসের একটি অনাবশ্যক দীর্ঘ (৯৩৩ পৃষ্ঠা) বেস্টসেলার আছে—শান্তারাম। এর এক জায়গায় তিনি লিখিছেন, ‘ন্যাশনস নেগলেক্ট নো মেন মোর শেমফুলি দ্যান দ্য হিরোস অব দিয়ার ওয়্যার।’ বাংলাদেশের মানুষ হিসেবে কথাটা আমরা খুব বেদনার সঙ্গে বুঝি। কেননা, আমরাও আমাদের মুক্তিযোদ্ধাদের উপেক্ষা করেছি, করছি।...প্রিয় বৃশ্চিক, এ সপ্তাহে নিজের মধ্য থেকে বেরিয়ে এসে দেশের মানুষের কথা ভাবুন। হয়ে উঠুন একজন আদর্শ বৃশ্চিক।ধনু Sagittaৎius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > সব বিষয়েই এক শ ভাগ নিশ্চিত হওয়ার দরকার কী? ভালো থাকার আশা করুন, তারপর দেখা যাবে।মকর Capৎicoৎn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > নিজের জীবন সম্পর্কে একটা চিত্রনাট্য সবারই বুকের মধ্যে থাকে। কিন্তু জীবন সব সময় এই চিত্রনাট্যকে অনুসরণ করে না। তবুও হাল ধরে থাকতে হয়।কুম্ভ Aquaৎius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > কবি জীবনানন্দ ছিলেন, আমার মতে, মিশ্র কুম্ভ ও মীন রাশির জাতক। জেনে কুম্ভ ও মীন—উভয়েরই ভালো লাগার কথা।...চলতি সপ্তাহে আপনার জীবনে একটি চমক আছে।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > ওপরে কুম্ভের রাশিফল পড়ে আসুন। আপনার জীবনে এ সপ্তাহে চমকের সঙ্গে একটা ধমকও আছে!